নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬
নিউইয়র্ক সিটির ওজনপার্কের লিবার্টি অ্যাভিনিউয়ে অবস্থিত ‘বৈঠক খানা’ নামের একটি বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা এক দুষ্কৃতকারী। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সেভেন্টি ফাইভ প্রিসিংকটের একটি তদন্তকারী দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আলামত সংগ্রহ করে সতর্কতামূলক টেপ দিয়ে রেস্তোরাঁটি ঘিরে রাখে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো সোমবার ভোরেও যথারীতি সেখানে গ্রাহকদের উপস্থিতি ছিল। সকাল সাড়ে পাঁচটার দিকে হুডি ও মাস্ক পরিহিত এক যুবক রেস্তোরাঁর ভেতরে যেখানে গ্রাহকেরা বসা ছিলেন, সেখানে একটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুখ ঢাকা থাকায় হামলাকারীকে কেউ চিনতে পারেনি। আকস্মিক এই বিস্ফোরণের ঘটনায় উপস্থিত সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক গ্রাহক জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা রেস্তোরাঁ থেকে হাতবোমাটি উদ্ধার করে এবং তদন্তের প্রয়োজনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
রেস্তোরাঁর মালিক নূর ইসলাম বাবু জানান, হামলাকারীকে তারা চিনতে পারেননি। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে সতর্কতামূলক টেপ সরিয়ে নিলে দুপুর দুইটার দিকে রেস্তোরাঁটি পুনরায় চালু করা হয়। এদিকে বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্কের জনপ্রিয় এই রেস্তোরাঁয় হামলার খবর পেয়ে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং ‘সিটিলাইন ওজনপার্ক সিভিলিয়ান পেট্রোল’ এর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি সহমর্মিতা জানান।
সিটিলাইন ওজনপার্ক সিভিলিয়ান পেট্রোল তাদের ফেসবুক পেজে ঘটনার বিবরণ ও ছবি প্রকাশ করে জানিয়েছে, এক ব্যক্তি একটি বস্তুতে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানে বিস্ফোরণ ঘটে। পুলিশের কাছে হামলাকারীর পরিচয় রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
