শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৯

নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬  

প্রসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ মেয়র ও গর্ভনরের ফোন

 
নিউইয়র্ক গর্ভনর ক্যাথি হোকুল ও সিটি মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে অবিলম্বে নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশ ( আইস পুলিশ) কার্যক্রম বন্ধের আহবান জানালেন। একই সাথে ৮ অক্টোবর আইস পলিশের গুলিতে আহত  ডোমিনিকান অভিবাসী অস্কার বেলগালের মুক্তি দাবি করেন তারা। পৃথক পৃথকভাবে তারা প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেন। নিউইয়র্ক সিটির মেয়র মামদানি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের সাথে ফোনে দুই ঘণ্টা কথা বলেছেন। মামদানি প্রেসিডেন্টকে বলেছেন, আইস কর্মকর্তারা আমাদের শহরে আতঙ্ক সৃষ্টি করছেন। অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করুন। " গুলির ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনসাধারন  ‘আইস’ বিরোধী বিক্ষোভ করেছেন। ।

ব্রংকসের মারবিল হিলে ৫ বছরের শিশু পুত্রের সামনে দিবালোকে আইস পুলিশ ডোমিনিকান অভিবাসী অস্কার বেলগালকে (২৮) গুলি করে। তার ঘরে গুলি লেগেছে ও এখন আটকাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ম্যানহাটান ও ব্রঙ্কসের সীমান্তবর্তী এলাকা মার্বেল হিলের ওয়েস্ট ২২৫তম স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে।
লক্ষ লক্ষ অভিবাসীর এই শহরে একজন শিশুর সামনে গুলি ও অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে জনসাধারনের মধ্যে উদ্বেগ বেড়েছে।। ২০২০ সালের পর নিউইয়র্ক শহরে আইস পুলিশের গুলিবর্ষণের ঘটনা এটিই প্রথম । এই ঘটনায় গভর্নর ক্যাথি হোকুল ও মেয়র জোহরান মামদানি তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে "নিউইয়র্ক  শহরে আতঙ্ক সৃষ্টির" অভিযোগ তুলেছেন।

কি ঘটেছিল আইস পুলিশের গুলিতে?
পুলিশ জানিয়েছে, আইস পুলিশের অন্তত একজন কর্মকর্তা গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালালে মিস্টার বেলগালের ঘাড়ে গুলি লাগে।তার ছেলে অক্ষত ছিল এবং বৃহস্পতিবার গভীর রাতে শিশুটিকে পরিবারের এক সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। ম্যানহাটান ও ব্রঙ্কসের সীমান্তবর্তী এলাকা-যেখানে মূলত ল্যাটিনো জনগোষ্ঠীর বসবাস-সেখানে ব্রডওয়ের কাছে ওয়েস্ট ২২৫তম স্ট্রিটে বিকেল ৪টার দিকে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অপরাধমূলক রেকর্ড থাকা এক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করার চেষ্টার সময় এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। শুক্রবার, পুলিশ বিভাগ ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ কর্মকর্তার বডি-ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, তারা মিস্টার বেলগালকে মাটি থেকে তুলে নিচ্ছেন এবং হাতকড়া পরিয়ে তাকে নিকটস্থ নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান অ্যালেন হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

ভিয়েলি হেরেরা নামের এক প্রত্যক্ষদর্শী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন এবং একটি এসইউভি গাড়িকে রাস্তার কংক্রিটের ডিভাইডারে ধাক্কা খেতে দেখেছিলেন। মিস্টার বেলগাল গাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি তখন নিজের ঘাড় ধরে স্প্যানিশ ভাষায় চিৎকার করছিলেন। গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি তখন কাঁদছিল।

ফেডারেল কর্মকর্তাদের প্রতিক্রিয়া 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে শহরের 'স্যাংচুয়ারি সিটি' (অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষাদানকারী শহর) নীতির সমালোচনা করেন এবং মিস্টার মামদানির তীব্র নিন্দা জানান। 

মিস্টার মুলিন বারবার মিস্টার বেলগালকে "দুষ্কৃতকারী" এবং "সবচেয়ে জঘন্য অপরাধী" হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আইস পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। কারণ ২০২৫ এর  জুলাই মাসে ম্যানহাটনে ডিউটিরত একজন কাস্টমস কর্মকর্তার ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার সন্দেহ ছিল। 

মিস্টার মুলিন বলেন, আইস এর  নিন্দা করে মিস্টার মামদানি যে মন্তব্য করেছেন তা বিপজ্জনক। নিউইয়র্কের মতো শহরগুলো যখন এই সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে না, তখন সরকারের কাজ আরও কঠিন হয়ে পড়ে। মিস্টার মুলিন জানান, গাড়িতে যে একটি ছোট শিশু ছিল, সে বিষয়ে আইস কর্মীরা অবগত ছিলেন না। শুক্রবার ট্রাম্প প্রশাসন শহরের 'স্যাংচুয়ারি' বা অভিবাসীবান্ধব নীতিগুলোর সমালোচনা করে এবং মিস্টার বেলগালের অপরাধমূলক রেকর্ডের বিষয়টিও তুলে ধরে।

মেয়র কি প্রতিক্রিয়া জানিয়েছেন?

মেয়র জোহরান মামদানি জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের সাথে ফোনে দুই ঘণ্টা কথা বলেছেন এবং মিস্টার বেলগালের মুক্তির বিষয়ে সমঝোতার চেষ্টা করেছেন, তবে তা সফল হয়নি। মিস্টার মামদানি বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানান এবং একে "অত্যন্ত গর্হিত কাজ" বলে অভিহিত করেন। মেয়র বলেন, “আজ রাতে (৮ অক্টোবর) ৫ বছরের একটি শিশু মানসিকভাবে বিপর্যস্ত ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের লাখ লাখ প্রতিবেশী ভাবছেন-রাস্তায়, স্কুলে কিংবা কর্মস্থলে তারা আদৌ নিরাপদ কি না।”

কি বললেন নিউইয়র্ক স্টেট গর্ভনর?

স্টেট গর্ভনর হোকুল এক বিবৃতিতে জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প  মি. ট্রাম্প ও হোমল্যান্ড সেক্রেটারি মুলিনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “আমি নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছি এবং নিউ ইয়র্কে আইস এর এনফোর্সমেন্ট বা ধরপাকড় অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছি।” (তথ্যসূত্র-নিউইয়র্ক টাইমস/সিএনএন)

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর