নিউইয়র্কের জ্যামাইকায় সেভ দ্যা পিপল ও ইউএমআরের খাবার বিতরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪
সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় কমিউনিটির পিছিয়ে পড়া মানুষের হাতে খাবার তুলে দিয়েছে চ্যারিটি অরগানাইজেশন সেভ দ্যা পিপল এবং ইউএমআর। গত ৩০ মার্চ বিনামূল্যে এই হালাল ফুড ডিস্ট্রিবিউশন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্যা পিপলের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ। পুরো আয়োজনে সহযোগিতা করেছেন কমিউনিটির জনপ্রিয় মুখ আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান এবং বাংলাদেশি আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী।
খাবার বিতরণে আরো সহযোগিতা করেছে ইউএথ্রি। ভলান্টিয়ারি সাপোর্ট করেছে ইউএনএ-ইউএসএ অ্যাসোসিয়েশন কুইন্স চ্যাপ্টার এবং নিউইয়র্ক সিটি স্পিকার এনরিয়া অ্যাডামসের অফিস। অতিথিদের বক্তব্য শেষে দুস্থদের মাঝে নানা ধরনের খাবার বিতরণ করা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ খাবার সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনীতিক, ইমাম, চিকিৎসক এবং সরকারি কর্মকর্তা।
মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় সভার শুরুতেই ইউএমআর-এর ডিরেক্টর মোহাম্মদ ফারুক বলেন, ‘জন্মলগ্ন থেকেই ইউএমআর পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবিক কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত গাজায় হাতেগোনা যে কয়েকটি সংস্থা অসহায় ফিলিস্তিনিদের সাহায্যে কাজ করছে, তার মধ্যে ইউএমআর অন্যতম। এর বাইরে বাংলাদেশেও সংস্থাটির একাধিক প্রজেক্ট আছে। সেই ধারাবাহিকতায় এবার অসহায় নিউইয়র্কারদের হেল্প করার জন্য ছুটে এসেছে ইউএমআর।’
বাংলাদেশ এবং নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে নানাভাবে মানুষের পাশে থাকা আকাশ রহমান খাবার বিতরণের এই চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন,‘আমি এবং আমার প্রতিষ্ঠান সবসময়ই কমিউনিটির পাশে থাকার চেষ্টা করছি। এমন নানা সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটি এখন মেইনস্ট্রিমে অনেক কাজ করছে। এই ফুড ডিস্ট্রিবিউশন তার উৎকৃষ্ট প্রমাণ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর টবি এন স্টেভেস্কি। তিনি তার বক্তব্যে এমন আয়োজনের প্রশংসা করেন। প্রত্যাশা ব্যক্ত করেন, নিউইয়র্কে বাংলাদেশিদের অবস্থান আরও সুসংহত হবে। তাদের নিজেদের মধ্যে যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা রয়েছে, সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন টবি এন স্টেভেস্কি।
ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসের এডভাইজার ডাক্তার আবুল কাশেম বলেন, ‘মানুষ হিসেবে মানুষর পাশে দাঁড়ানো আমাদের রেসপন্সিবিলিটি। আমরা মনে করি, যে কোনো মানবিক কাজে এগিয়ে আসা আমাদের কর্তব্য। আর এই কর্তব্য ও দায়িত্ব একদিনের জন্য নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাছাড়া একজন মুসলমানের দায়িত্ব হলো সবসময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা। সেই দায়িত্ববোধ থেকেই খাবার বিতরণের এখানে এসেছি।’
জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি লিডার হুমায়ুন খান বলেন, ‘রমজান আমাদেরকে অন্যের প্রতি সহমর্মী হতে শেখায়। দুস্থ মানুষের প্রতি হাত বাড়িয়ে দেওয়া শেখায়। সেই শিক্ষা থেকেই এই ফুড ডিস্ট্রিবিউশনে উপস্থিত হয়েছি।’
বাংলাদেশি আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট কমিউনিটি লিডার মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সবসময়ই এখানকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কোভিডের কঠিন সময়ও আমাদের তৎপরতা ছিল। শুধু খাবার নয়, তাদের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা সদা জাগ্রত। নিউইয়র্ক সিটিতে এখন অনেক ইমিগ্রেন্ট, অনেক লো ইনকাম পিপলের বসবাস। তাদেরকে হেল্প করতেই ইউএমআর এবং সেভ দ্য পিপলকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যারিটি কার্যক্রম পরিচালনা করছি।’
খাবার বিতরণের এই অনুষ্ঠানে ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার আলিমাতা। তিনি জানান, জাতিসংঘের যে এসডিজি গোল, তার প্রথমেই রয়েছে নো পোবার্টি। জাতিসংঘ এই মিশন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে ভলান্টারি করছি সেই মিশন বাস্তবায়নের লক্ষ্য হিসেবেই। সুন্দর আয়োজনের জন্য ইউএমআর এবং সেভ দ্য পিপলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের আরেক প্রতিনিধি ফারিহা হাবিব বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার যে অঙ্গীকার গ্রহণ করেছে জাতিসংঘ, সেটা পূরণ করা একা জাতিসংঘের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এই খাবার বিতরণও তেমনই একটি তৃণমূল পর্যায়ের প্রয়াস।’
জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ বলেন, ‘রমজান মাস হলো রহমতের মাস। এই মাসের শেষ দশদিন আমাদেরকে আরও বেশি বেশি ইবাদত-বন্দেগী করতে হবে। মানুষকে খাবার দেওয়া, সহযোগিতা করাটাও একটা বিরাট বড় ইবাদত। এই ইবাদতের সঙ্গে যুক্ত থাকতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
