ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
আজকাল রিপোর্ট -
আমেরিকার নাগরিকত্ব লাভের পরীক্ষায় কিছু পরিবর্তন করে ইরেজি জ্ঞানের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই লক্ষ্যে পরীক্ষার প্রশ্নে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই সিটিজেনশীপ পরীক্ষা উর্ত্তীন হওয়া যেত। ১০০টি নির্ধারিত প্রশ্নের উত্তর জানা থাকলেই পরীক্ষায় পাস ছিল নিশ্চিত। নির্ধারিত ১০০টি প্রশ্নের মধ্যে ইমিগ্রেশন অফিসার ১০টি প্রশ্ন করতেন। এর মধ্যে ৬টির জবাব দিতে পারলেই পাস।
কিন্তু ইউনাইডেট স্টেট সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) এর সাথে এখন সংযুক্ত করতে চলেছে ইংরেজিতে কথোপকথনের বিষয়। যে কোন বিষয় নিয়ে অফিসারের সাথে আলোচনা করতে হবে। যেমন প্রাকৃতিক দৃশ্যের একটি ছবি দেখিয়ে তিনি জানতে চাইবেন ছবিতে কি বলার চেষ্টা করা হয়েছে। কিংবা খাদ্যদ্রব্যের একটি ছবি দেখাতে পারেন। জানতে চাইতে পারেন ছবির খাবার সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ ইংরেজিতে কথা বলার পারদর্শিতা যাচাইয়ের জন্যই এ পরিবর্তন।
সরকারের এ উদ্যোগে ইমিগ্রেশন এডভোকেট ও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আবেদনকারীদের মধ্যে যাদের ইংরেজিতে দক্ষতা কম, তারা এ পরিবর্তনে সমস্যার মধ্যে পড়বেন। ইংরেজিতে দুর্বলরা ভয়ে সিটিজেনশীপ পরীক্ষাই দিতে চাইবেন না। এই পরিবর্তন না করে তারা বর্তমান ব্যবস্থাই চালু রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।
ন্যাচারালাইজেশনের মাধ্যমে গ্রীনকার্ড থেকে সিটিজেনশীপ পেতে পাঁচ বছরেরও বেশি সময় লাগে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করেছিলেন। বাইডেন ক্ষমতায় এসে আগের অবস্থায় তা ফিরিয়ে আনেন।
বাইডেন প্রশাসন গত ডিসেম্বর মাসে সিটিজেনশিপের টেস্টের প্রশ্নপত্রে পরিবর্তন আনার প্রস্তাব করে। তা চূড়ান্তভাবে অনুমোদিত হলে কার্যকর হবে ২০২৪ সাল থেকে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র রিপোর্ট অনুযায়ী, নতুন টেস্টে ইংরেজিতে কথা বলার অংশে ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের বিষয়টি সন্নিবেশ করার প্রস্তাব করেছে ইউএসসিআইএস। অফিসার সাধারণ দৃশ্যের কিছু ছবি দেখাবেন, যেমন দৈনন্দিন কার্মকান্ড, আবহাওয়া অথবা খাদ্য ইত্যাদি। আবেদনকারীকে ছবিগুলো সম্পর্কে মৌখিক বর্ণনা করতে বলা হবে। পরীক্ষায় নির্ধারিত ১০টি প্রশ্ন আগের মতই থাকবে।
এছাড়া টেস্টের প্রশ্নে আরেকটি পরিবর্তন আনা হচ্ছে। আমেরিকার ইতিহাস ও সরকার সম্পর্কিত অংশে বর্তমানে যে কোন প্রশ্নের উত্তর একটিই দিতে হয়। এখন পরীক্ষার্থী সরবরাহকৃত ৪টি সম্ভাব্য উত্তরের মধ্যে একটি সঠিক উত্তর বেছে নেবার সুযোগ পাবেন।
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
