দুর্বলতা কাটাতে ৯টি আইন সংস্কারের উদ্যোগ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
আর্থিক খাতের দুর্বলতা কাটাতে বড় ধরনের আইনি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় আর্থিক খাত পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ৯টি আইন সংস্কার করা হবে।
এগুলোয় সময়োপযোগী ধারা সংযোজন আর যেগুলো প্রয়োগ করা যাচ্ছে না সেগুলো বাতিল করা হবে। খেলাপি ঋণ আদায় বাড়ানো, বেনামি ঋণ ঠেকানো, পরিচালকদের প্রভাব নিয়ন্ত্রণে আনা, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূত বা মার্জার করার লক্ষ্যে নেয়া হয়েছে এসব উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানি আইন, ব্যাংক জাতীয়করণ অধ্যাদেশ, আর্থিক প্রতিষ্ঠান আইন, অর্থঋণ আদালত আইন, দেউলিয়াবিষয়ক আইন, ব্যাংকার বহি সাক্ষ্য আইন, সমবায় আইন ও নেগোশিয়েবল ইনস্ট্র–মেন্ট অ্যাক্টে পরিবর্তন আসছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এসব আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোয় এসব আইনের বিধিবিধানগুলোও পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে প্রধান করে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। দশ সদস্যের কমিটিতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। এ কমিটি আইনগুলো পর্যালোচনা করে প্রয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা চিহ্নিত করেছে। সমস্যা সমাধানের জন্য তারা সুপারিশ তৈরি করছে। সেই সঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কিছু ধারা সংযোজনের সুপারিশ করবে।
এ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কেন্দ্রীয় ব্যাংক, সরকারি ও বেসরকারি ব্যাংকের পরিচালক ও এমডিদের সঙ্গে বৈঠক করেছেন। এরই আলোকে এসব উদ্যোগ নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে সুশাসনের বড় ঘাটতি দেখা দিয়েছে। তা দূর করতে সংস্কারের বিকল্প নেই। একটি শক্তিশালী কমিশন করে সমন্বিত সংস্কার করলে সুফল পাওয়া যেত। তিনি বলেন, আর্থিক খাতের প্রচলিত আইনগুলোয় অনেক সমস্যা রয়েছে। এগুলো সমাধান করা গেলে খেলাপি ঋণের প্রবণতা কমানো যেত।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে কমিটি কাজ করছে। এর মধ্যে ঋণের গুণগত মানোন্নয়ন, খেলাপি ঋণ আদায় বাড়ানো ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি সংস্কারের কাজ চলছে।
সূত্র জানায়, ঋণের গুণগত মান বৃদ্ধি ও খেলাপি ঋণ কমাতে কমিটি ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, অর্থঋণ আদালত আইন ও দেউলিয়াবিষয়ক আইনের বিষয়ে বেশকিছু সুপারিশ তৈরি করেছে। এগুলোর মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের নীতিমালা আরও কঠোর করা হচ্ছে। অর্থঋণ আদালত আইন ও দেউলিয়াবিষয়ক আইনের কিছু ধারা সংশোধন করে খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হয়ে গ্রাহকের বিরুদ্ধে মামলা করার আগে ব্যাংককে সর্বাত্মক চেষ্টা করার বিধান করা হচ্ছে। একই সঙ্গে মামলায় গ্রাহকের বিরুদ্ধে কোনো আদালতে রায় হলে এর বিরুদ্ধে আপিল করতে খেলাপি ঋণের কমপক্ষে ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। তবে এ হার ২০ থেকে ৩০ শতাংশ করার পক্ষে কমিটির কয়েক সদস্য। ক্ষুদ্রঋণ ছাড়া অন্য কোনো ঋণ যাতে কোনো গ্রাহক পর্যাপ্ত জামানত ছাড়া নিতে না পারে, সে বিষয়েও নতুন বিধান সংযোজন করা হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে শাখা পর্যায় থেকে আঞ্চলিক ও প্রধান কার্যালয় পর্যন্ত দায়-দায়িত্ব সুনির্দিষ্ট করে দেয়া হবে। ঋণখেলাপি হলে সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, খেলাপি ঋণ আদায়ের বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। তাহলে যে আইন আছে, এগুলো সঠিকভাবে প্রয়োগ করলে খেলাপিরা ভয় পাবেন। তখন খেলাপি ঋণ বাড়ার প্রবণতাও কমে যাবে।
সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে বাণিজ্যিক ব্যাংক পরিচালনায় পরিচালকদের জবাবহিদিতা ও দায়-দায়িত্ব বাড়ানো হবে। বড় অঙ্কের ঋণের বিষয়ে বিধিবিধানে সুনির্দিষ্ট করা হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন সংশোধন করে এখানেও পরিচালকদের দায়িত্ব ও জবাবদিহিতা সুনির্দিষ্ট করে দেয়া হবে। ব্যাংকের মতো আইনি কাঠামো আর্থিক প্রতিষ্ঠানগুলোয়ও প্রয়োগ করা হবে।
বর্তমানে ঋণ বিতরণের সময় গ্রাহকের কাছ থেকে জামানত বাবদ কিছু চেক অগ্রিম নেয়া হয়। গ্রাহক কোনো কারণে ঋণ শোধ না করলে ওইসব চেক ভাঙিয়ে ব্যাংক ঋণের টাকা সমন্বয় করতে পারে। এসব ক্ষেত্রে প্রায় দেখা যায়, গ্রাহকের হিসাবে টাকা নেই। ফলে চেক ভাঙানো যায় না। এক্ষেত্রে গ্রাহকের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্র–মেন্ট অ্যাক্টের আওতায় মামলা করলে তা নিষ্পত্তি হতেও অনেক সময় লেগে যায়। এ কারণে এ আইনটি সংশোধন করে শাস্তির বিধান বাড়ানো হচ্ছে।
ব্যাংকার বহি সাক্ষ্য আইন আইন সংশোধন করে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ব্যাংক থেকে নতুন ঋণ নেয়ার সময় গ্রাহকের অন্য ঋণের মান যাচাইয়ের জন্য তথ্য দেয়ার আইন আরও শিথিল করা হচ্ছে।
ব্যাংক জাতীয়করণ অধ্যাদেশ সংশোধন করে সরকারি ব্যাংকগুলোর পর্ষদের দায়-দায়িত্ব বাড়ানো হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান থেকেও তদারকি বাড়ানো হবে। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক হিসেবে ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মালিক হিসেবে তদারকি করবে। কমিটির এক সদস্য জানান, আইনি কাঠামো সংস্কারের বিষয়ে তারা সুপারিশ করার কাজ করছেন। এর ভিত্তিতে পরে মন্ত্রণালয় কাঠামো চূড়ান্ত করবে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করে আর্থিক খাত তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো হবে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক শুধু বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকি করে। এর বাইরে বিশেষ আইনে কয়েকটি ব্যাংক পরিচালিত হচ্ছে। এগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। সংশোধনীতে আর্থিক ব্যবস্থাপনার সব খাতেই কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ করার সুযোগ রাখা হচ্ছে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
