নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। এমন 'বাঁচা-মরার' লড়াইয়ে খোলস ছেড়ে বেরিয়ে দাপুটে ক্রিকেটই উপহার দিল মিরাজের দল। নাহিদ রানার ফাইফারের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
শান্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ২৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মিরাজ। অন্যদিকে ৩১ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়।
ফিফটির দেখা পেয়েই রিটায়ার্ড হার্ট শান্ত
অবশেষে ওয়ানডে ক্রিকেটে হাফ সেঞ্চুরির খরা কাটালেন নাজমুল হোসেন শান্ত। টানা ১৩ ইনিংস পর দেখা পেলেন কাঙ্ক্ষিত ফিফটির। তবে মাইলফলক ছোঁয়ার পরপরই ক্র্যাম্পের কারণে মাঠ ছেড়েছেন শান্ত। ৭১ বলে পঞ্চাশ ছুঁয়ে মাঠ ছাড়ায় ক্রিজে নতুন ব্যাটার মিরাজ। ২৮.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান।
শততম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন
নিজের শততম ওয়ানডে ব্যাট হাতে রাঙাতে পারলেন না লিটন দাস। লেনক্সের বলে উড়িয়ে মারতে গিয়ে ফক্সক্রফটের ক্যাচ হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন লিটন। ২৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৫। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।
তানজিদের বিদায়ে ভাঙল জুটি
দ্রুত দুই উইকেট হারালেও আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন তানজিদ তামিম। এরপর সেঞ্চুরির পথে হাঁটছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে ব্যক্তিগত ৭৬ রানে ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। তার বিদায়ে ভাঙে শান্তর সঙ্গে ১২০ রানের জুটি।
তানজিদ-শান্ত জুটিতে সেঞ্চুরি
শুরুর ধাক্কা সামলে শতরানের জুটি গড়েছেন তানজিদ-শান্ত। ক্লার্কসনকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৯৯ বলে নিজেদের জুটির সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ।
ছক্কায় তানজিদের ঝড়ো ফিফটি
ইনিংসের শুরুতে দ্রুত সাইফ-সৌম্যকে হারিয়ে চাপ সামাল দেন তানজিদ ও শান্ত। তাদের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিং বজায় রেখে দুর্দান্ত এক স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার তানজিদ।
শান্ত-তানজিদ জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
সাইফ-সৌম্যকে হারানোর ধাক্কা সামলে দারুণ জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। প্রতি ওভারে বাউন্ডারি আদায় করে রানের চাকা সচল রেখেছেন তারা। ব্লেয়ার টিকনারের করা সপ্তম ওভারের শেষ বলে তানজিদের দারুণ এক বাউন্ডারিতে দলীয় ফিফটিও পূর্ণ করে ফেলেছে স্বাগতিকরা। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান।
অহেতুক শটে টিকলেন না সৌম্য
সাইফ হাসানের পর সৌম্য সরকারকেও হারাল বাংলাদেশ। উইলিয়াম ও’রোকের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু একই ওভারের শেষ বলে অহেতুক 'পেরিস্কোপ' শট খেলতে গিয়ে ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৮ রান করেন সৌম্য। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম ওভারেই সাইফের বিদায়
সিরিজ বাঁচানোর ‘ডু অর ডাই’ ম্যাচে দারুণ বোলিং উপহার দিয়েছেন বাংলাদেশের পেসাররা। নাহিদ রানার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে সফরকারী নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। তবে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।
নাথান স্মিথের করা প্রথম ওভারের প্রথম পাঁচ বলে দুটি চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সাইফ। তবে ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান। ক্রিজে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে আছেন একাদশে ফেরা সৌম্য সরকার।
এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউই ব্যাটারদের চেপে ধরেন নাহিদ-শরিফুলরা। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই জোড়া আঘাতে হেনরি নিকোলস (১৩) ও উইল ইয়াংকে (৭) ফেরান নাহিদ রানা। অধিনায়ক টম ল্যাথামকে (১৪) ফেরান সৌম্য সরকার।
চতুর্থ উইকেটে ওপেনার নিক কেলির সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মুহাম্মদ আব্বাস (১৯)। তবে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে আব্বাসকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন রানা। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটতে থাকা কেলিকে ৮৩ রানে থামান শরিফুল ইসলাম। সেট ব্যাটার কেলির বিদায়ের পর কিউইদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বোলিংয়ে আগুন ঝরানো নাহিদ রানা নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। রানার ৫ উইকেটের পাশাপাশি শরিফুল নেন ২টি উইকেট। এ ছাড়া তাসকিন, সৌম্য ও রিশাদ পান একটি করে উইকেট।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
