ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে অনেক ভালো হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় হওয়া ওই পারমাণবিক চুক্তিকে তিনি আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের সঙ্গে যে চুক্তি করছি, তা ‘জেসিপিওএ’ (দ্য জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন) —যা ‘ইরান নিউক্লিয়ার ডিল’ নামে পরিচিত—তার চেয়ে অনেক ভালো হবে।’
তিনি আরও বলেন, এটি ছিল ‘আমাদের দেশের নিরাপত্তার দিক থেকে সবচেয়ে খারাপ চুক্তিগুলোর একটি’, যা বারাক হুসেইন ওবামা ও ‘স্লিপি জো’ বাইডেন সম্পাদন করেছিলেন।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রস্তাবিত চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি ইরানের সম্পদ অবমুক্ত করা এবং অতীতে আর্থিক লেনদেনের প্রসঙ্গও তুলে ধরেন এবং ইঙ্গিত দেন, তার অধীনে যে কোনো চুক্তির কাঠামো ও ফলাফল ভিন্ন হবে।
সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করছে, যা ওবামা আমলের চুক্তিতে অনুমোদিত অর্থের তুলনায় অনেক বেশি।
ট্রাম্প বলেন, ‘ওই চুক্তি ছিল একটি নিশ্চিত পথ, যা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল—যা আমাদের বর্তমান চুক্তিতে কখনোই ঘটবে না।’ তিনি আরও দাবি করেন, ‘ইরানকে শত শত বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। আমি যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি আমাদের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও পারমাণবিক অস্ত্র ব্যবহার হতো।’
২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি সম্পাদিত হয়, যার লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা। এ চুক্তির আওতায় ইরান সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়ামের মজুত কমাতে সম্মত হয় এবং আন্তর্জাতিক পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়।
তবে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর আগে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানায়, ইরান চুক্তির শর্ত মেনে চলছিল এবং পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
সূত্র: সিএনএন
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
