মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম হঠাৎ সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে দল ও সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
জাহেদুল ইসলাম সোমবার মধ্যরাতে ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় যুবশক্তির সঙ্গে পথচলা এখানেই শেষ হলো। দেখা হবে রাজনীতির নতুন পরিচয়ে।’
এরপরই এনসিপি ও যুবশক্তির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে গণমাধ্যম। তারা জানিয়েছেন, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল-সংগঠনের ৪৪ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখদের কয়েকজনও আছেন। এনসিপি তাদের ‘অ্যাকোমোডেট’ (স্থান করে দেওয়া) করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে জাহেদুলকে সরে যেতে হয়েছে।
গত বছরের মে মাসে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এর প্রথম কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পান দন্ত চিকিৎসক জাহেদুল ইসলাম। প্রায় এক বছর বয়সী যুবশক্তির একটি সাধারণ সভা হয় সোমবার রাতে। এই সভার পরই জাহেদুল ফেসবুকে পোস্টটি দেন বলে জানান সংগঠনের একজন দায়িত্বশীল নেতা। নাম প্রকাশ না করার শর্তে এই নেতা গণমাধ্যমকে বলেন, ‘মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রোববার এনসিপিতে যোগ দেওয়া একজন নেতাকে যুবশক্তির সদস্যসচিব করতে চাইছেন দলের নীতিনির্ধারকেরা। পদ থেকে সরে গিয়ে অন্য কোনো দায়িত্ব নিতে জাহেদুলকে নানাভাবে চাপও দেওয়া হয়েছে।’
তবে বিষয়টিকে ‘রেসপেক্টফুল ট্রানজিশন’ হিসেবে দেখছেন জাহেদুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখসহ অনেকে দলে আসছেন। দলে একটা ট্রানজিশন হচ্ছে, অনেককে ‘অ্যাকোমোডেট’ করতে হবে। এর অংশ হিসেবেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
এনসিপি বা দলটির কোনো সহযোগী সংগঠনে থাকছেন কি না, জানতে চাইলে জাহেদুল ইসলাম বললেন, ‘আসলে আই অ্যাম লুকিং ফর আ ব্রেক (আসলে আমি একটা বিরতি চাচ্ছি)।’ অবশ্য যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, জাহেদুল ইসলাম যুবশক্তি ছেড়ে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যাবেন। সে জন্যই তিনি যুবশক্তি ছাড়ছেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
