দুদক যেন নেতিয়ে পড়া বাঘ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪
চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য আলোড়ন সৃষ্টি করে সারাদেশে। অথচ তখনও নীরব ছিল দুদক। যদিও সংস্থাটির দাবি, এ বিষয়ে কাজ চলছে, আরও সময় লাগবে। এছাড়া সরকারি-বেসরকারি অফিসে অনিয়ম, দুর্নীতি চলছে দেদারসে, প্রায় প্রতিদিনই যার খবর আসছে গণমাধ্যমে। অর্থপাচার প্রতিরোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংকসহ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রেও কার্যকর কোনো উদ্যোগ নেই দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন দশম স্থানে। এর পরও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধকারী সংস্থা দুদকের পদক্ষেপ দেখা যাচ্ছে না।
দুদক আতঙ্কে এক সময় দিন কেটেছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও নানান শ্রেণি-পেশার মানুষের। দুর্নীতি মামলায় জেল খেটেছেন অনেকেই, কেউ কৌশলে দেশ ছেড়েছেন। তবে এখন আর সেই সময় নেই, ভাটা পড়েছে দুদকের কাজে। ২০২৩ সালে দুদকে জমা পড়ে ১৫ হাজার ৪৩৭টি অভিযোগ। যাচাই-বাছাই শেষে ৮৪৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে সংস্থাটি, যা মোট অভিযোগের মাত্র ৫ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ অভিযোগের ৯৪ দশমিক ৫৩ শতাংশ অনুসন্ধানের জন্য আমলে নিতে পারেনি দুদক। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক আতঙ্কে এক সময় দিন কেটেছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও নানান শ্রেণি-পেশার মানুষের। দুর্নীতি মামলায় জেল খেটেছেন অনেকেই, কেউ কৌশলে দেশ ছেড়েছেন। তবে এখন আর সেই সময় নেই, ভাটা পড়েছে দুদকের কাজে।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে দুদকে জমা পড়া অভিযোগ ও অনুসন্ধানের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বনিম্ন অভিযোগ জমা পড়েছে গত বছর। এর মধ্যে করোনা অভিঘাতের পর সবচেয়ে কম অভিযোগ জমা পড়েছিল ২০২১ সালে। ওই বছর মাত্র ১৪ হাজার ৭৮৯টি অভিযোগ জমা পড়ে।
প্রতি বছরের কাজের মূল্যায়ন প্রকাশ করতে বার্ষিক প্রতিবেদন তৈরি করে দুদক। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের অনুসন্ধান তদন্তের ওপর ভিত্তি করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেছে সংস্থাটি। তবে নতুন বছরের তিন মাস পার হলেও আনুষ্ঠানিকভাবে তা এখনো প্রকাশ করা হয়নি।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সবচেয়ে কম অভিযোগ আমলে নেওয়া হয়েছিল ২০২০ সালে। ওই বছর ১৮ হাজার ৪৮৯ অভিযোগের বিপরীতে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয় ৮২২টি। এরপর দ্বিতীয় সর্বনিম্ন অভিযোগ আমলে নেওয়া হয় ২০২৩ সালে।
নেতৃত্বের দুর্বলতার কারণের দুদকের কাজে গতি হারিয়েছে। দুদক চেয়ারম্যান, কমিশনার ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বড় অংশ সরকারের ঘনিষ্ঠভাজন হওয়ায় তারা সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারছে না। দুদক ব্যস্ত থাকছে চুনোপুঁটিদের নিয়ে।
দুদক সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়ায় সংস্থাটির পক্ষ থেকে এসব অভিযোগ অনুসন্ধানের সুযোগ নেই। এছাড়া অভিযোগের একটি বড় অংশ ভিত্তিহীন ও ব্যক্তিগত শত্রুতা থেকে আসায় তা আমলে নিতে পারছে না সংস্থাটি।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের কাছে জানতে চাইলে তিনি বার্ষিক প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে তিনি বলেন, ‘হলফনামা নিয়ে কাজ করছে দুদক। এতে আরও সময় লাগতে পারে।’
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দাবি করেন, দুদকের এখতিয়ারভুক্ত যে কোনো অপরাধ তদন্ত করে মামলার মাধ্যমে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এমনকি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের দাবি, ‘নেতৃত্বের দুর্বলতার কারণে দুদক কাজে গতি হারিয়েছে। দুদক চেয়ারম্যান, কমিশনার ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বড় অংশ সরকারের ঘনিষ্ঠভাজন হওয়ায় তারা সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারছে না। দুদক ব্যস্ত থাকছে চুনোপুঁটিদের নিয়ে।’
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের দুই ধাপ অবনমন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক বছর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার সবচেয়ে আলোচিত সময় ছিল। তবে এ সময়ে এ ঘোষণাকে চর্চায় রূপ দেওয়ার সুনির্দিষ্ট কৌশল ও কার্যক্রম দৃশ্যমান হয়নি। উপরন্তু এ সময়ে দুর্নীতির ব্যাপকতা ঘনীভূত ও বিস্তৃত হয়েছে। ঋণখেলাপি, জালিয়াতি ও অর্থপাচারে জর্জরিত ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং এজন্য যারা দায়ী, তাদের জন্য বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। দুদক ও অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুর্নীতি দমনে কার্যকর দৃষ্টান্ত দেখাতে পারেনি, দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি। দুদকসহ বিভিন্ন জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব ব্যাপকতর হয়েছে।’
প্রতিবেদনে মামলা ও অন্য তথ্য
প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিভিন্ন অভিযোগে ৪০৪টি মামলা করেছে দুদক। এছাড়া ২০২২ সালে ৪০৬টি, ২০২১ সালে ৩৪৭টি, ২০২০ সালে ৩৪৮টি ও ২০১৯ সালে ৩৬৩টি। ২০২৩ সালে ৩৬৩টি মামলার চার্জশিট অনুমোদন করে সংস্থাটি। এছাড়া ২০২২ সালে ২২৪টি, ২০২১ সালে ২৬০টি, ২০২০ সালে ২২৮টি ও ২০১৯ সালে ২৬৭টি মামলার চার্জশিট অনুমোদন করা হয়।
গত বছর সংস্থাটিতে অভিযোগ জমা পড়ে ১৫ হাজার ৪৩৭টি। এসব অভিযোগ থেকে অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে ৮৪৫টি, যা মোট অভিযোগের মাত্র ৫ দশমিক ৪৭ শতাংশ। ২০২২ সালে মোট অভিযোগ পড়ে ১৯ হাজার ৩৩৮টি, অনুসন্ধানের জন্য নেওয়া হয় ৯০১টি, যা মোট অভিযোগের ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২১ সালে অভিযোগ জমা পড়ে ১৪ হাজার ৭৮৯টি, অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় ৫৩৩টি, যা মোট অভিযোগের ৩ দশমিক ৬০ শতাংশ। ২০২০ সালে ১৮ হাজার ৪৮৯টি অভিযোগ জমা পড়ে, অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় ৮২২টি। মোট অভিযোগের যা ৪ দশমিক ৩২ শতাংশ। এছাড়া ২০১৯ সালে ২১ হাজার ৩৭১টি অভিযোগ জমা পড়ে, অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় এক হাজার ৭১০টি, যা মোট অভিযোগের ৮ শতাংশ।
দুদকের সাম্প্রতিক কর্মকাণ্ডে রাষ্ট্রপতি কিছুটা নাখোশ থাকতে পারেন, হয়তো সে কারণেই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি। ফলে রেওয়াজ রক্ষা না করে দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
শুধু মামলা নয়, বিভিন্ন মামলায় আসামিদের জরিমানা করে দুদক। এর মধ্যে ২০২৩ সালে বিভিন্ন মামলায় আসামিদের এক হাজার ৬৮৩ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ৫৪৬ টাকা জরিমানা করেছে সংস্থাটি, যা ২০২২ সালের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা কম। ২০২২ সালে বিভিন্ন মামলায় আসামিদের জরিমানা করা হয়েছিল ২ হাজার ৬৩২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকা। পাশাপাশি গত এক বছরে রাষ্ট্রের অনুকূলে আদালতের নির্দেশে ১৭ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৭৫ টাকা বাজেয়াপ্ত করেছে দুদক।
রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পায়নি কমিশন
দুদকের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর তা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকতভাবে জমা দেওয়ার রেওয়াজ রয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেওয়ার পরই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। তবে চলতি বছরের বার্ষিক প্রতিবেদন জমা ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সাক্ষাতের অনুমতি দেননি। তাই রেওয়াজ ভেঙে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ বঙ্গভবনে বার্ষিক প্রতিবেদন জমা দেন।
এ বিষয়ে অনেকের ধারণা, সংস্থাটির সাম্প্রতিক কর্মকাণ্ডে রাষ্ট্রপতি কিছুটা নাখোশ থাকতে পারেন, হয়তো সে কারণেই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি। ফলে রেওয়াজ রক্ষা না করে দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
সাংবাদিক প্রবেশে আসছে কড়াকড়ি
২৮ মার্চের পর দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলামকে দুদক ভবনের বাইরে অবস্থিত মিডিয়া সেন্টারে অফিস করতে বলা হয়েছে। বর্তমানে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে জনসংযোগ কর্মকর্তার কাছে যান গণমাধ্যমকর্মীরা।
জানা গেছে, জনসংযোগ কর্মকর্তাকে মূল ভবনের বাইরে রাখার মাধ্যমে দুদকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকাড়ি আরোপ হতে পারে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে দুদক সচিবকে আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা। জবাবে সচিব জানান, এটি কমিশনের সিদ্ধান্ত। তবে উদ্বেগের বিষয়টি তিনি কমিশনকে অবহিত করবেন বলে জানান।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
