বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মে ২০২৬
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বইমেলার বিভিন্ন আয়োজন, আমন্ত্রিত অতিথি তালিকা এবং সাংস্কৃতিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম জানান, এবারের মেলায় ১০ হাজারেরও বেশি নতুন বই প্রদর্শিত হবে। দেশ-বিদেশের অসংখ্য লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীর অংশগ্রহণে মেলাটি প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫টি খ্যাতনামা প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। উল্লেখযোগ্য প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে: অঙ্কুর প্রকাশনী, অন্বয় প্রকাশ, অভ্র প্রকাশন, অনন্যা, আহমদ পাবলিশিং হাউস, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কাশবন প্রকাশন, কবি প্রকাশনী, গ্রন্থকুটির, জলধি, নালন্দা, প্রথমা প্রকাশন, বেঙ্গল বুকস, বাতিঘর, বিদ্যাপ্রকাশ, বিপিএল, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, সম্পর্ক পাবলিশার্স, সাহিত্যম, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন, পিজ্জা এন্ড পোয়েট্রি এবং মুক্তধারা নিউ ইয়র্ক।
বইমেলার শুভ উদ্বোধন করবেন বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি বব হোলম্যান, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সুবোধ সরকার, মননশীল লেখক ফারুক মঈনউদ্দীন, প্রথিতযশা সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞান লেখক ও জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন।
মেলায় অংশ নেবেন দেশ ও প্রবাসের বহু বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও বুদ্ধিজীবী। তাঁদের মধ্যে রয়েছেন-ড. আবদুন নূর, মোস্তফা সারওয়ার ফারুকী, গৌতম দত্ত, অধ্যাপক বিরূপাক্ষ পাল, নজরুল মিন্টো, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, ফারুক হোসেন, আশিক মুস্তফা ও পারমিতা হিম।
এবারের বইমেলার একটি বিশেষ তাৎপর্য হলো-বাংলা সাহিত্য ও সমাজচিন্তার দুই কিংবদন্তি ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম এবং মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন। তাঁদের সাহিত্যকর্ম, মানবিক চেতনা এবং সমাজভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই বিশেষ প্রয়াস।
বইমেলার সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী অদিতি মহসিন।
আয়োজকরা আরও জানান, বইপ্রেমীদের সুবিধার্থে বইয়ের নাম, লেখক পরিচিতি ও মূল্যসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। নতুন প্রকাশনা, গবেষণাধর্মী গ্রন্থ, কবিতা, উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং প্রবাসী বাংলা সাহিত্যকে এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন এবং সম্মানিত অতিথি ফরিদুর রেজা সাগর ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন। তাঁদের অংশগ্রহণে বইমেলার অনুষ্ঠানমালা আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।
আয়োজকরা বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
