বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
প্রকাশিত: ১৩ মে ২০২৬
রাজস্ব আদায়ে বড় ঘাটতি ও ব্যয়চাপ সামাল দিতে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরের ১০ মাস পূর্ণ হওয়ার আগেই সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮৬৪ কোটি টাকায়। এক বছর আগে একই সময়ে এ ঋণের পরিমাণ ছিল ৫০ হাজার ৯১৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারকে ধারাবাহিকভাবে ব্যাংকব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এখন বাংলাদেশ ব্যাংকের তুলনায় বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে। এতে বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮১ কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭৮৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের জন্য ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। তবে জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসেই সরকার ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ৮ হাজার ৯৮৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৭৮ হাজার ৪৯ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ৩০ হাজার ৯৩৬ কোটি টাকা।
এপ্রিলজুড়ে সরকারের ব্যাংকঋণে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গত ৯ এপ্রিল পর্যন্ত ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা। পরে ২১ এপ্রিল তা কমে ৯৭ হাজার ২৮১ কোটি টাকায় নামে। ২২ এপ্রিল আরও কমে দাঁড়ায় ৯৩ হাজার ৭৮৪ কোটি টাকায়। তবে মাসের শেষ দিকে আবার ঋণ বাড়তে শুরু করে। ২৮ এপ্রিল শেষে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়ায় ১ লাখ ২৮২ কোটি টাকা। পরদিন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কিছুটা কমে ২ হাজার ৭৮৩ কোটি টাকায় নামলে মোট নিট ঋণ আবার লাখ কোটি টাকার নিচে নেমে আসে।
সব মিলিয়ে চলতি অর্থবছরের ২৯ এপ্রিল শেষে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৭৬৯ কোটি টাকা। গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত এ স্থিতি ছিল ৫ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা।
প্রতিবছরই বড় অঙ্কের ঘাটতি রেখে বাজেট পেশ করে সরকার। চলতি অর্থবছরের বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
সরকারের ঋণনির্ভরতা বাড়ার পেছনে বড় কারণ রাজস্ব আদায়ে ঘাটতি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, বছর শেষে এ ঘাটতি আরও বাড়তে পারে।
অন্যদিকে অ-ব্যাংকিং উৎস থেকেও প্রত্যাশিত ঋণ পায়নি সরকার। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সঞ্চয়পত্র থেকে কোনো নিট ঋণ পাওয়া যায়নি। উল্টো সঞ্চয়পত্র ভাঙানোর কারণে অতিরিক্ত ৫৫৫ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।
এদিকে সরকার ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্থবির অবস্থায় রয়েছে। কয়েক মাস ধরে এ প্রবৃদ্ধি ৬ শতাংশের আশপাশে আটকে আছে। সর্বশেষ ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ।
অর্থনীতিবিদেরা বলছেন, সরকার বেশি ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়া আরও কঠিন হতে পারে। এতে বিনিয়োগ পরিস্থিতির ওপর চাপ বাড়বে। তাদের মতে, রাজস্ব আদায় বাড়ানো না গেলে আগামী মাসগুলোতে সরকারের ব্যাংকনির্ভরতা আরও বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করবে।
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
