শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা

আজকাল রিপোর্ট -

প্রকাশিত: ১৬ মে ২০২৬  

‘নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেল’ উদ্বোধন

 

 
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ংকার্সে বাংলাদেশি মালিকানাধীন নতুন ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জাম সরবরাহকারী প্রতিতষ্ঠান ‘নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেল’।

গত ১০ মে রোববার ১৮-৭২ সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে অবস্থিত নতুন এই হোলসেল শপ ও শোরুমের উদ্বোধন করা হয়।স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্টজন ও পেশাজীবীদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা মানসম্মত পণ্য, প্রকৌশল সহায়তা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স পরিচালিত নতুন এই প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকাজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক ও এইচভিএসি সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স তাদের কর্ম ও সেবায় গত কয়েক বছরে নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি ও যুক্তরাষ্ট্রের মূলধারায় ব্যাপক সুনাম অর্জন করেছে। নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরী লিটনের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ সরকারি অনুদানে বাসা-বাড়িতে এয়ারকন্ডিশন এবং হিটিং স্থাপনের সুবিধা দিচ্ছে। । তরুন রাজনীতিক ও ব্যবসায়ী স্বল্প সময়ে খ্যাতির শিখরে উঠেছেন। ব্যবসায় পেয়েছেন ব্যাপক সাফল্য। সিলেটের কমলগঞ্জের সন্তান তোফায়েল চৌধুরী রাজনীতিতেও সক্রিয়। ভবিষ্যতে দেশে গিয়ে নির্বাচনও করতে পারেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নর্থ আমেরিকা নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্রিক্যাল হোলসেল শপের ডিরেক্টর তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার কর্মকর্তা ফখরুল আলম, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, টাইম টিভির প্রেসিডেন্ট আবু তাহের, কমিউনিটি অ্যাকটিভিস্ট মনজুর চৌধুরী জগলু, নূরে আলম জিকো, হেলাল উদ্দিন, টিবিএন ২৪ এর মার্কেটিং ডিরেক্টর পারভেজ, চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আলহাজ সোলায়মান ভূঁইয়া, খন্দকার বাকি, সৈয়দ আলমগীর, সৈয়দ তপু প্রমুখ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু নিউইয়র্ক সিটি নয়, মিশিগান, বাফেলোসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক ও এইচভিএসি পণ্য সরবরাহের লক্ষ্য নিয়েই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও সহজ সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নির্মাণ খাতের গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।নতুন এ শোরুমে একটি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জাম পাওয়া যাবে। পাইপ, সুইচ, তার, লাইটিং, ব্রেকার, হিটিং ও এয়ার কন্ডিশনিং সিস্টেমসহ নানা ধরনের পণ্য একই ছাদের নিচে রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে ঠিকাদার, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সাধারণ গ্রাহকরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল চৌধুরী বলেন, আমরা নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বর্তমানে সফট ওপেনিং চলছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করবো। যেহেতু এটি হোলসেল প্রতিষ্ঠান, তাই কমিউনিটির কেউ পণ্য নিলে হোলসেল মূল্যে সুবিধা পাবেন। তিনি বলেন, এখানে বিল্ডিং নির্মাণে যত ধরনের সরঞ্জাম প্রয়োজন সবই রয়েছে। পাইপ, সুইচ, তার থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক ও এইচভিএসি পণ্য পাওয়া যাবে। আমরা মূলত এ টু জেড সার্ভিস দিতে চাই। শুধু পণ্য বিক্রিই নয়, গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। তোফায়েল চৌধুরী জানান, আমাদের ২৫ সদস্যের একটি ইঞ্জিনিয়ার টিম রয়েছে। সেখানে আমেরিকান, ইন্ডিয়ান ও মিশরীয় পেশাজীবীরাও আছেন। কেউ চাইলে পুরো টিম নিয়ে কাজ করতে পারবেন। ভবন নির্মাণে কী কী লাগবে, কত খরচ হবেÑ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের প্রতিষ্ঠানটি নিউইয়র্কের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নতুন এই উদ্যোগের মাধ্যমে উত্তর আমেরিকাজুড়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যামাজনের মাধ্যমেও গ্রাহকরা পণ্য অর্ডার করতে পারবেন। তোফায়েল চৌধুরী বলেন, “আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করতে চাই। গ্রাহকদের মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”তিনি জানান, এটি গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের দ্বিতীয় শাখা। চলতি বছরের শেষ নাগাদ আরও দুটি নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা বলেন, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়িক সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
       


প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ ব্যবসায়ে সম্পৃক্ত থাকলেও বড় ধরণের ইলেকট্রোনিক ব্যবসায় প্রতিষ্ঠান নেই বললেই চলে। সেদিক থেকে তোফায়েল চৌধুরী লিটন বলতে গেলে পাইওনিয়ার। নিউইয়র্ক সিটি সংলগ্ন ওয়েস্ট চেস্টার কাউন্টির ইয়ংকার্সে ছোট ২ ভাইকে সাথে নিয়ে ৬ বছর আগে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ চালু করেন তোফায়েল চৌধুরী লিটন। গ্রি-ম্যাকানিকাল বিনামূল্যে এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম সংযুক্ত করে দিচ্ছে গ্রাহকদেরকে। একই সাথে দিচ্ছে ১০ বছরের গ্যারান্টি। ফলে কোন ধরণের সমস্যা হলে তাৎক্ষণিক মেরামতের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম ছাড়াও ঘরে কাপড় শুকানোর জন্য দিচ্ছে ফ্রি ড্রয়ার। যে কেউ এই ফ্রি ড্রয়ার সংগ্রহ করতে পারেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা বা সেবা প্রদানের উদ্দেশ্যে ৬ বছর আগে নিউইয়র্কের ইয়াংকার্সে এই প্রতিষ্ঠান চালু করেনতোফায়েল চৌধুরী। তাদের কেন্দ্রিয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। বলা চলে অনেকটা বিনা অর্থে এই সিস্টেম লাগিয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে দিচ্ছেন ১০ বছরের গ্যারান্টি-ওয়্যারেন্টি। আরো রয়েছে বিক্রয়োত্তর সেবা।গত ৮ মে ইয়াঙ্কার্সের সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গ্রি ম্যাকানিক্যাল ইয়াঙ্কার্সের কর্ণধার এবং নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন)। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল