জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩
আবহাওয়াটা কি চমৎকার এখন। ঝিরিঝিরি বাতাসের ¯িœগ্ধ পরশ শরীর জুড়িয়ে দেয়। দুপুরের রোদের তীব্রতা দ্রুত কমে আসে বিকেলে। নিউইয়র্কের স্বল্পকালীন এই উপভোগ্য সময়টিকে কেউ বৃথা নষ্ট হতে দিতে চায় না। এই সময়ে ধূম পড়ে যায় বনভোজনের। এ উদ্যোগ বিশেষ করে বাংলাদেশিদের। অসংখ্য সংগঠনের অসংখ্য বনভোজন। সপ্তাহের কাজের দিনে সম্ভব হয় না। তাই ভরসা ছুটির দিন, শনি অথবা রোববার। এই মওসুমে একটি শনি-রবিও বাদ যায় না বনভোজন অনুষ্ঠানের। একটি নয়, একাধিক বনভোজনের আয়োজন হয় এই দুই দিনে। কাছাকাছি তো বটেই দূর-দূরান্তের পার্ক বা আকর্ষণীয় স্থানগুলি মুখর হয়ে ওঠে বনভোজনের আনন্দ আয়োজনে।
শুধু বনভোজনই নয়, এখন এমন আনন্দময় আবহাওয়ায় ঘর ছেড়ে বাঙালিরা বেরিয়ে পড়ছে আরো নতুন নতুন উপলক্ষ তৈরি করে। গত বছর থেকে শুরু হলেও এবার খুব বড় করে উদযাপিত হলো ‘জোছনা উৎসব’। এ আয়োজন ছিল রবীন্দ্র উৎসব ও লালন উৎসব কমিটির। এ উৎসবের ছিল একেবারেই এক ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন আমেজ। আর দশটা সাধারণ উৎসবের মতো নয়, পূর্ণিমার জ্যোৎ¯œায় বিধৌত আটলান্টিক তীরবর্তী রকওয়ে সৈকতে আয়োজিত এ উৎসব সবাইকে মাতিয়ে দিয়েছিল। এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছিল, গান ছিল, নাচ ছিল, ঢোলের বাদ্য ছিল, সেতারের ঝংকার ছিল। ছিল হালকা জলযোগের ব্যবস্থা। সব মিলিয়ে মনোরম এক উৎসব-মুখরতা। খোলা আকাশের নিচে এ ধরনের অনুষ্ঠান শুধু এই মওসুমেই করা সম্ভব। তাও যদি প্রকৃতি বিরূপ না হয়, যদি বৃষ্টি-বাদল না হয়।
এই মওসুমে বাংলাদেশিদের আরো একটি প্রিয় কাজ আড্ডা দেয়া। এ আড্ডা ঘরে বসে চার দেয়ালের চৌহদ্দিতে আটকে থেকে আড্ডা নয়, মওসুমের এই আড্ডা খোলা আকাশের নিচে গ্রীষ্ম সময়ের শীতলতা উপভোগ করে উন্মুক্ত আড্ডা। এসব আড্ডার কোন নির্ধারিত বিষয়বস্তু থাকে না। কত কথা উঠে আসে এই আড্ডার আলোচনায়, কত বিচিত্র সব প্রসঙ্গ। বাংলাদেশিদের এই আড্ডার একটি প্রধান কেন্দ্র জ্যাকসন হাইটস। এখানকার ৭৩ স্ট্রিট, যা এখন নতুন নামে পরিচিতি পেয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ হিসেবে সেখানে এই মৌসুমী আড্ডা দীর্ঘ দিন ধরেই চলে আসছে। এখানকার বাংলাদেশি রেস্টুরেন্টগুলিকে কেন্দ্র করেই জমজমাট হয়ে ওঠে আড্ডা। রেস্টুরেন্টের ভেতরে চায়ের কাপে ধোঁয়া উড়িয়ে যেমন, তেমনি রেস্টুরেন্টগুলির সামনে খোলা রাস্তায় দাঁড়িয়েও নানা কথায় ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেন আড্ডাপ্রিয় মানুষেরা। সারা দিনের কাজের পরে এখানে এসে এক কাপ চা হাতে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন গল্পগুজবে।
এই আড্ডাই এখন সম্প্রসারিত হয়ে গেছে ডাইভার্সিটি প্লাজায়। একদা ৭৪ রোড নামে পরিচিত রাস্তাটির ৭৩ ও ৭৪ স্ট্রিটের মধ্যবর্তী নাতিদীর্ঘ পরিসরকে সংস্কার করে পরিণত করা হয়েছে একটি খোলা অঙ্গনে। এ অঙ্গনে সভা-জমায়েত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রাজনৈতিক জমায়েত হয়, যার যেমন কর্মসূচি এখানে এসে তারা সেটাই উদযাপন করেন। তবে এ অঙ্গনটি বেশি ব্যবহার হচ্ছে আড্ডার কাজে। চেয়ার সাজিয়ে বসে আড্ডায় মেতে উঠছেন নানান দেশি মানুষ। তবে প্রাধান্য বেশি বাংলাদেশি আর নেপালীদের। ডাইভার্সিটি প্লাজা নামে পরিচিত এই অঙ্গনের দুধারে বেশিরভাগ দোকানই বাংলাদেশিদের। এখানকার একটি দেয়ালে শোভা পাচ্ছে বাংলাদেশি শিল্পীর আঁকা বাংলাদেশের প্রকৃতি।
বাংলাদেশ স্ট্রিটের মতো এই ডাইভার্সিটি প্লাজাতেও এখন বাংলাদেশিদের তুমুল আড্ডা। তাদের নানান জটলা প্লাজা জুড়ে। তাদের আড্ডার বিষয়বস্তুও ভিন্ন, বৈত্র্যিময়। গত বুধবারেই এখানে দেখা গেল কত বিচিত্র আড্ডার দৃশ্য। এক দিকে জটলা করে দাঁড়িয়ে কথায় মশগুল নিউইয়র্কের সাহিত্য-সাংবাদিকতা জগতের সবিশেষ পরিচিত ব্যক্তিবৃন্দ। আড্ডাটি মূলত জমে উঠেছে ঢাকা থেকে আসা প্রকাশক-শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবং রেদোয়ানুর রহমান জুয়েলকে কেন্দ্র করে। সঙ্গে আছেন আদিত্য শাহীন, সৈয়দ আজিজুর রহমান তারিফ, ফারুক আহমদ। তাদের আড্ডার মধ্যেই এসে যোগ দিলেন মনজুর আহমদ, আহমাদ মাযহার, আমানউদ্দৌলা, হাসানাল আবদুল্লাহ। একটু দূরেই এক পাশে চেয়ার পেতে গা এলিয়ে বসে মুক্তিযোদ্ধা এবং কমিউনিটির পরিচিত মুখ মশিউর রহমান সহ আরো বেশ কয়েকজন। তাদের এই আড্ডা নাকি প্রাত্যহিক। এই মওসুমে প্রতিদিনই বিকেলে তারা এখানে চেয়ার পেতে বসে সময় পার করেন নানা কথায়।
এই দৃশ্যই এখন জ্যাকসন হাইটসের এপ্রান্তে-ওপ্রান্তে। এভাবেই এখন জমজমাট হয়ে রয়েছে জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা। এ আড্ডা মওসুমি। শীতের দেশের এই স্বল্পকালীন আনন্দময় মওসুম শেষে এ আড্ডারও ঘটে যাবে সাময়িক সমাপ্তি।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
