রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ মে ২০২৬
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন
অনিক, সিদ্দিক যুগ্ম সম্পাদক ও পিন্টু কোষাধ্যক্ষ
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জেএফএম রাসেল ও সাধারন সম্পাদক পদে মাসুদ রানা তপন নির্বাচিত হলেন। রাসেল দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হলেন। তপন এর আগে সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভাপতি পদে রাসেল পেয়েছেন ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসান জিলানী পেয়েছেন ৮৭ ভোট। সাধারন সম্পাদক পদে বিজয়ী তপন পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমএন হায়দার মুকুট পেয়েছেন ৭৭ ভোট। সংগঠনের ২২৪ সদস্যের মধ্যে ২১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের হার প্রায় ৯৫ শতাংশ।
ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন মোহাম্মদ রুহল আমিন (১১৫ ভোট) এবং মোহাম্মদ জসিম (১০১ ভোট)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল মজুমদার ও মোহাম্মদ আজাদ পেয়েছেন যথাক্রমে ৯৮ ও ৯৪ ভোট পেয়েছেন। জয়েন্ট সেক্রেটারি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ এবি সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন ৯৫ ভোট। অর্গানাইজিং সেক্রেটারি পদে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন তমাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরুল ইসলাম পেয়েছেন ৮৪ ভোট। ১৫ জন ডাইরেক্টর পদের জন্য লড়াই করেন ১৯ জন প্রার্থী। ডাইক্টের পদে সর্বোচ্চ ১৭৪ ভোট পেয়ে মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এই পদে অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন (প্রাপ্ত ভোটের ক্রমানুসারে) নার্গিস আহমেদ (১৬০), শাহ জে চৌধুরী (১৫০), শাহনাজ হোসেন (১৩৮), আবুল কাশেম চৌধুরী (১২৬), কৃষ্না তিথি (১২৫), বেলাল আহমেদ (১১৮),সুমন মাহমুদ (১১৮), মোহাম্মদ জামান (১০৭), ডেইজি ইয়াসমীন (১০৩), আরিফ চৌধুরী (১০১), মোহাম্মদ হোসেন আজাদ (৯৬), হেলালুর রহমান (৯৬), আসাদুর রহমান (৯৬) ও শাহ শহিদুল হক (৯৫)।
ক্লাব নেতৃবৃন্দ জানান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বর্তমানে নিউইয়র্ক সিটির অন্যতম সেরা ও সম্মানজনক ক্লাব হিসেবে পরিচিত। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ৫১টি ক্লাবের মধ্যে সদস্য সংখ্যার দিক থেকে এই ক্লাব দ্বিতীয় বৃহত্তম এবং সেবামূলক প্রজেক্টের দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। গত বছর ক্লাবটি স্থানীয় কমিউনিটি ও দেশের বাইরে মানবসেবামূলক কার্যক্রমে ২ লক্ষ ডলারেরও বেশি সেবা প্রদান করেছে।
নবনির্বাচিত সভাপতি লায়ন জেএফএম রাসেল এবং সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বলেন, “আমরা সকল লায়ন্স সদস্যকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কমিউনিটি, অসহায় মানুষ এবং দেশের বাইরের দরিদ্র মানুষের সেবায় আরও বড় পরিসরে কাজ করা। আমরা এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আগামী বছরকে আরেকটি ঐতিহাসিক বছরে পরিণত করতে চাই।”
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, নির্বাচিত কমিটি এবং সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেস পার্টি হলে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্লাব সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন চিফ ইলেকশন কমিশনার লায়ন আমেনা নেওয়াজ। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন রকি আলিয়ান লায়ন, মোহাম্মদ আলী এবং লায়ন নুরুল আজিম।
এ নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল লায়ন শাহ নেওয়াজ লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর ফার্স্ট ভাইস গর্ভনর হিসেবে সার্বক্ষনিকভাবে উপস্থিত ছিলেন। তিনি নির্বাচনের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রার্থী ও ভোটারদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে সময় কাটান এবং সবাইকে উৎসাহ প্রদান করেন।
তিনি বলেন,এই ক্লাব আমাদের সবার। এখানে হার-জিত বড় বিষয় নয়। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে এটিকে আরও সুন্দর ও সফল একটি ক্লাবে পরিণত করব। তিনি সকল প্রার্থী ও সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন মশিউর রহমান মজুমদার-প্রথম ভাইস প্রেসিডেন্ট, মোস্তফা অনিক রাজ- যুগ্ম সাধারন সম্পাদক, এএসএম মাইনুদ্দিন পিন্টু- ট্রেজারার, চৌধুরী মো: আজিজ- জয়েন্ট ট্রেজারার, জয় চৌধুরী-টেইল টুইস্টার, তৌহিদুল ইসলাম-লায়ন টেলার, মোহাম্মদ হায়দার-মেম্বার চেয়ার, মোহাম্মদ জাকির হোসেন-এলসিআইএফ কোঅর্ডিনেটর,আব্দুর রশীদ বাবু-ক্লাব সার্ভিস চেয়ার,বদরুদ্দোজা সাগর-মার্কেটিং চেয়ার ও রেদোয়ানা রাজ্জাক-প্রেস সেক্রেটারি, ।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
