তিন শতাধিক নেতার সাজার ভয়ে বিএনপি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩
আজকাল ডেস্ক
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ রাজপথের প্রধান বিরোধী এই দলটির। এর অংশ হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই দলের গুরুত্বপূর্ণ অনেক নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হতে পারে বলে শঙ্কা বিএনপির। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এর মধ্য দিয়ে দলের তিনশ থেকে চারশ নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। এই প্রক্রিয়ায় সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সাজা দেওয়া হয়েছে। তবে এতে উদ্বিগ্ন নয় শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি। দলটির হাইকমান্ডের মনোযোগ এখন আন্দোলনের দিকে। যদি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হয় এবং এই সময়ে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়, তখন প্রয়োজনে দলের দ্বিতীয় সারির নেতারা নির্বাচন করবেন। কারণ, বিএনপিতে নেতার অভাব নেই। ঈদুল ফিতরের দিন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, ‘সরকার নির্বাচনের আগেই বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার মধ্যে আছে শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে তাদের আটকে রাখা।’ বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু হাবিব নয়, দেখবেন খুব দ্রুত বিএনপি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের অনেককেই এ ধরনের মিথ্যা মামলায় সাজা দেবে। আমরা লক্ষ করছি, মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।’ সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গত ১৮ এপ্রিল বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। এ মামলার আসামিদের মধ্যে বাকি ৪৪ জনকে দেওয়া হয়েছে ৭ বছর করে কারাদ-। ঈদুল ফিতরের দিন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাবিবের সাজার প্রসঙ্গটি উত্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ভোটের আগেই দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাড়ে তিনশর বেশি নেতাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেওয়া হতে পারে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার এই পরিকল্পনা নিয়েছে। তখন খালেদা জিয়া বলেন, আমাকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও তো মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাতে কী হয়েছে? এটাকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আন্দোলনকে আরও বেগবান কীভাবে করা যায়-সেদিকে আপনারা মনোযোগ দিন। আন্দোলনে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি আদায় হয়–তখন দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে মানুষ নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেটাই হবে বিএনপির সফলতা। এর মধ্যে যদি দলের মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়, তাহলে প্রয়োজনে তখন বিএনপির দ্বিতীয় সারির নেতারা নির্বাচন করবেন। দলে তো নেতার অভাব নেই। খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলন ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন খালেদা জিয়া। ১০ দফা দাবি আদায়ে যে ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। খালেদা জিয়া বলেছেন, বিএনপি সঠিক পথেই আছে। সবাইকে সঙ্গে নিয়ে কর্মসূচি চালিয়ে যাও এবং আন্দোলনকে সফল কর। অন্য কোনোকিছু নিয়ে ভাবার দরকার নেই। এদিকে খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ বলে জানান বিএনপির ওই নেতা। জানা গেছে, ১০ দফার ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। রোজার মধ্যেও কর্মসূচি পালন করেছে দলটি। চলমান আন্দোলনকে এখন আরও বেগবান করবে। তবে আগামী সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করতে চায় বিএনপির হাইকমান্ড।
প্রায় ১০ মাস পর গত শনিবার ঈদুল ফিতরের রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।
পরে ফিরোজার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে কী বার্তা দিয়েছেন–এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘বার্তা হচ্ছে এটা যে, দেশবাসী যেন ভালো থাকে তাদের মঙ্গলের জন্য। গণতন্ত্রের জন্য তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন তারা করে সেটাই তিনি বলেছেন।’ প্রায় ১০ মাস পর দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘উনি কারাগারে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক সীমিত ছিল। উনি বাসায় আসার পরে এ ঈদের দিনগুলোতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। আমাদের সঙ্গে অনেক দিন পর আলোচনা-সেজন্য সবাই কিছুটা আবেগাপ্লুত ছিলাম। আমরা আশা করি, খুব শিগগিরই তার সঙ্গে আমাদের আরও ঘনঘন সাক্ষাৎ হবে এবং সামনে উনি বেরিয়ে আসবেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘উনি এখনো বেশ অসুস্থ, এখনো উনার চিকিৎসা চলছে। ডাক্তার সাহেবরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।’
দুর্নীতির মামলায় দ-িত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৭ বছর বয়সী খালেদা জিয়া।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
