ঢাবি থেকে অ্যামাজনের ডেটা অ্যানালিস্ট শেখ আব্দুল্লাহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪
দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানকার ওহিও অঙ্গরাজ্যের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যানালিটিকস অ্যান্ড ইনসাইটে করেছেন মাস্টার্স। তারপর যোগ দিলেন বিশ্বের বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ডেটা অ্যানালিস্ট হিসেবে। এই সফলতার পুরো গল্প শুনিয়েছেন ইত্তেফাক ডিজিটালকে।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ভর্তি হন ফরিদপুরের ছেলে শেখ আব্দুল্লাহ। এখান থেকেই সম্পন্ন করেছেন বিবিএ ও এমবিএ। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় তিনি।
গ্রামের অস্বচ্ছল কৃষক পরিবারে জন্ম আব্দুল্লাহর। কিন্তু দরিদ্র তার স্বপ্ন পূরণে কোনো বাঁধা হয়েই দাঁড়াতে পারেনি। তিনি বলেন, যখন থেকে শারিরীক সক্ষমতা হলো তখন থেকেই আমি অন্যের জমিতে কাজ করেছি, নিজেদের যতটুকু ছিলো সেটাও বাবার সঙ্গে আবাদ করেছি। পড়াশোনার জন্য বাবা সবসময়ই উৎসাহ দিতেন তবে অসচ্ছলতাই বারবার পিছু টানতো।
শৈশবে ক্রিকেট ছিল আব্দুল্লাহর নেশা। সপ্তম শ্রেণিতে পড়া পর্যন্ত দুপুর অব্দি অন্যের জমিতে কাজ করে বিকালে বের হতেন প্রিয় ক্রিকেট ব্যাট হাতে। তাই খুব বেশি নিয়মিত ক্লাস করতে পারতেন না। তবে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই টিউশন করানো শুরু করেন তিনি। পাশাপাশি জমিতে কাজ করাও কমিয়ে দেন।
নবম শ্রেণিতে ইচ্ছা ছিল বিজ্ঞান বিভাগে ভর্তি হবেন। কিন্তু নিজ স্কুলে বিজ্ঞান শাখা না থাকায় ইচ্ছেটা পূরণ করতে পারেননি।
আব্দুল্লাহ বলেন, মাধ্যমিক পরীক্ষার প্রি-টেস্টে ভালো ফল করার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার বাবার কাছে আসেন আর আমাকে আগামি তিন মাস কাজ না দেওয়ার অনুরোধ করেন। বাবা তাতে রাজি হন। ঢাকা থেকে কুরিয়ারে আমার জন্য নোটবুকের ব্যবস্থা করা হয়। আর তখন থেকেই আমার পড়াশোনা শুরু হয়। আর মাধ্যমিকে জিপিএ ৫ পাওয়ার পর এলাকায় আমার সুনাম ছড়িয়ে পড়ে গোল্ডেন আব্দুল্লাহ নামে।
অদম্য মেধাবী হলেও প্রতিবন্ধকতা ছিল পারিবারিক অস্বচ্ছলতা আর অভাব, অনটন। যার কারণে বড় স্বপ্নও দেখা হয়নি শুরুতে। তখনকার সময়ে আব্দুল্লাহর সাফল্য নিয়ে কয়েকটি খবরের কাজে সংবাদ প্রকাশ হয়।
তবে আজকে আব্দুল্লাহ হয়ে উঠার পেছনে অবদান রেখেছেন তার ফুফাতো ভাই বকুল। আব্দুল্লাহর বাবা ৩০ শতক চাষের জমি বন্ধক রেখে ঢাকায় পড়াশোনা করাতে একসময় রাজি হন। ঢাকা কমার্স কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুল কাইউয়ুমের সঙ্গে কথা বলে বকুল তাকে উচ্চ মাধ্যমিকে পড়ার ব্যবস্থা করে দেন। কলেজ থেকে পেয়েছেন সর্বোচ্চ সহায়তা।
তারপর উচ্চ শিক্ষার জন্য দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। কিন্তু তখন ফের বাধা হয়ে দাঁড়ায় ভর্তি ফি। কষ্ট করে অবশ্য সেটি যোগাড় করে ফেলেন। বিষয় পছন্দ করার সময় তার অপশন ছিল ট্যুরিজম, ম্যানেজমেন্ট আর ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি)। ভবিষ্যত আর আন্তর্জাতিক চাকরির বাজারের কথা মাথায় রেখে আইবিকে বেছে নেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে জড়িত ছিলেন সক্রিয় ছাত্ররাজনীতিতে। রাজনীতি, পড়াশোনা আর কোচিংয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি সাফল্যের সঙ্গে বিবিএ, এমবিএ সমাপ্ত করেন তিনি।
২০২০ সালের পর ছাত্র রাজনীতিতে হতাশ হয়ে উচ্চ শিক্ষার জন্য কানাডায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন শেখ আব্দুল্লাহ। কিন্তু কানাডার উচ্চ টিউশন ফির কারণে এই স্বপ্ন থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুতি শুরু করেন ২০২১ সালের দিকে। তখন থেকেই সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকেন।
আব্দুল্লাহ বলেন, প্রথমে আমি ফুল ফান্ড পাইনি। কারণ গ্রীষ্মকালীন সেমিস্টারে ইউনিভার্সিটিতে খুব কমই ফান্ড থাকে। আর আমি ২০২২ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের জন্যই আবেদন করি। ওই বছরের ১৭ এপ্রিল আমার ভিসা হয়। ৫৫ শতাংশ স্কলারশিপ পেয়েছিলাম আমি। আর এখানে আসার পর ফুল ফান্ড পেয়ে যাই।
যুক্তরাষ্ট্রে কর্মজীবন সম্পর্কে আব্দুল্লাহ বলেন, প্রথম ইন্টার্নশিপ পাই ডিলার্ড’স নামের একটি প্রতিষ্ঠানে। ওরা আমাকে ফুল টাইম অফার করলেও আমি সেটা নেইনি। এরপর ২০২৩ সালের মে মাসে অ্যামাজনে জয়েন করি। মজার ব্যাপার হলো অ্যামাজনে কারো জন্য সুপারিশ করা যায় না। আপনার জন্য যদি কেউ সুপারিশ করে তাহলে ধরে নেওয়া হয় আপনি অযোগ্য বা কম যোগ্যতাসম্পন্ন।
তিনি বলেন, নয় মাস অ্যামাজনে এইচআর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমার ডিগ্রি শেষ হয়। এর মাধ্যমে বেশ কিছু টুলস শিখতে সক্ষম হই। এর মধ্যে এক্সেল, পাইথন, ট্যাবলো, এসকিউএল অন্যতম। ডাটা অ্যানালিস্ট হিসেবে চাকরি করতে চাইলে টুলসগুলো জানা থাকা খুবই জরুরি। এরপর আমি ডিসেম্বর থেকেই ডাটা এনালিস্ট পজিশনের জন্য এপ্লাই করতে থাকি।
গত ২৯ মার্চ তিনি ইন্টারভিউয়ের ফল জানতে পারেন। আর অ্যামাজন থেকে তার হাতে অফার লেটার আসে গত ৪ এপ্রিল।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আব্দুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা নেই যদিও অ্যামাজনই গ্রীনকার্ডের ব্যবস্থা করবে। তবে ব্যবসা করার ইচ্ছা আছে। আমেরিকায় ব্যবসার বিকল্প নেই। কয়েকজনকে নিয়ে আইটি ফার্ম করার ইচ্ছা আছে। আর সেই ফার্মে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ইন্টার্ন এর ব্যবস্থা রাখব।
তিনি আরও বলেন, প্রতি বছর কিছু সংখ্যক মেধাবীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে বাবা মায়ের নামে একটা ফাউন্ডেশন খুলবো। এর কাজ ইতিমধ্যে শুরু করেছি ‘লোকমান জোছনা মেধাবী কল্যাণ তহবিল’ নামে। বাবা-মায়েরও আমেরিকার ভিসা হয়েছে গত সপ্তাহে। এখন তো চাইলেই বাবামাকেও দেখতে পারবো।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
