এবার জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, ব্যাপক সংঘর্ষ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫
এবার জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছেন।
বুধবার দেশটির রাজধানীর পাশাপাশি অন্যান্য কয়েকটি শহরেও সরকারবিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের পর হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার শপথের মাত্র এক সপ্তাহেরও কম সময় পর দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
পেরুর জেন-জিদের এই বিক্ষোভে অংশ নেওয়া লোকজন দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে অপরাধ ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট জেরি বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মাঝে অপরাধীরা অনুপ্রবেশ করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির এই প্রেসিডেন্ট লিখেছেন, তিনি বিক্ষোভকারী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।
অন্যদিকে, দেশটির বামপন্থী সংসদ সদস্য রুথ লুকুয়ে বলেছেন, প্রাথমিক তথ্যে ওই হিপহপ শিল্পী বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে সংঘর্ষে আহতদের ভর্তি করা হাসপাতালের একজন কর্মীর সঙ্গে কথা বলতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, তারা সাধারণ পোশাক পরা এক পুলিশ সদস্য ওই সংগীতশিল্পীকে গুলি করেছেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট জেরি বলেছেন, এই ঘটনা কীভাবে ঘটেছে এবং এর জন্য কে দায়ী তা নিরপেক্ষভাবে জানার জন্য তদন্ত করা হবে।
এর আগে, দিনা বোলুয়ার্তে স্থায়ী নৈতিক অবক্ষয়ের অভিযোগে দেশটির সংসদে অভিশংসিত হন। তারপর গত শুক্রবার দেশটির সংসদের প্রধান হিসেবে হোসে জেরি দায়িত্ব গ্রহণ করেন।
বিগত আট বছরে পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে এসেছেন জেরি। বোলুয়ার্তে অভিশংসিত হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী, সংসদের স্পিকার হিসেবে তিনিই পরবর্তী দায়িত্ব গ্রহণ করেন। আগামী বছরের এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। ওই সময় দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে জেরি দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক নেতাদের প্রতি জনগণের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রাজনীতিতে নতুন সূচনা ও সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন। তরুণরা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন বড় শহরে বিক্ষোভ আয়োজন ও জেরির পদত্যাগ দাবি করেছেন। তার পরিবর্তে একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র: বিবিসি
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
