প্রবাসীদের ভোটার আইডির নামে মূলা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫
ভোটার আইডি/ন্যাশনাল আইডি নিয়ে প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। মূলা ঝুলিয়েছেন সরকার। যুক্তরাষ্ট্রের ১০ ভাগ প্রবাসীও আগামী নির্বাচনের আগে স্থানীয়ভাবে ভোটার আইডি করতে পারবেন না। অথচ কত না ঢাকডোল পিটিয়ে এ কার্যকমে উদ্বোধন করা হলো। প্রবাসীরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে অনলাইনে আবেদন পূরণ করছেন। শেষে এপোয়েন্টমেন্ট এর জন্য ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠছে নভেম্বর পর্যন্ত ফুল। অর্থাৎ আগামী নভেম্বরের পরে হয়তো ডেট পাওয়া যাবে। কিন্তু ইলেকশন কমিশনের ঘোষণা মতে ফেব্রুয়ারিতে প্রবাসীরা ভোট দিতে চাইলে ভোটার আইডি করতে হবে নভেম্বরের মধ্যে। আজকাল প্রতিবেদককে নিউইয়র্কে বসবাসরত একাধিক বাংলাদেশি এপোয়েন্টমেন্ট না পাবার অভিযোগ করেছেন। কনস্যুলেটে গিয়েও অনেকে সহায়তা পাচ্ছেন না। এদিকে নিউইয়র্ক কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাসে কচ্ছপ গতিতে ভোটার আইডি তৈরির কাজ চলছে। যে লজিস্টিক্যাল সাপোর্ট তাদের রয়েছে তাতে প্রতিদিন ২০ থেকে ২৫ জনের বেশি আইডি তৈরি করা সম্ভব নয়। গড়ে প্রতিদিন ২০টি করে আইডি দিলে আগামী নভেম্বরের মধ্যে নিউইয়র্ক কনসুলেট দিতে পারবে মাত্র ৭০০টি। কোনভাবেই ১ হাজারের উপরে যেতে পারবে না। অথচ নিউইয়র্কে কমপক্ষে ৫০ হাজার বাংলাদেশি ভোটার আইডির অপেক্ষায়। বৃহস্পতিবার কনসাল জেনারেল মোজাম্মেল হকের সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার দৃষ্টি আর্কণষন করা হয় ভোটার আইডি প্রদানের অগ্রগতি নিয়ে। তিনি আজকালকে বলেন, বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষকে ভোটার আইডি প্রদানের সক্ষমতা বর্তমানে কনস্যুলেট বা দূতাবাসের নেই। নেই কোন জনবল ও লজিস্টিক্যাল সাপোর্ট। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রবাসীদের আকাংখার প্রতিফলন সরকার ঘটিয়েছেন। কিন্তু বাস্তবতার কারনেই সকল প্রবাসীকে ভোটার আইডি ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেয়া সম্ভব নয়। বাংলাদেশ থেকে জনবল এনে কার্যক্রম বাড়ানো কি সম্ভব নয়? জবাবে প্রেস মিনিস্টার বলেন, এমন অনুরোধ আমরা করেছি। জবাবের অপেক্ষায়। তবে একটি প্রক্রিয়া শুরু হয়েছে। যে দাবিটি প্রবাসীরা দীর্ঘদিন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী সকল বাংলাদেশিকে ভোটার আইডি/ন্যাশনাল আইডির আওতায় আনতে অনেক সময় লাগবে। এই প্রক্রিয়াটি চলমান রাখাতে আমাদের গুরুত্ব দিতে হবে।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
