সরকার ও সেনাবাহিনীর দূরত্ব বাড়ছেই
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশে অর্ন্তবর্তি সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। এই কাজে সর্বশেষ যুক্ত হয়েছে সেনা কর্মকর্তাদের বিচারের প্রসঙ্গ। হঠাৎ করেই গত ৮ অক্টোবর আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চীফ প্রসিকিউটর সেনাবাহিনীর সাবেক ও বর্তমান প্রায় ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পাওয়া মাত্রই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিটি আগামী ২২ শে অক্টোবরের মধ্যে আসামীদের আদালতে হাজির করার নিদেৃশ দিয়েছে। বাংলাদেশে এত বেশি কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আগে কখনও এভাবে মামলা দায়েরের কথা শোনা যায়নি। ফলে খবরটা চাউর হওয়ার পর সবাই নড়েচড়ে উঠেছেন।
সেনাবাহিনী গত ১১ আগস্ট অভিযুক্ত ১৫ জন সেনাকর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন। তিনি শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর এই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেছেন, আসামী গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আদালতে তাদের হাজির করতে হবে। এইক্ষেত্রে সেনাবাহিনীর হেফাজতে নেওয়াকে গ্রেফতার হিসাবে গণ্য করা হচ্ছে না। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাড়িকে অস্থায়ী কারাগার হিসাবে ঘোষণা দিয়েছে। এতে করে স্পষ্ট যে, সেনা কর্মকর্তাদেরকে রাখার জন্যেই এই ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে।
সেনাবাহিনীর যে সকল উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে দুইজন মেজর জেনারেল, ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল, বেশ কয়েকজন লেফটেন্যান্ট কর্ণেল এর্বং কর্ণেল রয়েছেন।
সেনাবাহিনীর এই সকল কর্মকর্তা শেখ হাসিনার আমলে র্যাব কিংবা ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন। ওই সময়ে তারা অনেককে গুম করেছেন বলে অভিযোগ উঠেছে। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন তাদের বিচারের দাবিতে আইসিটি’র সামনে (মাজার গেট) বিক্ষোভ করেছে। শেখ হাসিনাল আমলে যত মানুষ গুম হয়েছেন; ওই সকল স্বজন হারাদের সংগঠনের নাম মায়ের ডাক। এদিকে, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলন করে সেনা কর্মকর্তাদেরকে সামরিক আইনে বিচারের দাবি করেন। বেসামরিক আদালতে বিচার না করার দাবি করেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে গুমের বিচার করার দাবি জানান। তবে তিনি বলেন যে, সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হাজির করার আহ্বান জানান।
এইসব ঘটনা প্রবাহ বর্হিবিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেন। এখন বাইরের দেশে বাংলাদেশের সেনা কর্মকর্তারা কী বলে পরিচয় পাবেন! সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। কিন্ত দুনিয়ার মানুষ মনে করতে পারে যে, বাংলাদেশের সেনারা গুমের কাজে জড়িত।
এই ধরনের এক একটি কাজ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এই নিয়ে অর্ন্তবর্তি সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। এই বিষয়টি আরও স্পষ্ট হয়, জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদেও এক বক্তব্যে। ড. মুহাম্মদ ইউনূসের সামনে তাকে লক্ষ্য করে সালাউদ্দিন বলেন, ‘আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক’।
অন্তভর্তি সরকার এবং সেনাবাহিনী যে মুখোমুখি বিরোধে জাড়িয়েছে তা এখন ওপেন সিক্রেট। প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে এই বিরোধ কোনও প্রভাব ফেলবে কিনা। এটা স্পষ্ট যে, সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে চায় না। কারণ তাদের সামনে অনেক সুযোগ গেছে। তখনও ক্ষমতা দখল করেনি। তবে বিরোধের জায়গাটা এমন হয়েছে যে, তার প্রভাব নির্বাচনে ফেলতে পারে। ভোটে একটা অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। এটাই হলো শঙ্কার বিষয়। ##
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
