৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫
অন্য স্বাভাবিক দিনের মতোই রোববার সকালে দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘরের দরজা খোলা হয়। এর ঠিক আধা ঘণ্টা পর ভবনের দক্ষিণ পাশের বারান্দায় ওঠে দুই চোর।
দ্বিতীয় তলায় উঠতে চোরেরা ব্যবহার করে ট্রাকের ওপর বসানো বৈদ্যুতিক মই। প্যারিসের রাস্তায় এ ধরনের মই ও ট্রাক প্রায়ই দেখা যায়। সাধারণত আসবাবপত্র ওপরে তোলার জন্য এই মই ব্যবহার হয়। ফলে পথচারীদের কাছে জাদুঘরের পাশে মই রাখাটা অস্বাভাবিক মনে হয়নি।
চোরেরা দ্বিতীয় তলায় উঠে গ্রাইন্ডার দিয়ে একটি জানালা ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা অ্যালার্ম বাজে। এর মধ্যেই ঢোকে জাদুঘরের ঝলমলে গ্যালাহি দা’পোলোতে (অ্যাপোলো গ্যালারি)। যেখানে রাখা ছিল রাজকীয় গয়না, মুকুট ও প্রদর্শনীর জন্য কাচের তাকে রাখা হীরার সংগ্রহ।
চোরেরা ভেতরে ঢুকে প্রথমে দুটি কাচের তাক ভেঙে ফেলে। এতে আরেকটি অ্যালার্ম বেজে ওঠে। তড়িঘড়ি করে চোরেরা আটটি মূল্যবান বস্তু নিয়ে নেয়। এর মধ্যে ছিল রাজকীয় নীলা নেকলেস, পান্না নেকলেস ও কানের দুল। আরও নেয় উনিশ শতকের ফ্রান্সের শাসক তৃতীয় নেপোলিয়নের স্ত্রীর ব্যবহার করা মুকুট।
ল্যুভর জাদুঘরের চুরি নিয়ে এমন বর্ণনা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গতকাল রোববার ঘটনার পর বার্তা সংস্থা এএফপিসহ কয়েকটি গণমাধ্যমে এটিকে ডাকাতি হিসেবে উল্লেখ করেছিল। আজ সোমবারের প্রতিবেদনে চুরি হিসেবে বর্ণনা করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ৬০ জনের একটি দল তদন্ত শুরু করেছে। তারা ধারণা করছেন, ঘটনাটি পরিকল্পিত। এর সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত।
টাইমস জানিয়েছে, জাদুঘরের দক্ষিণ পাশটি সেইন নদীর ধারে। রাস্তায় চোর দলের আরও দুই সদস্য স্কুটার নিয়ে অপেক্ষা করছিল। কর্তৃপক্ষ অ্যাপোলো গ্যালারিতে আসার আগেই চোরেরা নিচে নেমে স্কুটারে করে সটকে পড়ে। পুরো ঘটনা ঘটে মাত্র সাত মিনিটে।
এটি ছিল জাদুঘরে সংঘটিত সবচেয়ে সাহসী চুরির ঘটনা। ফ্রান্সের রাজনীবিদরা এই ক্ষতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পৃথিবী বিখ্যাত একটি জাদুঘরে কীভাবে দিনের আলোয় এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্যারিসের মেয়র এরিয়েল ওয়েইল বলেছেন, এটা কোনও সিনেমা বা টিভি সিরিজের দৃশ্য ছিল না। দিনের আলোয় চোরেরা রাজমুকুটের রত্ন নিয়ে পালিয়েছে। শুধু আর্থিক মূল্য নয়, এটি ফ্রান্সের ঐতিহ্য চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা।
যা চুরি গেল
চুরি হওয়া রত্নগুলোর বর্ণনা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এর মধ্যে আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা। এতে ছিল ২১২টি মুক্তা, ১ হাজার ৯৯৮টি হীরক এবং ৯৯২টি রোজ-কাট হীরা।
সম্রাজ্ঞী ইউজেনি বেল্ট বা কোমরবন্ধনী ব্যবহার করতেন। এটির কেন্দ্রে ছিল অলঙ্কৃত ফিতা। এতে ছিল ২,৪৩৮টি হীরা ও ১৯৬টি রোজ-কাট হীরা।
জাদুঘরে সম্রাজ্ঞীর কিছু হীরাখচিত ব্রোচের একটি ছিল ১৮৫৫ সালের। এটিকে ‘রেলিকুয়ারি ব্রোচ’ বলা হয়। চুরি হওয়া অন্য অলংকারের মধ্যে আছে উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে লুই বোনাপার্টের স্ত্রী রানি হরটেন্স এবং লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানি মেরি অ্যামেলির ব্যবহার করা কানের দুল।
১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় নেপোলিয়নের দেওয়া পান্নার গয়নার সেটে ছিল ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হীরা। গয়নার সেটটি জাদুঘরে সংরক্ষিত হয় ২০০৪ সালে। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে উপলক্ষে নেপোলিয়ন দুটি বিলাসবহুল গয়নার সেট তৈরি করতে বলেছিলেন। আরেকটি ছিল ওপাল ও হীরা দিয়ে তৈরি। এই সেটের মধ্যে পান্না ও হীরার এক জোড়া কানের দুল নিয়ে গেছে চোরেরা।
- কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই
- কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
- ইউএইতে মোটর রেসে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক আনোয়ার
- যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান
- এস আলমকে ৩৫ হাজার কোটি টাকাসহ কারা চারটি ব্যাংক ফেরত দিচ্ছে
- হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না
- এত তেল যাচ্ছে কোথায়?
- আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি: ডোনাল্ড ট্রাম্প
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
