ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির নিয়োগে মাদকাসক্তি শনাক্তকরণ বা ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করেছে সরকার। পরীক্ষায় ফল পজিটিভ এলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরির জন্য অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া চাকরিরত অবস্থায় কেউ মাদকাসক্ত হিসেবে শনাক্ত হলে তা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা ২০২৬’ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করেছে। বিধিমালা অনুযায়ী, মাদকাসক্ত শনাক্ত হওয়ার পর নির্ধারিত চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ডোপ টেস্ট যেখানে প্রযোজ্য
নতুন বিধিমালা অনুযায়ী কেবল সরকারি চাকরি নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, যানবাহন চালনার লাইসেন্স প্রদান ও নবায়ন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা যাবে। এছাড়া বিদেশে যেতে ইচ্ছুক কর্মী এবং যাদের বিরুদ্ধে মাদক সেবনের প্রাথমিক সন্দেহ বা অভিযোগ থাকবে, তাদের ক্ষেত্রেও এই পরীক্ষা কার্যকর হবে। স্থলযানের পাশাপাশি নৌযান ও আকাশযান চালকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞ কমিটি গঠন
ডোপ টেস্ট কার্যক্রম তদারকিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে সভাপতি করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যের এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও সিআইডির ডিআইজি (ফরেনসিক), ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালকসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।
পরীক্ষা ও তথ্যের গোপনীয়তা
নমুনা সংগ্রহের ক্ষেত্রে জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। যার পরীক্ষা করা হবে, তাকে নির্দিষ্ট স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং তাঁর ছবি ও আঙুলের ছাপ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। গোপনীয়তা রক্ষায় নমুনার মোড়কে ব্যক্তির নাম-ঠিকানা বা পরিচয়সূচক কোনো তথ্য ব্যবহার করা যাবে না। কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কাউকে পরীক্ষার ফলাফল জানানো নিষিদ্ধ করা হয়েছে।
ল্যাবরেটরি ও ডেটাবেইজ সুরক্ষা
ল্যাবরেটরিতে বহিরাগতদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা সচল রাখতে হবে। ডোপ টেস্টের ফলাফল একটি সুরক্ষিত ডিজিটাল ডেটাবেইজে সংরক্ষণ করা হবে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করলে বা তথ্য ফাঁসে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর আগে কিছু প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে ডোপ টেস্ট চালু থাকলেও এখন গেজেট বা বিধিমালা হওয়ায় এটি সবার জন্য বাধ্যতামূলক হলো। এর ফলে সমাজ ও পেশাক্ষেত্রে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!
- ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
- ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
- বিশ্বকাপ ঘিরে সরগরম কোটি ডলারের এস্কর্ট বাণিজ্য
- ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের
- ঢাকার আতঙ্ক ১৩৮৭ ছিনতাইকারী
- পর্যটন ভিসা ফি মওকুফ করল শ্রীলঙ্কা, সুবিধা পেল না বাংলাদেশ
- ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ
- ট্রাম্প সত্যিই কি পারবেন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে: বিশ্লেষণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
