সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেন, ‘জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধীদলীয় নেতা হতে পারতাম?’
জামায়াতের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধন শেষে বুধবার রাজধানীর মিরপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল থেকে রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে ঢাকা মহানগর জামায়াতের অংশ।
মহানগর উত্তরের কর্মসূচি উদ্বোধন করে ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত এমপি ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের কারণে নির্বাচন হয়েছে। অবশ্যই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা এ সংসদের পবিত্র দায়িত্ব।
গত মঙ্গলবার বিএনপি জোটের এমপিরা সংসদের শপথ নিলেও জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। তবে পরিষদের শপথ নিয়েছেন জামায়াত-এনসিপি জোটের এমপিসহ ৭৮ জন।
জামায়াত আমির বলেন, ‘সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। সরকারি দল যদি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয় বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করবে। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব– কিন্তু ছেড়ে দেব না। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই।’
নগরীর পরিচ্ছন্নতার জন্য নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, মানবিক সংশোধনের জন্য আজকের পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে অংশ নেওয়ার মানে হচ্ছে, মিরপুরবাসী ও দেশবাসীকে এ বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব। যদি নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে দেশও পরিচ্ছন্ন হবে।
জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি লোক দেখানো নয়– জানিয়ে দলের আমির বলেন, প্রতিদিন ফজরের পর প্রত্যেক সাংগঠনিক ইউনিট কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করবে। এক ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বেন।
কর্মসূচিতে মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে সড়ক ঝাড়ু দেন শফিকুর রহমান।
জামায়াতের উদ্বেগ
লক্ষ্মীপুর সদরে দুর্বৃত্তের আগুনে জামায়াত কর্মী আব্বাস উদ্দিন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি বলেন, ‘একজন নিরীহ মানুষকে এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করার এমন নির্মম ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।’
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
