জামায়াতের খোলস বদল ভালো লক্ষণ নয়: আব্দুর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
জামায়াতে ইসলামী বাংলাদেশের খোলস বদলানো ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত থেকে বেরিয়ে আসা কর্মীদের দ্বারা গঠিত ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন খোলস পাল্টিয়েছে, তারা জার্সি বদল করেছে। এই জার্সি বদলের লক্ষণ কিন্তু ভালো নয়। তারা আগের নাম পরিবর্তন করে ভিন্ন নামে আত্মপ্রকাশ করে তাদের মূল রাজনীতির জায়গাতেই থাকতে চায়।
বৈঠকে জেলা-উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, সম্প্রতি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের কাছে অভিযোগের পাহাড় জমেছে। অনেক সংসদ সদস্য দলের বিপক্ষে কাজ করেছেন এবং তাদের পছন্দের প্রার্থী মানোনয়ন পাননি বলে তারা নিজেদের প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন। প্রশ্নটা হচ্ছে আমরা নৌকার বিরুদ্ধে ভোট দেয়া শেখালাম, এটা কিন্তু দলের জন্য ভালো নয়। এর ভোগান্তি আমাদের নিজেদের ভুগতে হবে, যদি না সহসাই আমাদের মধ্যের বিবাদ, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে না পারি। সুতরাং আমাদেরকে এই কাজগুলো সামনে নিয়ে এগোতে হবে।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় ব্যক্তিগত দল ভারী করার জন্য জামায়াত-শিবির এবং আমাদের রাজনীতির কমিটেড লোক নয় এমন লোকদের আমরা দলের মধ্যে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে লালন পালন করে বড় করছি। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই অনুপ্রবেশকারীরা যেন আমাদের দলের মধ্যে আর স্থান না পায়। তারা যদি এই দলে জায়গা করে নেয় তাহলে আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করবে। এইগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আমাদের নেত্রী অনেক পরিশ্রম করেন, দিনরাত পরিশ্রম করেন। এই দল যদি আমরা সুসংগঠিত করতে না পারি তাহলে মসৃণ চলার পথটি আর থাকবে না।
তৃণমূলের সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করার আহবান জানিয়ে তিনি বলেন, আমি যতটুকু জানি আমাদের নেত্রী সময়মত সম্মেলনটা করতে চান। এই সম্মেলন করতে হলে বিভিন্ন থানা পর্যায়ের সম্মেলন করা, জেলা সম্মেলন করা, যেখানে মেয়াদ উত্তীর্ন হয়েছে সেগুলো ঠিক করা, মূলত আমাদের কাউন্সিলর তালিকাগুলো সুস্পষ্টভাবে কেন্দ্রে নিয়ে আসা। এমন জায়গা রয়েছে যেখানে সম্মেলন হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি পর্যন্ত হয়নি। আবার কোথাও কিছু কমিটি হয়েছে। কিছু কমিটি হয়নি, সেগুলো ঠিক করা।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার মোহাম্মদ আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
