চীনের বক্তব্যে খুশি নয় ঢাকা
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
আজকাল রিপোর্ট -
বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মনোভাব বিরূপ থাকলেও দেশটি পুরোপুরি চীনের বলয়ে যোগ দিচ্ছে না। বরং ঢাকার পররাষ্ট্র নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়’ অপরিবর্তিতই থাকছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কিছু কড়া সমালোচনা করার পর চীন বেশ উচ্ছ্বাস প্রকাশ করে। বেইজিংয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি চীন সমর্থন জানিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা বজায় রাখতেও চীন সার্বিক সহায়তা করবে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিশে^র সকল উন্নয়নশীল দেশের মনের কথা। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বক্তব্যে মোটেও খুশি নয় বাংলাদেশ। চীনের বক্তব্যের পরের দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেছে, সার্বভৌম অধিকারের প্রশ্নে সবাই সম্মান দেখাবে, সেটাই বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্য সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য সরকারের নজরে এসেছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে চায়, যে কোনও আত্মমর্যাদাশীল দেশের মতো বাংলাদেশও নিজেদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সার্বভৌমত্বের চেতনার ভিত্তিতে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের মানুষের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রূপকল্প ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য বিবেচনায় রেখে বাংলাদেশ তার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া এই মূলমন্ত্রের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি গ্রহণের যে সার্বভৌম অধিকার, তার প্রতি সব পক্ষ সম্মান প্রদর্শন করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর বাইডেন প্রশাসনের ক্রমাগত চাপ বাংলাদেশে সরকার পরিবর্তনের কৌশল বলে অনেকে মনে করেন। বাইডেনের দুই দফার গণতন্ত্র সম্মেলনের কোনওটিতেই আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। মানবাধিকার লংঘনের দায়ে বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ভিসানীতি আরোপ করে ওয়াশিংটন কার্যত শেখ হাসিনার সরকারের প্রতি নাখোশ ভাব প্রকাশ করেছে। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছেন। শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা না দিলে ২০ ঘন্টার জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে ওই দেশে যাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। পৃথিবীর অন্য দেশ কিংবা অন্য মহাদেশে ব্যবসা-বাণিজ্য করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেখ হাসিনার কড়া সমালোচনার সুযোগ নিয়েছে চীন। চীনের মুখপাত্র এমন মন্তব্য করেছেন যেন শেখ হাসিনা চীনের বলয়ে যোগ দিয়েছেন যা যুক্তরাষ্ট্রকে আরও ক্ষুব্ধ করতে পারে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান। তবে বাংলাদেশের ওপর ভর করে তা পরিচালনা করা পছন্দ নয় ঢাকার। এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় নিখোঁজ একজন বিএনপি নেতার বাসায় গেলে তা নিয়ে বেশ পানি ঘোলা হয়। আর ওই ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছিল রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখন মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়কে সতর্ক করেছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তখন বলেছিলেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও কোনও মন্তব্য করার প্রয়োজন নেই। ঢাকায় বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীন এমন ধরনের বার্তা দেবার চেষ্টা করছে যে, যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশ তাদের বলয়ভুক্ত হয়েছে। এটা মোটেও সত্য নয়। বরং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলছে।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের তৎপরতা সবার চোখে পড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন গত ২৪ মে বাংলাদেশিদের জন্য ভিসানীতি ঘোষণা করে বলেছেন, যারাই ভোটদানে বাধা দেবে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে, মার্কিন কংগ্রেসম্যানদের বিভিন্ন গ্রুপ ক্রমাগতভাবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চাপ সৃষ্টির জন্যে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যও একই ধরনের মতামত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের কাছে চিঠি লিখেছেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা নিয়েও গুলশান ও বারিধারায় বেশ কানাঘুষা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর কূটনীতিকরা বলছেন, শেখ হাসিনার সরকারের বদলে একটি অন্তবর্তী সরকার বসানোর চেষ্টা যুক্তরাষ্ট্র এককভাবে চালিয়ে যাচ্ছে। কাজটা চলছে পর্দার অন্তরালে। যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রস্তাব কী সে বিষয়টি যদিও ওয়াশিংটন প্রকাশ্যে আনেনি। তবে দেশে ও বিদেশে এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। অন্তবর্তী সরকারের নামে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাংলাদেশের রাজনৈতিক মহলে কতোটা গ্রহণযোগ্য হচ্ছে তাও প্রশ্ন সাপেক্ষ। তবে শেখ হাসিনার সরকার ওয়াশিংটনের প্রস্তাবে খুশি নয়।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
