গাইবান্ধা উপ নির্বাচন বন্ধে তোলপাড়
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২
মাসুদ হোসেন, ঢাকা থেকে
গাইবান্ধা উপ নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন এখন আলোচনায়। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানো ছিলো। ঢাকায় বসে নির্বাচন কমিশন ওই সব সিসিটিভি মনিটর করেছে। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, তারা অনিয়ম দেখেছেন। স্থানীয় প্রশাসনকে অনিয়ম দূর করার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশাসনের তরফে কোনও সাড়া পাননি। এমনকি পোলিং ও প্রিসাইডিং অফিসারও ইভএমে ভোট দিয়েছেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সিইসির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলো। তাই তারা নির্বাচন বাতিল করে দিয়েছেন। এটা কোনও হটকারি সিদ্ধান্ত নয়।
গাইবান্ধার ঘটনায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেন নির্বাচন কমিশন ভোট বাতিল করেছে তা স্পষ্ট নয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় বসে নির্বাচন বাতিল করেছেন। সিসিটিভি ফুটেজে ভুল রেজোলেশন দিয়েছে কিনা তা যাচাই করা হয়নি। গাইবান্ধায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দারুন ক্ষুব্ধ। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
অপরদিকে, গাইবান্ধা কান্ডে বেশ ফুরফুরে মেজাজে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীন যে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না; গাইবান্ধা উপ নির্বাচন তার প্রমাণ। বিএনপি বিভিন্ন বিভাগে মহাসমাবেশ আয়োজন করছে। এরিমধ্যে চট্টগ্রামে মহাসমাবেশ সম্পন্ন হয়েছে। বিভাগীয় সমাবেশের আগে তারা ঢাকায় বিভিন্ন মহল্লায় সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বিপুল জনসমাবেশ হয়েছে।
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আরও এক বছরের বেশি সময় বাকি। পশ্চিমারা এবারও সময়মতো গুনগত মানসম্পন্ন নির্বাচন আশা করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প চালু করে দেশে উন্নয়নের ধারায় বেশ জাগরন সৃষ্টি করেছিলো। কোভিডের ফলে মহামারিও ভালভাবে সামাল দিয়েছিলো। কিন্তু ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকটের ধাক্কা বাংলাদেশের মানুষের ওপর বেশ বিরুপ প্রভাব ফেলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের জীবনে ত্রাহি অবস্থা। মূল্যস্ফীতিতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। তার ওপর চলছে লোডশেডিং। জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে।
জনমনে শঙ্কা ২০২৩ সাল নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সতর্ক করেছেন। তিনি সংকট মোকাবেলার প্রয়োজনয়ি প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগের বছরে বৈশ্বিক সংকটের বিরুপ প্রভাব ভোটের ওপর কী প্রভাব ফেলে সেটাই দেখার জন্যে অপেক্ষা করতে হবে। তবে বিএনপি বিষয়টাকে পুঁজি করতে চাইছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে এখন পর্যন্ত বিএনপি’র কর্মসূচি শান্তিপূর্ণ। বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশের ডাক দিয়েছে। বিএনপি নেতারা দাবি করছেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ এসব হুঙ্কারে কান দিচ্ছে না। আওয়ামী লীগ ডিসেম্বরে দলের কাউন্সিল অধিবেশনে প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তার আগে সারাদেশে এখন দলের কাউন্সিল হচ্ছে। ডিসেম্বরে কেন্দ্রীয় কাউন্সিলে সবার দৃষ্টি এখন নতুন নেতৃত্বে দিকে। সভাপতি পদে কোনও পরিবর্তন আশা করা যায় না। সভাপতি শেখ হাসিনাই থাকবেন। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হবে কিনা তা স্পষ্ট নয়। যদিও ওবায়দুল কাদের এখন শারিরীকভাবে অনেকটা সুস্থ।
আগামী ১০ ডিসেম্বর দেশে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে এখনই মানুষের মনে জল্পনা কল্পনা চলছে। গাইবান্ধার ঘটনা সেখানে নতুন মাত্রা দিলো। নির্বাচন কমিশনকে এতটা শক্ত অবস্থানে আগে কেউ দেখেনি। তবে এমন শক্ত অবস্থান কতটা টিকে থাকবে সেটা নিয়েও প্রশ্ন আছে। একটি উপ নির্বাচন তদারকি যতটা সহজ ৩০০ আসনে নির্বাচন তদারকি তেমনই কঠিন।
গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচন ব্যাপক অনিয়মের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া এবং এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য নতুন বার্তা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, এ নির্বাচনে সরকারি দল ও নির্বাচন কমিশন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এ নির্বাচনী পরিবেশ থেকে নির্বাচন কমিশন ও সরকারের শিক্ষা নেওয়া উচিত। এই সঙ্গে দেশে সুষ্ঠু ভোটের সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সিসি ক্যামেরায় অনিয়ম দেখে প্রথমে ৫১টি কেন্দ্র ও পওে পুরো নির্বাচনে ভোট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিসি ক্যামেরা মিথ্যা বলতে পারে না। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত এবং ক্ষমতাসীন দলের নেতাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারি দল ও নির্বাচন কমিশন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এ নির্বাচন নির্বাচন কমিশনের জন্য একটি বার্তা বহন করছে। বার্তাটি হলো, একটি আসনে উপ নির্বাচনর সুষ্ঠুভাবে করতে পারল না; সেখানে তিনশ’ আসনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে করবে কীভাবে ? তবে এ আসনে ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন যথার্থ সিদ্ধান্ত নিয়েছে বলেও ড. সৈয়দ আনোয়ার হোসেন মতপ্রকাশ করেন।
সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। জনগণ নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তকে ভালভাবে নিয়েছে। দেশের গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসা উচিত। গাইবান্ধার নির্বাচনে বিএনপির মতো বড় দল অংশ নেয়নি। মাত্র একটি আসনে ভোট হয়েছে। সরকারী দল নির্বাচনে জয়ী হবে বলে একটি ব্যবস্থা করেছিলো। কিন্তু নির্বাচন কমিশন গুড়েবালি দিয়েছে। এতে সরকারি দল প্রতিক্রিয়া দেখাবে না এটা আশা করা যায় না। তবে তিনি মনে করেন, একটি আসনের নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করা যায় না।
#
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
