গণফোরামেও ড. কামাল হোসেনকে নিয়ে সন্দেহ
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগদানসহ বিভিন্ন ইস্যুতে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে এবার তার দল গণফোরামেও সন্দেহ দানা বেঁধেছে। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের আগে থেকেই ফ্রন্টের প্রধান শরিক বিএনপির নেতারা এসব ইস্যুতে তার নেতৃত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন।
বুধবার গণফোরামের কয়েকজন নেতা দলের সভাপতির ভূমিকা নিয়ে ড. কামালকে সন্দেহ গণফোরামেও সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি আসলে যে কী করছেন তা বোঝা যাচ্ছে না। বিশেষ করে গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার এম মোকাব্বির খান শপথ নেয়ার পর দ্রুত তার বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। কেননা মোকাব্বিরের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণফোরামের নির্বাচিত দুজনেরই শথপ নেয়া সম্পন্ন হলো। যেখানে ফ্রন্টের প্রধান শরিক বিএনপির ছয়জনের শপথ নেয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোকাব্বির খান শপথ নিলেও তার বিষয়ে ড. কামাল হোসেন কেন যে সিদ্ধান্ত দিচ্ছেন না তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। মোকাব্বির দাবি করেছেন ড. কামালের সবুজ সংকেত পেয়েই গত মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি। তবে আসলেই ড. কামাল তাকে সবুজ সংকেত দিয়েছেন কি না তা নিয়ে গণফোরাম নেতারা দ্বিধায় আছেন।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংসদ হিসেবে শপথ নেওয়া গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুরের প্রসঙ্গ টেনে সুব্রত চৌধুরী বলেন, সুলতান মনসুর দলের তেমন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। তিনি শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আর মোকাব্বির খান প্রেসিডিয়াম মেম্বার। তার বিষয়ে সিদ্ধান্ত নিতে এত সময় লাগতে পারে না। সন্দেহটা এ কারণেই।
নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক প্রেসিডিয়াম মেম্বার বলেন, গত ৭ মার্চ সকালে সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেন। সন্ধ্যায় তাকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়। তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন ড. কামাল হোসেন। এমনকি সুলতান মনসুর শপথ নেওয়ার পর গণমাধ্যমকে ড. কামাল হোসেন বলেন, যারা গরু-ছাগলের মতো বিক্রি হয়, তাদের নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। কিন্তু এম মোকাব্বির খান শপথ নেওয়ার পর ড. কামাল না দলের বৈঠক ডেকেছেন, না স্টিয়ারিং কমিটির বৈঠক ডেকেছেন।
তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। এর মধ্যে বিএনপি তাদের ছয়জনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য হয়তো সময় নিচ্ছেন ড. কামাল হোসেন। কারণ বিএনপির নির্বাচিত এমপিরা চান সংসদে যোগ দিতে। সংসদে যোগ দেওয়ার বিনিময়ে দলটির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সামনে আনছে বিএনপি।’
ঐক্যফ্রন্টের আরেক নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিস্ময় প্রকাশ করে জানান, সুলতান মনসুরের বেলায় এক দিনে সিদ্ধান্ত হলেও মোকাব্বির খানের বেলায় কেন বিলম্ব হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঐক্যফ্রন্টের মিডিয়া প্রধান লতিফুল বারী হামিমের মাধ্যমে গত মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করে মোকাব্বির খানের বিষয়ে সিদ্ধান্ত নেবে গণফোরাম। আগামী ২০ এপ্রিল ওই বৈঠক হবে।
সাধারণত গণফোরামের বৈঠক ডাকেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। বৈঠক কেন ২০ এপ্রিল ডাকা হলো সে বিষয়ে জানতে একাধিকবার তার মোবাইলে ফোন করেও সাড়া মেলেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নাম উল্লেখ না করে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও কেন আমরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে থাকলাম? সরকার কোনো দাবি না মানার পরও কেন বিএনপি নির্বাচনে গেল? যদিও সবার দাবি ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি। কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের নেতৃত্ব দিতে পারলেন না সে প্রশ্নও তোলেন তিনি। নির্বাচনের আগেও জোটের শীর্ষ নেতা হিসেবে কামাল হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যানসহ অনেক নেতা।
একই অনুষ্ঠানে পরে ড. কামাল হোসেনের পক্ষ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছিলেন, দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ও তার সম্মতিতেই সবকিছু করা হয়েছে। এ নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়।
সুলতান মনসুরের পর মোকাব্বির খানের শপথের প্রেক্ষাপটে জোটের শীর্ষ নেতা কামাল হোসেনের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনায় সরব হয়েছেন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতারাও। মঙ্গলবার মোকাব্বির খান শপথ নেওয়ার পর হাসান মাহমুদ রিয়াদ নামে এক ছাত্রদল নেতা ফেসবুকে লিখেছেন ‘সারা দেশে এক আওয়াজ, ড. কামাল ধোঁকাবাজ।’
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
