কী হচ্ছে ১০ ডিসেম্বর?
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২
১০ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বাংলাদেশের রাজনীতির বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে এই ১০ডিসেম্বর। দিনটি উপলক্ষে একদিকে বিএনপি নেতাদের হুঁশিয়ারি অন্যদিকে সরকার সমর্থীত দল আওয়ামী লীগের কঠোর বার্তা। ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এর বাইরে কারো কথায় দেশ চলবে না। গত ৮ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এমন বক্তব্যে রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে।
একই সঙ্গে বিএনপির কোনো কোনো নেতা বলেছেন, তাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। তবে এসব বিষয়ে বিএনপি নেতারা বলছে, ওইদিন চলমান আন্দোলনের একটি চূড়ান্ত রূপ দিতে চায় দলটি। এখন জনমনে রয়েছে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠাও, কি হচ্ছে ১০ ডিসেম্বর?
এদিকে, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার(১৫ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের পর ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, ডিএমপি থেকে তাদের বলা হয়েছে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ইতিমধ্যে দলটির দশটি সাংগঠনিক বিভাগের ৬টিতে গণসমাবেশ সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় গণ সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় গণ সমাবেশ শুরু করে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। এই মহাসমাবেশ থেকেই পরবর্তী আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণা করবে দলটি। এরপর নতুন বছরের শুরু থেকেই সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে নামবে তারা।
বিএনপির মহাসমাবেশ নিয়ে কঠোর বার্তা আছে আওয়ামী লীগ থেকেও। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে সমাবেশ এবং পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ৩১ অক্টেবর গাজীপুরে যুব মহিলা লীগের সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৪ নভেম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ১০ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে। ৫ নভেম্বর রাজধানীর বাড্ডায় অঅরেক অনষ্ঠানে করে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। সে সময় রাজপথ কেবল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির দখলে থাকবে না। ৩১অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।
এদিকে আওয়ামী লীগের এমন কঠোর হুঁশিয়ারি প্রসঙ্গে বিএনপি বলছে, তাদের চলমান বিভাগীয় গণ সমাবেশগুলোতে নানাভাবে বাধা দিয়ে আসছে আওয়ামী লীগ। সমাবেশের দুইদিন আগেই পরিবহণ বন্ধসহ মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার, তাদের নেতাকর্মীদের হাতে বিএনপি নেতাকর্মীদের হত্যা নির্যাতন করে আসছে। এসব কিছু উপেক্ষা করেই অধিকার আদায়ে সমাবেশে যোগ দিচ্ছে সাধারণ জনগণ। বিএনপির বিভাগীয় সমাবেশের মতো ঢাকার মহাসমাবেশের সময়ও পরিবহন ধর্মঘট ডেকে কিংবা পরিকল্পিতভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করবে তারা। তবে যত বাধা, হামলা, মামলা, নির্যাতন করুক না কেন জনগণ মহাসমাবেশে যোগ দিবেই।
সমাবেশের অনুমতি না পেলে বিএনপির অবস্থান কি হবে জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সমাবেশের অনুমতি দিবে না বলে মনে হচ্ছে না। আমরা ডিএমপি কমিশনারকে সবকিছু বলে এসেছি। অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়ে আসছি। আশা করি সমাবেশের অনুমতি দিবেন। কোন রাজনৈতিক দলের হুমকি, হুঁশিয়ারি আমরা তোয়াক্কা করি না।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান জানান, আমরা সবসময় শান্তিপুর্ণ সমাবেশ করে আসছি। ঢাকায়ও শান্তিপুর্ণ সমাবেশ করা হবে। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী প্রশাসন অনুমতি দিবেন। এই বিষয়ে প্রশাসন সবধরনের পদক্ষেপ নিবেন।
অনুমিত না পেলেও কি সমাবেশ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন অবশ্যই অনুমতি দিবেন। আমরা সমাবেশ করবো। সমাবেশে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছি।
সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন হঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, কে কি বলল সে বিষয়ে দেখবোনা। ১০ডিসেম্বর আমাদের পূর্র্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
