কী বার্তা নিয়ে ফিরলেন বিএনপি’র ৩৪ নেতা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩
লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র বিএনপি এখন লন্ডনমুখী। লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন তারেক রহমানের সুনজরে পড়তে উঠেপড়ে লেগেছেন নেতারা। তাদের বিশ্বাস তারেক জিয়ার আস্থায় যেতে পারলেই দলের পদপদবী প্রাপ্তি নিশ্চিত। তাই প্রবাসে সরকার বিরোধী আন্দোলনের চেয়ে তীর্থের কাকের মতো তারা চেয়ে রয়েছেন লন্ডনের দিকে। সম্প্রতি এই প্রবণতা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে তথা নিউইয়র্কে নেতারা দলীয় কোন্দলে লিপ্ত। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সভা সমাবেশ করেন। একই আদর্শের রাজনীতি করেও এক টেবিলে তাদেরকে বসতে দেখা যায় না। অথচ লন্ডনে গিয়ে তারেক রহমানের সামনে এক কাতারে বসতে প্রতিযোগিতা করেন। এ বছরই মার্চের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র বিএনপির ৫ নেতা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। তারা হলেন জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভূইয়া, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া ও মোশাররফ হোসেন সবুজ। সাক্ষাতের পরদিনই জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভূইয়া, গিয়াস আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়ে পুরস্কৃত হন। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ৩৪ জন নেতা লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের নেতারা বলছেন, আন্দোলনের দিক নির্দেশনা নিতেই তারা লন্ডনে গিয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীদের কী করণীয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে তারা ফিরে এসেছেন বলে তারা জানিয়েছেন। গত রোববার ৯ জুলাই পুর্ব লন্ডনের একটি হোটেলে তারা তারেক রহমানের সাথে বৈঠক করেন। এতে সরকার বিরোধী আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান তারেক রহমান।
এ সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, লন্ডন বিএনপির সভাপতি এ এম মালেক প্রমুখ। জানা গেছে, তারেক রহমান যুক্তরাষ্ট্রের অনেক নেতার সাথে একান্ত বৈঠকও করেছেন।
তারেক রহমানের সাথে দলীয় মতবিনিময় সভায় যারা অংশ নেন তারা হচ্ছেন, ফ্লোরিডা বিএনপির সভাপতি একরামুল হক চাকলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিপলু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফেজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক মামুন শরিফ, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি বদরে আলম সাইফুল, সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলি উল্যাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, টেক্সাস বিএনপির সভাপতি সাইদুল হক সাইদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পেনসিলভানিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ, ওহাইও বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু এবং ডেইজি নার্গিস, কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, নিউজার্সি (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান, নিউজার্সি দক্ষিণের সভাপতি মোহাম্মদ কাওসার শাহীন এবং সাধারণ সম্পাদক রহিম বাবুল।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
