ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন, দেশ দুটির মধ্যকার ‘বিশেষ সম্পর্ক’ হয়তো শেষ হতে চলেছে। এমনকি অনেক ইসরায়েলিও মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছেন।
গতকাল সোমবার আলজাজিরার বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী সংগঠিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনই তাদের টিকে থাকতে সহায়তা করেছে। ফলে যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইসরায়েলের ওপর থেকে ছায়া সরিয়ে নেয়, তাহলে সংকটে পড়তে পারে জায়নবাদী সরকার।
এদিকে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বিপজ্জনক পথে হাঁটছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় কারাদণ্ডের ঝুঁকি, অন্যদিকে আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা। এর মধ্যে ইরান ও লেবাননের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের চাপ এবং ইসরায়েলি জনগণের যুদ্ধ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা– এসবের মাঝে পড়ে নেতানিয়াহু তাঁর চার দশকের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।
ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে ফাটল
২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর পাওয়া যায়। ইরানের বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মতবিরোধের জেরে এক বছর পর সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইরান দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এই শর্তটিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক ফোনালাপের সূত্রে আলজাজিরা জানায়, ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না করায় নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেছেন। এমনকি হোয়াইট হাউসও এই খবরের সত্যতা অস্বীকার করেনি।
খবর অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি ‘উন্মাদ’ ও ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করেন। তিনি বলেছেন, ‘মার্কিন হস্তক্ষেপ না থাকলে নেতানিয়াহু এতদিনে জেলেই থাকতেন। এখন সবাই তোমাকে ঘৃণা করে এবং এর কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে।’
ট্রাম্পের ‘আমেরিকা গ্রেট’ শিবিরেও ইসরায়েলবিরোধী হাওয়া
সাম্প্রতিক জরিপগুলো বলছে, শুধু যুক্তরাষ্ট্রের জনগণই ইসরায়েলের বিপক্ষে নয়, বরং ট্রাম্পের ডানপন্থি মেক আমেরিকা গ্রেট এগেইন বিপ্লবের একাংশের মধ্যেও ইসরায়েল নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। মার্জোরি টেইলর গ্রিনের মতো কট্টর ট্রাম্প অনুসারীরাও এখন ইসরায়েলকে ঢালাও সমর্থনের সমালোচনা করছেন। সাবেক টিভি উপস্থাপক টাকার কার্লসন বলেছেন, ইসরায়েলই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ফুসলিয়েছে, যেন সেই সুযোগে তারা লেবাননে আরেকটি যুদ্ধ শুরু করতে পারে। তবে ট্রাম্প অবশেষে বুঝতে পেরেছেন যে, ইসরায়েলই তাঁর প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি।
দীর্ঘদিনের সম্পর্ক কি ভাঙছে?
২০১৬ সালের চুক্তি অনুযায়ী, ১০ বছরে ইসরায়েলকে ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ২০২৩ সাল থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে চরম বৈশ্বিক সমালোচনার মুখেও জাতিসংঘে অন্তত ছয়বার ভেটো দিয়ে ইসরায়েলকে রক্ষা করেছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন কূটনীতিক অ্যারন ডেভিড মিলার মনে করেন, ইসরায়েলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের দ্বন্দ্ব এবারই প্রথম নয়। তবে ডোনাল্ড ট্রাম্প যতটা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন, তা এবারই প্রথম। তবে ট্রাম্প যদি ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেন, তবে তা কোনো বড় অর্জনের লক্ষ্যেই করবেন। এই মুহূর্তে আসলে এমন কোনো ইস্যুই নেয়, যা ট্রাম্পকে ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হতে পারে।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
