নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা
আতিকুর রহমান সালু সত্যিকার দেশপ্রেমিক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪
আজকাল রিপোর্ট -
সদ্য প্রয়াত কমিউনিটি নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক। তিনি নীতি ও আদর্শ থেকে কোন দিন বিচ্যুত হননি। দেশ ও মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন।
গত ৭ জানুয়ারী উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই স্মরণ সভার আয়োজন করে আতিকুর রহমান সালু ইউসুফজাই শোক পালন কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আলী ইমাম।
মরহুম আতিকুর রহমান সালুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন, প্রবঢু সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ্, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ, আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ. খান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফার্মাসিস্ট নুরুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আজহারুল হক মিলন, এ্যাড. ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ডা. বিল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সুব্রত বিশ্বাস, অ্যাসালের সভাপতি মাফ মেজবাহউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সাংবাদিক মাহমুদ খান তাসের, সমাজ সেবক কাজী আশরাফ হোসেন নয়ন, শোক সভা কমিটির সমন্বয়ক কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, শোক পালন কমিটির সদস্য ও বিশিষ্ট সংগঠক ফিরোজ আহমেদ, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ইকবাল হায়দার ও জামান তপন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশাররফ হোসেন সবুজ, রাজনীতিক মুজিবুল মওলা, যুক্তরষ্ট্র জাসদ (রব) সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নেতা আবু তালেব চান্দু, জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমত উল্লাহ, জয়নাল আবেদীন, সৈয়দ আজাদ, সালেহ আহমদ মানিক, সমাজসেবক ও বিএনপির নেতা ফারুক হোসেন মজুমদার, নাজমুল আলম শ্যামল, আকতারুজ্জামান হ্যাপি, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল, দেলোয়ার হোসেন শিপন, মাহমুদ চৌধুরী, আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শোক পালন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ও যুগ্ম সদস্য সচিব ইমরান আনসারী।
আতিকুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ সভায় সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরুদ্ধে আতিকুর রহমান সালু আমৃত্যু প্রতিবাদে সোচ্চার ছিলেন।
সালুর সাথে দীর্ঘ ৫৫ বছরের পরিচয়ের কথা স্মরণ করে মনজুর আহমদ তার বক্তব্যে বলেন, একে অপরের সাথে অনেক রাজনৈতিক ও আদর্শিক মতভেদ থাকতে পারে কিন্তু সবার প্রতি সবার আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমরা নিউইয়র্কে যেন পারস্পারিক হানাহানি না করি। অন্যের মত ও পথকে সালুর মতো শ্রদ্ধার সাথে দেখি। তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আজ সকল পর্যায়ের মানুষ যেভাবে সালুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমাদের কমিউনিটির সৌভ্রাতৃত্বের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে রইবে। এই সৌভ্রাতৃত্বই সালু সৃষ্টি করে গেছেন।
মোর্শেদ আলম বলেন, আদর্শ-সততার মধ্য দিয়ে আতিকুর রহমান সালু তার রাজনৈতিক দিকগুলোকে সামনে রেখে আজীবন ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন।
আতিকুর রহমান সালুকে একজন আদর্শ মানুষ হিসেবে আখ্যায়িত করে শাহ্ নেওয়াজ তার বক্তব্যে বলেন, সালু ছিলেন সমাজ বদলের একজন সৈনিক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনের দিশারী। তার মৃত্যুতে নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্বাগত বক্তব্যে আলী ইমাম শিকদার বলেন, সালু ভাই ছিলেন মাওলানা ভাসানীর একনিষ্ঠ কর্মী। তার মধ্যে ছিল অসাধারণ ব্যক্তিত্ব। সংগ্রাম, চেতনা ও দেশের মানুষের জন্য তার ছিল গভীর ভালোবাসা, যা দেশের মানুষ অনেক দিন মনে রাখবে।
সভাপতির বক্তব্যে সৈয়দ টিপু সুলতান বলেন, ‘নদী বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ এই আদর্শকে বুকে লালন করে আতিকুর রহমান সালু আন্দোলন-সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ দেশ প্রেমিক, পরিবেশ বান্ধব এবং মানবিক একজন মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন আমিন মেহেদী এবং দোয়া পরিচালনা মওলানা মো: ফায়েক উদ্দিন।
এই স্মরণসভা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু ইউসুফজাই স্মরণে একটি পু্িস্তকা বের করা হয়। এটির সম্পাদনায় ছিলেন মনজুর আহমদ, বেলাল মোহাম্মদ ও মঈনুদ্দীন নাসের।
উল্লেখ্য, টাঙ্গাইলে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু ৫ ডিসেম্বর নিউজার্সির সেন্টমেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
