অনিবার্য সহিংসতার পথে এগোচ্ছে বাংলাদেশ
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
দেশে-প্রবাসে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা
মাসুদ করিম, ঢাকা থেকে-
বাংলাদেশের রাজনীতিতে ফের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি মুখোমুখি অবস্থানের কারণে এমন আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এমন রাজনৈতিক কর্মসূচিতে সহিংস ঘটনা ঘটেছে। বিএনপি নেতা গয়েশ^র রায়, আমান উল্লাহ আমানসহ অনেকে আহত হয়েছেন। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি একদফা আন্দোলনের ডাক দিয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কর্মসূচি দেয়া হচ্ছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন চায়। আওয়ামী লীগ সংবিধানের অধীনে নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। বর্তমান সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই করতে হবে।
বিএনপি’র কর্মসূচি চলাকালে আওয়ামী লীগও মাঠ ছাড়তে নারাজ। আওয়ামী লীগ শান্তি সমাবেশ কর্মসূচি দিয়ে মাঠে থাকছে। শোকের মাস আগস্টে আওয়ামী লীগ কর্মসূচির ধরনে পরিবর্তন আনছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর থেকে আওয়ামী লীগ পুরো আগস্ট মাসকে শোকের মাস হিসাবে পালন করে। এই মাসে সাধারণত স্মরণ সভা, মিলাদ-মাহফিল, কাঙ্গালীভোজ ধরনের কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। রাজনীতি উত্তপ্ত হওয়ার কারণে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিলেও শোকের মাসে সংযত থাকবে আওয়ামী লীগ। আগস্টে তাই শোকের কর্মসূচি বেশি থাকবে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরে রংপুরে জনসভা করেছেন। উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন।
বিএনপি’র কর্মসূচিতেও কিছুটা পরিবর্তন আসছে। বিএনপি বিভিন্ন কর্মসূচি পালনের জন্যে রাজধানী ঢাকাকে প্রাধান্য দিয়েছিল। আন্দোলনের মাঠে ওয়ার্মআপ কর্মসূচি হিসাবে ঢাকাকে বেছে নিয়েছিল। বিএনপি’র নেতাকর্মীরা ওয়ার্মআপ কর্মসূচিতে খুশি। তারা মনে করছেন, তাদের কর্মসূচি সফল হয়েছে। তবে নতুন কৌশলে তৃণমূলকে প্রাধান্য দেয়া হচ্ছে। ঢাকায় কর্মসূচি পালনে সারাদেশ থেকে যেভাবে নেতাকর্মীরা নীরবে জড়ো হয়েছেন এখন একইভাবে রাজধানী ও আশেপাশের অঞ্চল থেকে থেকে কর্মীরা গোপনে ছোট জোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন জেলা-উপজেলায় যাচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীও গোয়েন্দা জাল বিস্তার করেছে। কোনও গ্রুপ কোথাও যাচ্ছে বলে খবর পেলে সেখানে আগে আগেই পুলিশ হাজির থাকছে। জিজ্ঞাসাবাদ করছে। কোন জেলার বাসিন্দা তা নিশ্চিত হতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইছে। বিএনপি কর্মীরাও নানান কৌশল নিচ্ছেন। কেউ কেউ বলছেন তারা পিকনিক করতে এসেছেন, ইত্যাদি। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর ২৫ জন ছাত্রকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেফতার করেছিল পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা দেশে ‘অস্থিতিশীল’ পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমনই ছিল আশঙ্কা। গ্রেফতারের পর অভিভাবকরা সংবাদ সম্মেলন করে তাদের সন্তানদের নির্দোষ বলে দাবি করে। বুয়েটের ওই ছাত্ররা অবশ্য জামিনে মুক্ত হয়েছেন।
বিএনপি’র সরকারবিরোধী আন্দোলন সামনে রেখে পুলিশে বদলীর ক্ষেত্রে খুবই যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে ঢাকা ও তার পাশর্^বর্তী জেলাগুলোতে পুলিশের যে কোনও পর্যায়ের কর্মকর্তাকে পোস্টিংয়ের ক্ষেত্রে তার ও তার পরিবারের রাজনৈতিক পরিচয় খোঁজ নেয়া হচ্ছে। ফলে একটা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিএনপি’র কর্মসূচি চলাকালে সহিংস ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং অন্য অনেক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বিরোধী নেতাকর্মীদের হয়রানি, ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মার্কিন ভিসানীতি বাংলাদেশের রাজনীতিতে কিছুটা হলেও পরিবর্তন আনছে। বিএনপি ও জামায়াতকে মাঠে কর্মসূচি পালন ভিসা নীতির আগে কঠিন ছিল। তাছাড়া, বিএনপি’র পূর্বের কর্মসূচির সময় গয়েশ^র রায় ও আমান উল্লাহ আমান আহত হওয়ার পর সরকারের দিক থেকে নাটকীয় নমনীয় আচরণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ঘটনা। গয়েশ^র রায়কে পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ পাঁচ তারকা হোটেল থেকে খাবার এনে ‘জামাই আদর’ করে আপ্যায়ন করা এবং আমানকে প্রধানমন্ত্রীর ফুল পাঠানোর ঘটনা বেশ আলোচিত হয়েছে। অপরদিকে, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকান্ডকে সরকারী মহলে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ ওঠে। তারপর মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সফর করে সেখানে ভারসাম্য আনার চেষ্টা করেন। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ অফিসে গিয়ে মতবিনিময় করেন।
এদিকে, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলাও সক্রিয় হচ্ছে। সর্বশেষ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়া হয়েছে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে।
সাধারণ মানুষের একটাই জিজ্ঞাসা, দেশে কী হচ্ছে। এ বিষয়ে কারও কাছে কোনও সঠিক উত্তর নেই। কেউ কেউ বলছেন, ২০১৪ সাল কিংবা ২০১৮ সালের মতো নির্বাচন এবার হচ্ছে না। তবে সবার মনেই সহিংসতা নিয়ে উৎকন্ঠা বেশি। রাজনৈতিক সমঝোতার জন্যে সংলাপ করতে কেউ কেউ আহ্বান জানাচ্ছেন। প্রকৃতপক্ষে, অর্থবহ সংলাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অনিবার্য সহিংস পরিস্থিতির পথেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
