৮৩৪ ভোটে হেরেছেন হিরো আলম
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
ফল চ্যালেঞ্জ করে আদালতে যাবেন
আজকাল ডেস্ক
মাত্র ৮৩৪ ভোটে হেরেছেন হিরো আলম। জয়ের খুব কাছে গিয়েও ছিটকে যান তিনি। এর আগে ঠিকই গোটা দেশের চোখ কয়েক ঘণ্টার জন্য বগুড়ায় নিয়ে গিয়েছিলেন এই প্রার্থী। নগণ্য ভোটের সাদামাটা উপনির্বাচনেও উত্তেজনার পারদ চড়িয়েছেন একাই। ভোটের মঞ্চ রাঙালেও শেষ অবধি অধরাই রয়ে যায় তাঁর বিজয় মুকুট।
মাত্র চার বছর আগে সংসদের ভোটে লড়ে জামানত খুইয়ে লজ্জায় ডুবেছিলেন। তবে এবার হিরো আলমকে আসল ‘হিরো’ বানাতে চেয়েছিলেন বগুড়ায় তাঁর ভক্ত ও অনুসারীরা।
হিরোর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অনুঘটক হিসেবে কাজ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রায় সাড়ে ১৬ হাজার নতুন ভোটার। হিরোর চমকে দেওয়া ফলের ব্যবচ্ছেদ করতে গিয়ে উঠে আসে এমন তথ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ১২ হাজার ৮১ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়ে হয় ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। অর্থাৎ ভোট বেড়েছে ১৬ হাজার ৩৮৮টি। এই ভোটাররা সবাই তরুণ।
আশরাফুল আলম ওরফে হিরো আলমকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের অধিকাংশই যুবক। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হিরোর নিয়মিত দর্শক। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি পরখ করে মিলেছে এই তথ্য। ভোটে দাঁড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা তাঁকে সাহস জুগিয়েছেন, নানা পরামর্শ দিয়েছেন- এঁদের বেশির ভাগই তরুণ-যুবা। সাধারণ মানুষের এই চাওয়া থেকেই বগুড়ার ভোটে হিরো খেলা দেখিয়েছেন বলে মনে করেন সবাই।
গতকালও হিরো আলমকে নিয়ে সরগরম ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে হিরো আলমের নাম। তাঁকে দেখতে সকাল থেকেই সমর্থকরা বগুড়ার বাড়িতে ভিড় জমান।
নন্দীগ্রামের বাসিন্দা আমিনুল, কলেজছাত্র সবুজ, মিনহাজসহ আরও অনেকেই বলেছেন হিরো আলমকে ভালো লাগার কথা। তাঁদের মতে, রাজনীতিবিদ ছাড়া সাধারণ একজন মানুষ সংসদে গেলে তাঁদের মুখপাত্র হিসেবে কাজ করবে। এ কারণে তাঁদের মতো অনেক তরুণই ভালোবেসে হিরোকে ভোট দিয়েছেন। তাঁকে বিজয়ের বেশে দেখতে চেয়েছেন।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনে করেন, হিরো আলমের এত ভোট পাওয়ার পেছনে নতুন ভোটারদের অবদান রয়েছে। এরা সবাই স্মার্টফোন ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অনুসরণ করে। এ কারণে তারা চোখ বুজে হিরোকে ভোট দিয়েছে।
নন্দীগ্রাম এলাকাটিতে বিএনপি ও জামায়াতের তৎপরতা বেশি। তারপরও এখানে কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই হিরো আলম ভোট বেশি পেয়েছেন বলে দাবি করে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা নিজেরাও অবাক হয়েছি। যদিও এই উপনির্বাচন নিয়ে আমাদের আগ্রহ ছিল না। তবে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতাকে আমরা স্বাগত জানিয়েছি।
বুধবার অনুষ্ঠিত বগুড়া-৪ আসনে একতারা প্রতীক নিয়ে হিরো আলম পান ১৯ হাজার ৫৭১ ভোট। তাঁর চেয়ে মাত্র ৮৩৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন সরকার সমর্থিত ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন।
হিরোর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ :এদিকে ভোটে হেরে গত বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম যেসব অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল ফোনে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানকে তিনি এই নির্দেশ দেন।
নির্বাচনে হেরে গতকাল সারাদিন বাড়ি থেকে বের হননি হিরো আলম। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ফলাফলের কপি নিতে জেলা নির্বাচন অফিসে যান। সেখানে হিরো আলমকে মিষ্টিমুখ করান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, হিরো আলম ফল নিয়ে অভিযোগ করে বুধবার রাতে সংবাদ সম্মেলন করেছেন। সেটা দেখে সিইসি আমাকে ফলাফল পুনর্যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেছেন।
পরে আমরা আবার ফল যাচাই করে দেখেছি, সব ঠিক আছে। হিরো আলমকে ইভিএম মেশিনের ফলাফলের কপি এবং কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সই করা ফলাফলের কপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হিরো আলম বলেন, বগুড়ার দুই আসনে উপনির্বাচনে আমি ভোট করেছি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সব কেন্দ্রে আমি নির্বাচিত হয়েছি। ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করব। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এক সপ্তাহের মধ্যে আদালতে যাব। যেভাবে আমার প্রার্থিতা ফিরে পেয়েছি, তেমনি আশা করছি- ভোটের ফলাফলও আমার পক্ষে যাবে। একশ্রেণির মানুষ আমাকে ‘স্যার’ ডাকতে চান না। তারাই ষড়যন্ত্র করে আমার ফল বদলে দিয়েছে।
হিরো আলম আরও বলেন, এই সরকারের অধীনে আর সুষ্ঠু ভোট সম্ভব নয়। এ পরিস্থিতি থাকলে আমি আর নির্বাচন করব না।
হিরো আলম বলেন, ভোটের জন্য গণসংযোগের সময় কেউ আমাকে বিমুখ করেননি। তাঁরা আমাকে আপ্যায়ন করেছেন, খাইয়েছেন। এ থেকে আমি নিশ্চিত ছিলাম, বগুড়া-৪ আসনে আমার বিজয় হবে।
আমি নির্বাচিত হলে চোর-বাটপারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, এটা তারা বুঝেই আমাকে জাতীয় সংসদে যেতে দেয়নি।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
