৩৪২ অবৈধ শিক্ষক নিয়োগ নিবন্ধন নেই ৪২ জনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩
রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আট বছরে অবৈধভাবে ৩৪২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন ধাপে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষকরা বেতন-ভাতা বাবদ এ পর্যন্ত ৫৫ কোটি ৯০ লাখ ৬৫ হাজার ৭৫৯ টাকা উত্তোলন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে।
গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিয়োগ দেওয়া এসব শিক্ষকের মধ্যে ৪২ জনের নিবন্ধন নেই। অন্তত ১৩ জনের বিএড সনদ অবৈধ। এ ছাড়া ভুয়া সনদে অন্তত আরো ১৩ জন নিয়োগ পেয়েছেন।
ডিআইএ কর্মকর্তারা জানান, বিধিবহির্ভূত নিয়োগ, অস্থায়ী নিয়োগ দিয়েও পূর্ণকালীন শিক্ষকদের সমান বেতন স্কেল ও বিভিন্ন সম্মানীর নামে এই বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। এসব নিয়োগ বাতিলসহ আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীর বলেন, শিক্ষক নিয়োগে অনিয়মসহ আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করে প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি বৈঠক হবে। সেখানে বিচার-বিবেচনা শেষে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় অস্থায়ী ভিত্তিতে ৫৯ জন শিক্ষক ও চারজন ল্যাব সহকারী নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। অন্যদিকে গভর্নিং বডির (জিবি) অনুমোদনে ১১১ জন শিক্ষক ও একজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ বিজ্ঞপ্তি ছাড়াই অতিরিক্ত ৪২ জন শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে মাউশি মহাপরিচালকের (ডিজি) একজন প্রতিনিধি থাকা বাধ্যতামূূলক। অথচ প্রতিনিধি ছাড়াই ৪০ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা অবৈধ হলেও সম্পূর্ণ নিয়োগ এই কমিটির মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ফলে পুরো নিয়োগপ্রক্রিয়াটি অবৈধ। খণ্ডকালীন নিয়োগ দেওয়া হলেও তাঁদের পূর্ণকালীন শিক্ষকদের মতো বেতন স্কেল ছিল আট হাজার টাকা। তদন্তকালে ৯৯ জন শিক্ষক-কর্মচারীকে কর্মরত অবস্থায় পাওয়া যায়। অবৈধ নিয়োগের কারণে তাঁদের নিয়োগ বাতিলসহ বেতন-ভাতা বাবদ আদায় করা ২৬ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
জিবির চাহিদা অনুযায়ী ২০১৩ সালে ৯৪ জন শিক্ষক নিয়োগের প্রস্তাব ছিল। সেখানে ১৪২ জন শিক্ষক ও তিনজন কর্মচারীসহ মোট ১৪৫ জন নিয়োগ দেওয়া হয়। এতে অতিরিক্ত ৪৮ জন শিক্ষক নিয়োগ পান। নিয়োগের ক্ষেত্রে ১৫ দিন আবেদনের সময় রেখে বিজ্ঞপ্তি প্রকাশের শর্ত থাকলেও মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, যা অগ্রহণযোগ্য। নিয়োগের ক্ষেত্রে ডিজি প্রতিনিধি মনোনয়নের চিঠি থাকলেও কোন শাখায় কত পদে নিয়োগ হবে, তা উল্লেখ ছিল না। ফলে এই পুরো নিয়োগপ্রক্রিয়াটি ছিল অবৈধ। এসব নিয়োগ বাতিলসহ তাঁদের বেতন-ভাতা হিসেবে নেওয়া ২৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ৪৪০ টাকা ফেরত দিতে হবে।
২০১৮ ও ২০১৯ সালে মোট ৮৯ জন শিক্ষককে বিধিবহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। শিক্ষক-কর্মচারী নিয়োগে ২০১৫ সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মানা হয়নি। এসব শিক্ষকের নিয়োগ বাতিল সুপারিশসহ বেতন-ভাতা বাবদ আদায়কৃত পাঁচ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৯১৯ টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের মতে, নিয়োগে অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—শূন্য বা সৃষ্ট পদের কোনো তালিকা প্রণয়ন না করা, বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ না করা, নিয়োগ বোর্ড গঠন প্রস্তাব সংরক্ষণ না করা, ডিজি প্রতিনিধির চিঠি সংরক্ষণ না করা, বেশির ভাগ ক্ষেত্রে ফলাফল শিট সংরক্ষণ না করা, নিবন্ধন সনদবিহীন নিয়োগ, শিক্ষক-কর্মচারীরা তাঁদের উত্তোলিত বেতন সম্পর্কে না জানা, বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিয়োগ।
বিভিন্ন শাখায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় ১৪ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। পরিদর্শকরা জানান, গভর্নিং বডির সভা বাবদ সম্মানী নেওয়া ছাড়াও বড় অঙ্কের আপ্যায়নসহ অন্যান্য খরচ রয়েছে। প্রতিটি শাখায় এভাবে প্রচুর অর্থ ব্যয় হয়েছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
