দিল্লিতে নজর সবার
হাসিনা ভারত যাচ্ছেন আজ
ঢাকা অফিস
প্রকাশিত: ২২ জুন ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সফরে আজ শুক্রবার ভারত যাচ্ছেন। দিল্লির হায়দরাবাদ হাউসের দিকে এখন সবার দৃষ্টি। ঐতিহাসিক এই ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে। মোদি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাবার পর এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। যদিও মোদির শপথ অনুষ্ঠানে অপরাপর কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে শেখ হাসিনাও অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের আগে দিল্লি সফরটি ভূ-রাজনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ। সফরে তিস্তা ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গ গুরুত্ব লাভ করতে পারে।
শেখ হাসিনা সফরকালে ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর পৃথকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরোধী কংগ্রেস দলের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি’র বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গেও বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে তিস্তা ইস্যু প্রাধান্য পেতে পারে। ভারতের অভ্যন্তরীণ সমঝোতা না হওয়ায় চুক্তিটি ঝুলে আছে। যদিও দু’দেশের মধ্যে প্রায় দেড় দশক আগে তিস্তার পানি বণ্টনের ফর্মুলা চূড়ান্ত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে চুক্তি সই হয়নি। অগত্যা তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি এবং দুই তীর সংরক্ষণ করে সেখানে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার একটি উদ্যোগ নিয়ে বাংলাদেশের সরকারি মহলে আলোচনা হচ্ছে। চীন এমন প্রকল্পে অর্থায়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করলে নড়েচড়ে ওঠে ভারত। তিস্তার এমন প্রকল্পে ভারত আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরকালে দিল্লি¬তে হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্ত বৈঠক করবেন। তারপর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উভয় নেতা। সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ভারত থেকে ফিরে আগামী ৮ জুলাই চীন সফরে যাবেন তিনি। ফলে বেইজিং সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব লিখিতভাবে দেওয়া হলে চীন তার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশীদার হওয়ার টার্গেট রয়েছে চীনের। এমন বাতাবরণের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানান।
বিনয় কোয়াত্রা তিস্তার প্রকল্পে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন। প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে সাম্প্রতিককালে ভারতের স্পর্শকাতরতা লক্ষ্যণীয়। লাদাখে গ্যালভান নদীর তীরে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের পর স্পর্শকাতরা বৃদ্ধি পায়। যদিও চীনের সঙ্গে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর বাণিজ্য নিয়ে ভারতের কোনো সমস্যা নেই। কারণ ভারত ও চীনের নিজেদের মধ্যেও বছরে ১২০ বিলিয়ন ডলার বাণিজ্য রয়েছে। চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে ভারতের দুশ্চিন্তা রয়েছে।
তিস্তা প্রকল্পে চীনের অংশ নেওয়াকে স্পর্শকাতর মনে করে ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, প্রস্তাবিত তিস্তার উন্নয়ন প্রকল্পটি চীনের প্রকল্প নয়। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প। এই প্রকল্পে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এত বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশের জোগান দেওয়া কঠিন। তাই চীনের কাছ থেকে ঋত নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে প্রকল্পে চীনা ঋত নিয়ে ভারতের স্পর্শকাতরতা থাকলে ভারত ও চীন উভয়কে নিয়ে একটি কনসোর্টিয়াম করা যেতে পারে। প্রকল্পের ভিন্ন ভিন্ন উপাদানে উভয় দেশই অর্থায়ন করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি¬ সফরে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। ২০২৬ সালে চুক্তিটির নবায়ন করতে হবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তিটি সই হয়েছিল।
এছাড়াও, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা নিয়ে ঢাকার উদ্বেগ শেখ হাসিনার এবারের সফরকালেও প্রকাশ করা হতে পারে। নিরাপত্তা, প্রতিরক্ষা, কানেকটিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। ভারতের তরফ থেকে নতুন একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আঞ্চলিক ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক সহযোগিতা এবং ভারত মহাসাগরে ভারতের ‘সাগর’ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা করতে পারে।
এছাড়াও, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হতে পারে। ফেনী নদীতে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতু পুরোপুরি চালু করা এবং রামপালে বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রে আরও একটি ইউনিট চালুর বিষয় আলোচ্য সূচিতে থাকতে পারে। ভারত সামরিক সরঞ্জাম বিক্রির বিষয় আলোচনা করতে পারে। এছাড়াও, ভারতের ঋণের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
