সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ঢাবি ছাত্রদল নেতার দায় স্বীকার
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটির চার শিক্ষার্থীকে মারধর ও ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত ওই নেতা টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন আরিফ ফয়সাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক।
ভুক্তভোগী চার শিক্ষার্থী হলেন সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার মিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। তারা সবাই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মিফতাহুল শাহরিয়ার মিয়াজ বলেন, আমরা ক্যাম্পাস থেকে উদ্যানের দিকে থেকে হাঁটতে হাঁটতে রমনার দিকে এসেছি। (উদ্যানের) পিছনের রমনা গেট দিয়ে আমরা হাসাহাসি করে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদেরকে ডাক দেয়।ওরা ডাক দিয়ে বলে ‘তোমরা কোন ইউনিভার্সিটিতে পড়ো?’। তখন আমরা বলি আমরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করি। এরই মাঝে ওরা বলে ‘বসো’। বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে এসে আমাকে সেই হিট করা শুরু করে দেয়।
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ হাসান জানান, ছিনতাইকারীরা তাদের মানিব্যাগ, মোবাইল ফোন, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট পরীক্ষা করে। এমনকি ফোনের গ্যালারিও খোলা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী দিয়ান পারভেজ বলেন, এমনকি আমাদের (ভুক্তভোগী শিক্ষার্থী) ব্ল্যাকমেইলও করেছে। তিনি জানান, ছিনতাইকারীরা তাদের নেশাদ্রব্য দিয়ে ফাঁসিয়ে ‘প্রলয় গ্যাং’ হিসেবে পুলিশে তুলে দেওয়ার হুমকি দেয় এবং বাবাকে দিয়ে ছাড়িয়ে নিতে হবে বলে ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাগ্বিতণ্ডা এক পর্যায়ে মিফতাহুল শাহরিয়ার মিয়াজকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে চোখ ও কপালের মাঝ বরাবর তিনি আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া অপর তিন শিক্ষার্থীকে গাছের ডাল ভেঙে পায়ে আঘাত করা হয়।
তারা জানান, প্রথমে ছিনতাইকারীর সংখ্যা দুইজন হলেও পরে তা বেড়ে সাতজন হয়। এর মধ্যে তিনজন সরাসরি নির্যাতনে অংশ নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে মিফতাহুল শাহরিয়ার মিয়াজ বলেন, ১৫ হাজার টাকা নগদ অ্যাকাউন্ট থেকে এবং আরও ১৫ হাজার টাকা নগদ অর্থাৎ মোট ৩০ হাজার টাকা চারজনের কাছ থেকে ছিনতাই করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীরা নগদ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ক্যাশ আউট করা এজেন্ট নম্বরে যোগাযোগ করলে জানতে পারেন, নম্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শাকিলের দোকানের এজেন্ট নম্বর।
এই সূত্র ধরে ভুক্তভোগীরা কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের সদস্য সালমান জিসান, জিয়া হল ছাত্রদলের সদস্য আব্দুর রহমান বাঁধন এবং ছাত্রদল কর্মী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক মো. আস সামি সরকার নিশ্চয়ই সঙ্গে নিয়ে সূর্য সেন হলের শাকিলের দোকানে যান। অভিযোগ রয়েছে, এর আগে দোকানের স্টাফ রবিউলকে ফোনে গালাগালি ও হুমকি দেওয়া হয়।
দোকানের স্টাফ রবিউল বলেন, প্রথমে ২-৩ জন মোবাইলে গালাগালি করেছে। পরে ২ জন দোকানে এসে চিল্লাচিল্লি শুরু করে। এরপর তারা বলে, ‘দোকান বন্ধ করে দেবো’। হুমকির মুখে ভয় পেয়ে তিনি বিকাশে ভুল নম্বরে ৫০০ টাকা পাঠান বলেও জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শাকিলের দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট থেকে আসা ১৫ হাজার টাকা সংগ্রহ করেন ছাত্রদলের সক্রিয় কর্মী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক আরিফ ফয়সাল। এ সংক্রান্ত একাধিক ছবি ও তথ্যপ্রমাণে দেখা যায়, তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নিয়েছেন।
দোকানদার শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, তার নগদ এজেন্ট অ্যাকাউন্টে আসা ১৫ হাজার টাকার প্রেরক নম্বরটি স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মাহি ইসলামের নগদ অ্যাকাউন্ট নম্বর।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৬ মিনিটে অভিযুক্ত আরিফ ফয়সাল দোকানে প্রবেশ করে ক্যাশ আউটের বিষয়ে জানতে চান। পরে দোকানের স্টাফ রবিউলের কাছ থেকে এজেন্ট নম্বর সংগ্রহ করে তা মোবাইল ফোনে অন্যত্র পাঠান। রাত ৮টা ৮ মিনিটে ১৫ হাজার টাকা সংগ্রহ করে তিনি দোকান ত্যাগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমাকে আমার এক বন্ধু ফোন দিয়েছিল। সে আমার কাছে একটা নম্বর চাইছে ক্যাশআউটের জন্য। পরবর্তী বিষয়টা আমার জানা ছিল না আসলে কী হয়েছে। ঘটনা আমি জানার পরে ভুক্তভোগী যে আছে তাদের সঙ্গে আমি দেখা করেছি এবং বিষয়টা তার সঙ্গে ক্লিয়ার করেছি। যার সঙ্গে ঘটনা ঘটেছে সে কথা বলে বিষয়টা সল্ট আউট করেছি।
কারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাম বলতে; ওরা ছিল কয়েকজন, বাগ্বিতণ্ডায় হয়েছে। ওরাও (ভুক্তভোগী শিক্ষার্থী) ইলিগ্যাল কাজ করছিল। এ অবস্থায় ওইটা নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা লাগছিল। এটা ছিল সিচুয়েশনে, আমি এটা বোঝার পর তাদেরকে বলেছি এবং তাদের কাছে পার্সোনালি স্যরি বলেছ এবং আমি আমার বন্ধু বান্ধবকেও বলেছি যেন এ ধরনের কাজ না হয়।
তার বন্ধুদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তারা কিছু ঢাকা ভার্সিটির আছে আর কিছু পরিচিত আরকি। পরে সে এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ছিনতাইকারীদের তারা ব্যক্তিগতভাবে চেনেন না। তবে দেখলে চিনতে পারবেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আরিফ ফয়সাল কে, সেটা দেখার বিষয় না। ছিনতাইকারী যে দলেরই হোক, তাদেরকে ধরে, বেঁধে পুলিশের ধরিয়ে দিতে হবে।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এ ঘটনায় এখনো প্রক্টর অফিসে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
