উত্তর গাজার বসতি, কৃষিজমি মুছে ফেলছে ইসরায়েল
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬
ফিলিস্তিনের গাজার উত্তরে বিশাল এলাকাজুড়ে থাকা একটি জনপদ কৃষিজমিসহ মুছে ফেলছে ইসরায়েল। এই এলাকায় একটি বড় জনপদ ছিল। এখন সেগুলোর কাঠামো পাল্টে ফেলা হচ্ছে। সঙ্গে রয়েছে কৃষিজমি অধ্যুষিত এলাকাও। আলজাজিরার ডিজিটাল তদন্তে বিষয়টি ধরা পড়েছে। তদন্ত দল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই ভয়ানক তথ্য পেয়েছে। চলমান যুদ্ধবিরতির আড়ালে বেইত হানুন শহরকে ধ্বংস করে ভূমি নিয়ন্ত্রণের এই দখলবাজি চলছে।
তদন্তে বলা হচ্ছে, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়া সত্ত্বেও ইসরায়েলের সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকার বেইত হানুন শহরের ঘরবাড়ি ধ্বংস করার কাজ চলমান রেখেছে। তদন্ত দল ‘সানাদ’ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দখলদারির প্রমাণ পেয়েছে।
সানাদ দেখেছে, ইসরায়েলি সেনাবাহিনী প্রায় চার লাখ আট হাজার বর্গমিটার জমি পরিষ্কার করতে বুলডোজার ব্যবহার করেছে। এই এলাকার মধ্যে কমপক্ষে ৩২৯টি বাড়ি এবং কৃষিক্ষেত্রের ধ্বংসাবশেষ রয়েছে।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, দুই বছরের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনসহ বেইত হানুনের কিছু ভবনও সংশ্লিষ্ট এলাকায় রয়েছে। এলাকাটিতে কিছু ভবন অক্ষত থাকলেও গত ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে আগের কৃষিজমি পাল্টে নতুন ভূমি স্থাপন করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণের কাজ সরাসরি বেইত হানুনের প্রান্তে শুরু হয়েছিল, যা শহরটিকে উত্তর সীমান্তে অবস্থিত ইসরায়েলি বসতি থেকে পৃথক করে ফেলেছে। ইসরায়েলের অতিডানপন্থি নেতারা গাজায় ইতোমধ্যে বসতি স্থাপনের ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করেছে। তারা বেইত হানুন এবং বেইত লাহিয়ার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, আটশরও বেশি ইহুদি পরিবার ‘যত তাড়াতাড়ি সম্ভব’ সেখানে চলে যেতে ইচ্ছুক।
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে তিনজনের মৃতদেহ পৌঁছেছে। তাদের মধ্যে সম্প্রতি উদ্ধার হওয়া একজনও রয়েছেন। আরও ২০ জন আহত হয়েছেন। এ নিয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। ৯২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামলা চালিয়ে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল।
রাফা ক্রসিং সীমিত আকারে খুলবে ইসরায়েল
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রাফা ক্রসিং সীমিত আকারে পুনরায় খোলার বিষয়ে ইসরায়েল সম্মত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের দূতরা ক্রসিংটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে এই ক্রসিং খুলে দেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনিরা ইসরায়েলের ঘোষণায় সন্দেহ পোষণ করেছেন।
সাংবাদিক ও মানবিককর্মীরা সবচেয়ে ঝুঁকিতে
মিডলইস্ট আই জানায়, প্রতিনিধি ও মানবিককর্মী হিসেবে গাজা বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্থান বলে রোববার জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজ্জারিনি। তিনি বলেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৩০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩৮২ জন মানবিককর্মী নিহত হয়েছেন।
ফিলিস্তিনের উপকার করা শান্তি পর্ষদের লক্ষ্য নয়
অনুসন্ধানী সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা অ্যান্টনি লোয়েনস্টাইন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের সাহায্য করার কোনো বাস্তব লক্ষ্য ট্রাম্প ও তাঁর প্রশাসনের নেই। তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, ইসরায়েল লাখ লাখ ফিলিস্তিনির হাড়ের ওপর পর্যটনের জন্য উঁচু উঁচু ভবন নির্মাণ করতে চাইছে।’
আলজাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা আরও বাড়ল
আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দখলদার ইসরায়েল। রোববার এক আদেশে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউব চ্যানেলকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে। ২০২৪ সালের মে মাসে আলজাজিরার কার্যক্রম বন্ধ হয়।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
