যুক্তরাষ্ট্রে দুই বছরের শিশুকে আটক করল অভিবাসন কর্মকর্তারা
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে দুই বছরের এক শিশুকন্যাকে তার বাবার সঙ্গে আটক করেছে কর্মকর্তারা। বৃহস্পতিবার মিনিয়াপোলিসে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা শিশুটি ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠান। পরে এক ফেডারেল বিচারকের আদেশে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
আদালতের নথি ও পরিবারের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে দোকান থেকে ফেরার সময় মিনিয়াপোলিসে নিজ বাসার সামনে অভিবাসন কর্মকর্তারা শিশুটির বাবা এলভিস জোয়েল টে ও তার দুই বছরের মেয়েকে আটক করেন। সন্ধ্যার মধ্যে এক ফেডারেল বিচারক শিশুটিকে রাত সাড়ে ৯টার মধ্যে মুক্তির নির্দেশ দেন। তবে সেই আদেশ উপেক্ষা করে কর্তৃপক্ষ বাবা ও মেয়েকে টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে শুক্রবার দুজনকে আবার মিনেসোটায় ফিরিয়ে আনা হয়। শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হলেও বাবা এখনো আটক রয়েছেন।
পরিবারের আইনজীবী ইরিনা ভায়নারম্যান বলেন, ‘এই ভয়াবহতা কল্পনার বাইরে। এই ঘটনার নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, কর্মকর্তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাড়ির আঙিনা ও গাড়ির কাছে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় এক কর্মকর্তা গাড়ির কাচ ভেঙে ফেলেন। শিশুটিকে এমন একটি গাড়িতে তোলা হয়, যেখানে শিশু আসন ছিল না।
আইনজীবীদের দাবি, শিশুটির মা ঘরের ভেতরে ছিলেন এবং মেয়েকে নিতে প্রস্তুত ছিলেন। কিন্তু কর্মকর্তারা মেয়েকে তার মায়ের কাছে পৌঁছাতে দেননি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, মা শিশুটিকে নিতে অস্বীকৃতি জানান- যা পরিবার ও তাদের আইনজীবীরা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
ডিএইচএস এক বিবৃতিতে জানায়, এটি ছিল একটি ‘টার্গেটেড এনফোর্সমেন্ট অপারেশন’। সংস্থাটি বাবাকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তিনি আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পুনঃপ্রবেশ করেছিলেন এবং শিশুকে নিয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন।
ফেডারেল বিচারক তার আদেশে বলেন, শিশুটিকে আটক রাখলে ‘অপূরণীয় ক্ষতির ঝুঁকি’ রয়েছে এবং মামলায় সরকারের অবস্থান টেকার সম্ভাবনা কম। বিচারক বলেন, ‘এই শিশুর কোনো অপরাধমূলক ইতিহাস নেই।’
তবুও বিচারকের নির্দেশের কিছুক্ষণ পরই বাবা ও মেয়েকে টেক্সাসগামী বিমানে তোলা হয়।
সম্প্রতি মিনেসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটক করা হয়েছিল। এসব ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির কঠোরতা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা বাড়ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
