যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে ‘সবচেয়ে বিধ্বংসী’ বিমান
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-47–কে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এই বিমানের নাম রাখা হয়েছে ‘47’।
ট্রাম্প বলেন, ‘ওরা এর নাম দিয়েছে 47। যদি আমার এটা পছন্দ না হয়, আমি 47 নাম্বারটা তুলে দেব। ভাবছি, কেন ওরা 47 নাম রেখেছে? কিন্তু যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি 47 বাদ দেব।’
F-47 ফাইটার জেট সম্পর্কে
F-47 উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়।
এতে সমন্বিত সেন্সর সিস্টেম রয়েছে, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণে আরও কার্যকর করে তোলে।
বিমানের ককপিটের কাছে ছোট ডানা (ক্যানার্ড ডিজাইন) রয়েছে, যা স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাঁক ও কৌশলী ম্যানুভার সম্ভব করে।
এটি দীর্ঘ-পাল্লার যুদ্ধের জন্য তৈরি এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাশাপাশি কাছাকাছি ডগফাইটেও সক্ষম।
F-47 স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে, যেগুলোকে Collaborative Combat Aircraft বলা হয়।
বিমানের নকশায় বোয়িংয়ের YF-118G Bird of Prey–এর কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যেমন স্থিতিশীলতার জন্য কোণাকৃতির ডানা এবং উন্নত বায়ুগতিবিদ্যার জন্য বাঁকানো নাক।
আগের প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় F-47-এর পাল্লা বেশি, দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে।
F-47 নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরিকল্পনা
মার্চ ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ঘোষণা করে যে তারা Boeing-কে F-47 নির্মাণের দায়িত্ব দিয়েছে। ভবিষ্যৎ সংঘাতে আকাশে আধিপত্য বজায় রাখতে এই বিমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য উচ্চমাত্রার সংঘর্ষের ক্ষেত্রে।
বিমান বাহিনী জানিয়েছে, তারা অন্তত ১৮৫টি F-47 সংগ্রহের পরিকল্পনা করেছে এবং দশকের শেষের দিকে প্রথম বিমানগুলো কার্যকরভাবে ব্যবহারে আসবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের মার্চ ২০২৫-এর মন্তব্য
২০২৫ সালের ২১ মার্চ ওভাল অফিস থেকে ট্রাম্প ঘোষণা দেন যে তিনি বিমান বাহিনীকে ‘বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট’ তৈরির নির্দেশ দিয়েছেন—ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়।
তিনি বিমানের গতি, চালনক্ষমতা ও অস্ত্র বহনের ক্ষমতা তুলে ধরে বলেন, ‘এটা এমন কিছু, যা আগে কেউ দেখেনি।’
নামের প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীতে এর কাছাকাছিও কিছু নেই। এর নাম হবে F-47। জেনারেলরাই এই নাম বেছে নিয়েছেন। এটা একটা সুন্দর নাম্বার।”
কেন নাম রাখা হয়েছে F-47
The War Zone–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী F-47 নামকরণের পেছনের ব্যাখ্যা দিয়েছে।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার P-47 Thunderbolt যুদ্ধবিমানের প্রতি ইঙ্গিত, যা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে। পরে “P” (Pursuit) শব্দটি বাদ দেওয়ার পর এর নাম হয় F-47।
‘47’ সংখ্যা আরও নির্দেশ করে ১৯৪৭ সালকে, যে বছরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সেনাবাহিনী থেকে আলাদা হয়ে স্বাধীন বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে।
এছাড়া F-47 নামটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্পর্কিত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং বর্তমানে ৪৭তম প্রেসিডেন্ট।
সূত্র- এনডিটিভি
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
