সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬
হাইপারসনিক মিসাইল মানেই ধাবমান আতঙ্ক। এই আধুনিক সমরাস্ত্রের সময়ে যার হাতে এই ধরনের জাদুর পাখি যতো বেশি আছে, বিশ্ব দরবারে তার কদর ততো বেশি। তাই এমন মারণাস্ত্র তৈরির উন্মাদ উত্তেজনায় মেতেছে বিশ্ব পরাশক্তিরা।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে হাইপারসনিক মিসাইল বা অতি-উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দিক থেকে বর্তমান বিশ্বে চীন শীর্ষস্থান দখল করে নিয়েছে।
যদিও দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে এই সামরিক প্রযুক্তির প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত পেন্টাগনের এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত দুই দশকে বেইজিং তাদের হাইপারসনিক প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে যা গত এক বছরে আরও বেগবান হয়েছে। বর্তমানে দেশটির কাছে প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরণের হামলার উপযোগী হাইপারসোনিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার রয়েছে।
পেন্টাগনের ভাষ্যমতে, চীনের এই সামরিক উৎকর্ষের মূলে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাজেটে বিশাল বরাদ্দ এবং আধুনিক প্রযুক্তির নিরবচ্ছিন্ন গবেষণা। বিশেষ করে শি জিনপিং চীনের ক্ষমতায় আসার পর থেকে দেশটির সামরিক বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে, যার একটি বড় অংশ ব্যয় হয়েছে এই মিসাইল প্রযুক্তির উন্নয়নে।
হাইপারসোনিক মিসাইল বলতে মূলত এমন এক ধরণের ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয় যা শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দীর্ঘ সময় উড়তে পারে। এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হলো এর অভাবনীয় গতি এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা।
সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে চললেও হাইপারসোনিক মিসাইলগুলো অত্যন্ত চটপটে হওয়ায় শত্রুদেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোর গন্তব্য নির্ধারণ করা কিংবা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স বর্তমানে ওয়াই-জে ২১ এর মতো উন্নত মানের অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল পরিচালনা করছে। এগুলো বিমান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এছাড়া ২০২৫ সালের সামরিক প্রদর্শনীতে সিজে-১০০০ এবং ওয়াই-জে ২০ এর মতো নতুন প্রজন্মের আরও শক্তিশালী হাইপারসোনিক সিস্টেমের উপস্থিতি লক্ষ্য করা গেছে যা দেশটির কৌশলগত শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
তবে চীনের এই একক আধিপত্যের দাবি নিয়ে বিশ্বরাজনীতিতে ভিন্ন মতও রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সময় দাবি করেছেন যে হাইপারসোনিক প্রযুক্তিতে তারাই বিশ্বের সেরা। রাশিয়ার হাতে থাকা অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এবং জিরকন ক্রুজ মিসাইলগুলো এর প্রমাণ হিসেবে দেখানো হয়।
এমনকি কিছু আন্তর্জাতিক গবেষণা সংস্থা মনে করে, মোতায়েনকৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে রাশিয়া এখনো চীনের চেয়ে কিছুটা এগিয়ে থাকতে পারে। এই প্রতিযোগিতার ভিড়ে যুক্তরাষ্ট্রও পিছিয়ে থাকতে চাইছে না। তারাও তাদের নিজস্ব হাইপারসনিক কর্মসূচি নিয়ে কাজ করছে। মূলত দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার এবং বৈশ্বিক সামরিক ভারসাম্য বজায় রাখতে হাইপারসোনিক প্রযুক্তির এই লড়াই আগামী দিনে আরও তীব্র হয়ে উঠবে।
বিশ্লেষকদের মতে, চীনের এই দ্রুত অগ্রগতি কেবল এশিয়ার ভূ-রাজনীতি নয়, বরং গোটা বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকে বদলে দিচ্ছে যা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
