সিন্ডিকেটের কারণে লাগামহীন মাছ বাজার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতীরবর্তী এলাকায় বিভিন্ন বাজারের আড়তদারি সিন্ডিকেট মাছের দাম আকাশচুম্বি করে রেখেছে। দীর্ঘকাল ধরে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উপজেলায় আড়তদারদের সিন্ডিকেটের কারণে সব প্রজাতির মাছ প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি হলেও কারও মাথাব্যথা নেই। ফলে পদ্মাপাড়ের বসতি হয়েও উপজেলার লাখো জনগোষ্ঠী চড়ামূল্যের কারণে মাছ কিনতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর অপর পাড়ে চরঝাউকান্দা ইউনিয়নের চর মঈনট ঘাটের পাশে রয়েছে উপজেলায় ভোররাতের সবচেয়ে বড় মাছ বাজার। ওই ভোররাতের মাছ বাজারে রয়েছে অন্তত ৩০টি আড়তদারি ব্যবসা। এ ছাড়া উপজেলা সদর বাজারে তিনটি মাছের আড়ত, চরহাজীগঞ্জ বাজারে তিনটি, জাকেরের সুরা নামক বাজারে চারটি, আরজখার ডাঙ্গি গ্রামের বাজারে তিনটি, আবদুল হাই খান হাটে চারটি, মাসুদখাঁর হাটে তিনটি ও নতুন ডাঙ্গি বাজারে রয়েছে আরও দুটিসহ প্রায় অর্ধশত আড়তদারি ব্যবসা।
সূত্র জানায়, প্রতিটি আড়তের অধীনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেকে আনা হয়েছে প্রয়োজনসংখ্যক জেলে। এসব জেলেকে লাখ লাখ টাকা দাদন দিয়ে আড়তদাররা তৈরি করে দিচ্ছেন বিশাল আকৃতির বেড় জাল, কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার। প্রতিটি আড়তের নির্দিষ্ট জেলেরা দিনরাত ৫-৭টি করে ট্রলার, কারেন্ট জাল ও বেড়জাল দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করে ভোররাতে নিয়ে যায় নিজস্ব আড়তে। সেখানে আকাশচুম্বি দরে বিক্রীত মাছের ৪০ শতভাগ অর্থ নেয় আড়ত মালিক এবং ৬০ শতভাগ অর্থ পায় জেলেগোষ্ঠী। উপজেলার প্রতিটি মাছ বাজারের নিয়ন্ত্রণ করছে আড়তদাররা। তারা বেশি লাভবান হওয়ার জন্য সিন্ডিকেট করে চড়ামূল্যে মাছ বিক্রি করে চলেছেন। আর অতিরিক্ত দামের কারণে উপজেলার লাখো জনগোষ্ঠী সন্তানসন্ততির মুখে তুলে দিতে পারছেন না একবেলা মাছভাত।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি মাছ বাজারের আড়তদাররা এলাকার প্রভাবশালী এবং রাজনৈতিক ছাত্রছায়ায় থেকে চালিয়ে যাচ্ছেন আড়তদারি ব্যবসা। তারা প্রতিদিন জেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিক্রীত মাছের লাখ লাখ টাকা। মাছ বাজারের আড়তদারদের দৌরাত্ম্য নিয়ে উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, বাজার মনিটর কমিটির সভায় বারবার উপস্থাপন করা হলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে সোমবার উপজেলা মৎস্য অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আসলে আড়তদারি ব্যবসার ওপর হস্তক্ষেপ করা আমাদের কোনো নীতিমালায় নেই। তবে অতিরিক্ত মূল্যে মাছ বিক্রি ও পদ্মায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমরা অভিযান করতে পারি।
একই দিন উপজেলার চর মঈনট ঘাটের এক আড়তদার মোরাদ হোসেন মৃধা বলেন, অত্র চরাঞ্চলে মাছের আড়তদারি ব্যবসা করতে লাইসেন্সের দরকার হয় না, তবে মাছ বাজারে নির্দিষ্ট ঘর ও লাখ লাখ টাকা খরচ করে জেলেদের নৌকা জাল দিতে হয় এবং পদ্মায় জেলেদের নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হয়।
আর চিত্ত হালদার (৭০) নামক এক জেলে বলেন, বাপুরে এই বয়সে পেটের দায়ে সিরাজগঞ্জ জেলা থেকে এসে আমরা সাতজন জেলে বেড়জাল দিয়ে পদ্মায় মাছ ধরি। এই শীতে রাতভর খেটে বিক্রীত মাছের যে ৬০ শতভাগ টাকা পাই তা দিয়ে আমগো খুরাকই হয় না। আড়তদারদের ৪০ ভাগ অর্থ দেওয়া ছাড়াও বাজারে আসার পর খাজনার মাছ ও ঝাড়দারের মাছ রাখার পর অবশিষ্ট মাছ ডাকের মাধ্যমে বিক্রি হয় বলেও সে ক্ষোভ প্রকাশ করেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
