সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪
বাজারে সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের দাম কমেনি, উল্টো বেড়েছে। ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না এখনও। ক্রেতারা বলছেন, সবজির দাম কমলেও তাদের খরচ কমছে না। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের বর্তমান চিত্র।
গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় প্রায় সব সবজিরই দাম কমেছে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। আজকের বাজারে শিম ৬০-৮০ টাকা, সাদা ও বেগুনি শালগম ৩০-৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, পেঁয়াজ কলি ৫০ টাকা, মটরশুঁটি ১১০-১২০ টাকা, মূলা ৪০ টাকা, লাল মূলা ৪০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৯০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, ক্ষীরাই ৭০ টাকা, উচ্ছে ৭০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, স্কোয়াশ ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, ধনেপাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর লাল বাঁধাকপি (রেড ক্যাবেজ) ৫০ টাকা, সাদা বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, ব্রকলি ৫০ টাকা, লাউ ৮০-১০০ টাকা করে বিক্রি করছে।
এছাড়া আজকে মানভেদে পেঁয়াজ ৯০-১০০ টাকা, লাল ও সাদা আলু ৪০-৪৫ টাকা, বগুড়ার লাল আলু ৬০ টাকা, দেশি রসুন ২৮০ টাকা, চায়না রসুন ২২০-২৫০ টাকা, ভারতীয় আদা ২৪০ দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় পেঁয়াজের দাম বেড়েছে ৫-২০ টাকা।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিউল ইসলাম টিটু বলেন, আজকে বাজারে বেশিরভাগ সবজির দামই কমেছে। কিন্তু পেঁয়াজের দাম তো কমেনি উল্টো বেড়েছে। কোনও কিছুর দাম কমে আবার অন্যকিছুর যদি বেড়ে যায় তাহলে তো আমাদের খরচ আসলে কমাতে পারলাম না। খরচ যা ছিল সেটাই রয়ে গেছে।
আরেক ক্রেতা মো. হাফিজুর বলেন, আমাদের কোনকিছুরই আসলে ঠিক নাই। আজকে দাম কমে তো কালকে আবার বেড়ে যায়। কোনও কিছুই স্থিতিশীল নেই।
সবজিবিক্রেতা মামুন বলেন, সবজির দাম অনেক কমে এসেছে। আরও কমে যাবে বলেই মনে হচ্ছে।
আলু-পেঁয়াজ বিক্রেতা আলমগীর হোসেন বলেন, আলুর দাম আগের থেকে কমেছে। তবে পেঁয়াজের দাম বেড়েছে। বাজারে বিভিন্ন মানের পেঁয়াজ পাওয়া যায়। মানভেদে পেঁয়াজের দাম আলাদা হয়। এক্ষেত্রে দাম কিছুটা বেশি-কম থাকে।
এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১০০০- ১৪০০ টাকা, রুই মাছ ৩২০-৫০০ টাকা, কাতল মাছ ৩৫০-৬০০ টাকা, কালিবাউশ ৩৫০-৬০০ টাকা, চিংড়ি মাছ ৭০০ -১২০০ টাকা, কাচকি মাছ ৪৫০ টাকা, কই মাছ ২০০-১২০০ টাকা, পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, শিং মাছ ৩০০-১২০০ টাকা, বেলে মাছ ৬০০-১২০০ টাকা, টেংরা মাছ ৫০০-৮০০ টাকা, মেনি মাছ ৪০০-৭০০ টাকা, কাজলি মাছ ১০০০-১২০০ টাকা, বোয়াল মাছ ৫৫০- ১২৫০ টাকা, শোল মাছ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, কক মুরগি ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৬৫ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, গরুর মাংস ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুদি দোকানের সব পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আজকে ছোট মসুরের ডাল ১৪০ টাকা, মোটা মুসরের ডাল ১১০ টাকা, মুগ ডাল ১৬৫ টাকা, খেসারি ডাল ১০৫ টাকা, বুটের ডাল ১০০ টাকা, ছোলা ১০৫ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৮ টাকা, খোলা চিনি ১৪০, টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় মসুর ডালের দাম বেড়েছে ৫ টাকা।
ডালের দাম নিয়ে জব্বার স্টোরের বিক্রেতা আজিজুল বলেন, মুসরের ডালের দাম কমার সম্ভাবনা নেই। হাইব্রিড মোটা ডাল আছে যেগুলোর দাম কম। কিন্তু দেশি ডালের দাম বেশি।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
