সকল বিভেদ ভুলে এক হয়ে চলার আহবান শাহ নেওয়াজের
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে এক শ্রেণীর মানসিক অপরাধি সমাজের সজ্জন ব্যক্তি, তাদের পরিবার এমনকি তাদের শিশু সন্তানদের টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটনা করে পরিবেশ বিষিয়ে তুলেছেন। এমন পরিবেশ থেকে কমিউনিটির মানুষকে মুক্তি দেয়ার লক্ষ্যে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। গুলশান ট্যারেসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত থেকে কুৎসাকারীদের তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানের আহবায়ক কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ি শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে চলার আহ্বান জানাই। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, যদি আমার নিজের বিরুদ্ধেও কোন অভিযোগ থাকে তা সরাসরি জানানো অথবা প্রয়োজনে কমিউনিটির মুরব্বিদের নিয়ে তা সমাধান করা সম্ভব। কমিউনিটি ও কমিউনিটির পরবর্তী প্রজন্মের স্বার্থে ঝগড়া-ফ্যাসাদ ও কুৎসা রটনার অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা একে অপরের প্রতি সম্মান রেখে সবাইকে এক হয়ে চলার আহ্বান জানান।
শাহ নেওয়াজ বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি কারো বিরুদ্ধে কখনো ফেসবুকে কোন কিছু লিখি না। এটা আমি পছন্দও করি না। কিন্তু আমার পরিচিত কেউ কিছু লিখে থাকলে সেটা তাদের দায়। তাদের জন্য কেন আমাকেই দোষারোপ করা হবে। তাদের কেউ কেউ হয়তো আমার প্রতিষ্ঠানের চাকরি করেন। তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে। কিন্তু তাদের ব্যক্তিগত কোন পোস্টের জন্য আমাকে দায়ী করে আমি ও আমার পরিবারের নামে যে হারে কুৎসা ও বিষেদ্বাগার করা হচ্ছে তাতে আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতির স্বীকার হচ্ছি। যাদের সঙ্গে জীবনে কখনো আমার ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন দ্বন্ধ বা কোন ঝগড়া নেই, দীর্ঘদিনের ভাই-বন্ধুর মতোই সম্পর্ক, তেমন চার-পাঁচজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার স্ত্রী ও সন্তানদের রেহাই দিচ্ছে না। আমার সন্তান বলছে- বাবা তোমার বন্ধুরা এতো নোংরা ভাষায় কেন কথা বলে? আমি উত্তর দিতে পারি না। যারা আমার বিরুদ্ধে লিখছেন, তাদেরও পরিবার আছে স্ত্রী-সন্তান আছে। নোংরা ভাষা ব্যবহার করে নিজেদের স্ত্রী-সন্তানের কাছে মুখ দেখান কি করে? তাদের স্ত্রী-সন্তানের বিরুদ্ধে এমনকি কারোই স্ত্রী-সন্তান বা কারো বিরুদ্ধে কেউ কুৎসা রটানো হোক এটা আমি চাইনা।
তিনি বলেন, একটা টেবিল নিয়ে ব্যবসা শুরু করে ছোট অবস্থা থেকে আমি আজ এ অবস্থানে এসেছি। একদিনে বড়লোক হয়ে যাইনি। আমার জার্নি সবাই জানেন। তবুও আমার বিরুদ্ধে যদি কারো কোন অভিযোগ থাকে তবে আমাকে বলুন। আমি তা সমাধান করব। কিন্তু যে দোষ আমি করিনি তার জন্য আমাকে দোষী করা হচ্ছে। তবুও আমার কোন দোষ বা ভুল হলে সরাসরি কথা বলে তা সমাধান করার প্রতিশ্রুত দিচ্ছি। যদি না করি তাহলে কমিউনিটির বিশিষ্ট জনেরা আছে তাদের নিয়ে বসে সমাধান হবে। চাইলেও আমিও অন্যের বিরুদ্ধে লিখতে পারি, কথা বলতে পারি। কিন্তু আমি চাই কমিউনিটির স্বার্থে ও পরবর্তী প্রজন্মের স্বার্থে এসব বন্ধ হোক।
শাহ নেওয়াজের সহধর্মীনি রানো আমেনা নেওয়াজ বলেন, আমরা আমাদের সাধ্যমতো যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা অনুষ্ঠানে সহযোগীতা করি। বেকার অসহায় অনেককে চাকরি দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানে বেশ কয়েজন কর্মরত আছেন। তাদের নিয়েও আমাকে নোংরা ভাষায় কুৎসা রটাচ্ছেন, পোস্ট দিচ্ছেন কেউ কেউ। তাদেরও তো স্ত্রী-সন্তান আছে। দয়া করে এসব করবেন না।
অনুষ্ঠানে জ্যাকব মিল্টন বলেন, গুজব বা কুৎসা রটানো এখনই বন্ধ হওয়া উচিত। কমিউনিটিতে এটা মহামারির মতো ছেয়ে গেছে। আমাকে নিয়েও রটানো হয়েছিল। কেউ প্রতিবাদ করে নি। এখনো কেউ করবেন না। যতক্ষণ না নিজের গায়ের ওপর আসে ততক্ষণ আমরা চুপ থাকি। এ আচরণ পরিহার করতে হবে। যার বিরুদ্ধেই কুৎসা রটানো হোক, প্রতিবাদ করতে হবে। কারণ কুৎসাকারীরা এক সময় আপনার নামেও কুৎসা রটানে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, যে কারো জন্য যতটুকু সম্মান দেখাবে, যতটুকু ঘৃণা দেখাবে, অসম্মান করবে, কুৎসা রটাবে তিনি তা ফেরত পাবেন। তাই সবার প্রতি বিনীত অনুরোধ কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বা কুৎসা রটানোর চর্চা থেকে বিরত থাকতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে। নতুন প্রজন্মকে একটি সুন্দর কমিউনিটি উপহার দিতে হবে।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, গত দুই-তিন বছর যাবত গীবত ও কুৎসা অনেক বেড়েছে কমিউনিটিতে। এমনকি গত দুই-তিন মাসে তা এটো প্রকট আকার ধারণ করেছে যে, সারাদিন চিন্তায় থাকি কখন কার বিরুদ্ধে ফেসবুকে লেখা হয়, কখন নিজের নামে লেখা হয়। আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তির এ যুগে আমরা কমিউনিটিতে যাই করি না কেন তা মূল ধরায় পর্যবেক্ষণ করা হয়। এমন পরিবেশ আমাদের কমিউনিটির জন্য খারাপ হচ্ছে।
ট্রাস্টি বোর্ডের সদস্য আজহারুল হক মিলন বলেন, এমন কুৎসা রটানোর ঘটনা আগে কখনো দেখিনি। ফেসবুকে যা লেখা হচ্ছে তা পড়তেও রুচিতে বাঁধে। যারা লিখছেন তাদের প্রতি বলছি এসব অসভ্যতা বন্ধ করুন।
সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান বলেন, কমিউনটির সভাই আমরা ভাই-ভাই। তাই আসুন কুৎসা রটানো ও একে অপরে বিরুদ্ধে বলা বন্ধ করে আমরা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্র্যান্ডস সোসাইটির সভাপতি ও বাংলাদশে সোসাসইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব, কাজী সাখাওয়াত হোসন আজম, আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব, বর্তমান সেক্রেটারি মশিউর রহমান মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট শাহ শহীদুল হক, রিয়েলটর নূরুল আজিম, রিয়েলটর মোহাম্মদ আজহার, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস সোবহান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহ জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের বদরুল খান, আজিমুল ইসলাম খোকন, রোকন হাকিম, শাহীন ভূইয়া, নিরু নিরা, লিটন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নেতা জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, হাসান জিলানী প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে ছিলেন টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ খান, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক শাহেদ আলম, নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর, নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক জাহেদ আলম, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক প্রমুখ।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
