বাংলাদেশ
সংসদে স্বতন্ত্র ভূমিকা নিয়ে ত্রিমুখী অবস্থান
মাসুদ করিম, ঢাকা
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪
জাতীয় সংসদে যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে আগামী রোববার (২৮ জানুয়ারি) গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বতন্ত্রদের ভূমিকা কি হবে এবং স্বতন্ত্ররা জাতীয় সংসদে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুস্পষ্ট নির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্রদের ধন্যবাদও জানাবেন এই বৈঠকে। তবে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা জাতীয় সংসদে কি ভূমিকা নেবেন এ নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা রয়েছে।
স্বতন্ত্ররা কি ধরনের ভূমিকা নিতে পারেন-এ নিয়ে তিন রকম অবস্থানের কথা পাওয়া গেছে। কিছু কিছু স্বতন্ত্র সংসদ সদস্য বলছেন, তারা আওয়ামী লীগেরই সন্তান। আওয়ামী লীগের ঘরের ছেলে। কাজেই আওয়ামী লীগার হিসেবেই তারা কাজ করতে চান। তারা খুশি হবেন যদি আওয়ামী লীগ তাদেরকে আত্তীকরণ করে। অর্থাৎ তারা আওয়ামী লীগে আবার যোগদান করবেন। স্বতন্ত্রের তকমা মুছে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবেই থাকতে চান। এদের অনেকেই মনে করেন, আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে না থাকলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া এবং আগামী দিনে কিছু চাওয়া পাওয়ার হিসাব মেলানো কঠিন হয়ে যাবে। এ কারণে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও আওয়ামী লীগের এমপি হিসেবে থাকতে চান।
দ্বিতীয় একটি পক্ষ আছেন, যারা মনে করেন স্বতন্ত্র হিসেবে তারা নির্বাচিত হয়েছেন, জনগণ স্বতন্ত্র হিসেবে তাদেরকে ভোট দিয়েছেন। কাজেই জাতীয় সংসদে তাদের একটা বলিষ্ঠ ভূমিকা পালন করার সুযোগ আছে। তারা জাতির কণ্ঠস্বর হিসেবে থাকতে চান। জনগণের বিবেক হিসেবে সংসদে কথা বলতে চান। সরকারের ভাল কাজ যেমন তারা প্রশংসা করবেন, তেমনই খারাপ কাজের সমালোচনা করবেন। এই নীতি নিয়ে তারা জাতীয় সংসদে একটি প্রাঞ্জল এবং অর্থবহ অবস্থান নিয়ে দাঁড়াতে চান। তারা মনে করেন, জনগণের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। জনগণ তাদেরকে নির্বাচিত করেছে সংসদ সদস্য হিসেবে এবং জনগণ তাদের কাছে প্রত্যাশা করে যে, তারা জনগণের কথাগুলো বলবেন এবং জনগণের দুঃখ কষ্টের কথাগুলো নির্ভয়ে বলা বলার জন্যই তারা সংসদে কথা বলতে চান। যেহেতু তাদের ক্ষেত্রে সংবিধানের ৭০ প্রযোজ্য হবে না, সেজন্য তারা স্বাধীন। এই স্বাধীনতাটুকু তারা উপভোগ করতে চান।
আবার তৃতীয় যে অংশটি রয়েছে তারা মনে করেন স্বতন্ত্ররা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হয়েছেন। কাজেই জাতীয় সংসদে তাদের ভূমিকা হওয়া উচিত বিরোধী দলের। যেহেতু এখন জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি স্বতন্ত্রদের মোট সংখ্যার চেয়ে কম, কাজেই বিরোধী দল হিসেবে স্বতন্ত্র উপযুক্ত এবং স্বতন্ত্রদের একটি বলিষ্ঠ ভূমিকা নেওয়া উচিত।
সরকারের সমালোচনা করা বিশেষ করে যারা দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কথা বলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতির বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা সংসদে কথা বলতে চান এবং বিরোধী দলের ভূমিকায় অবর্তীণ হতে চান। তবে এবার যারা স্বতন্ত্র হয়েছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী, তারা এখনো আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবীতে আছেন। কাজেই তারা দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে কতটুকু থাকতে পারবেন সেটি নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। তবে স্বতন্ত্রদের কেউ কেউ আছেন যারা যখন আওয়ামী লীগে ছিলেন তখনো আওয়ামী লীগের বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের সমালোচনা করতেন। তারা কিছু কিছু বিষয়ে তাদেরদের স্বতন্ত্র অবস্থান জাতীয় সংসদে দেখাতে চান। আগামী রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বোঝা যাবে যে তারা আসলে কি করবেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে কি ধরনের নির্দেশনা দিবেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
