শনিবার   ১৩ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩   ২৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো

হাসান মাহমুদ

প্রকাশিত: ১৩ জুন ২০২৬  



‘বিশ্বকাপ জ্বরে’ আক্রান্ত কোটি কোটি মানুষ। সুরের মধুর মুর্ছনা। চোখ ধাধানো আতশবাজি। আকর্ষণীয় মার্চ পাস্ট। এসব নিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের চোখ ছিল গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের ঝলমল মাঠে। মেক্সিকোর সিটির জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর পর্দা উঠলো। ‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হওয়া মনোজ্ঞ অুনষ্ঠানে মঞ্চ মাতান গায়িকা শাকিরা। শিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে শাকিরা উপহার দিয়েছেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’। মেক্সিকো সিটিতে বিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশ্বকাপের আসর। আজতেকা স্টেডিয়ামে খেলা শুরুর আগে দুই ভাগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুর প্রথম ২০ মিনিট দর্শকদের নাচে-গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। এরপর মাঠে ওয়ার্ম-আপ শেষ করে উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুরু হয় দ্বিতীয় ভাগের অনুষ্ঠান। দলগুলো পতাকা নিয়ে মার্চ পাস্টের পর আবার শুরু সুরের মুর্ছনা। তিনটি লাল কার্ড আর দুটি আকর্ষণিয় গোল দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এখন থেকে ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল। ১৬ বছর পর আবার তারা মুখোমুখি হয়েছে। স্বাগতিক মেক্সিকো এবার দক্ষিণ  আফ্রিকার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে আরামদায়ক এক জয় নিয়ে তাদের পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো তিন দেশ আয়োজকÑ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে।
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি হয় মেক্সিকোর উইঙ্গার হুলিয়ান কিনিওনেসের পা থেকে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুতেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মেক্সিকোর ১৬ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণে চাপ তৈরি করছিল মেক্সিকো। সেই চাপের ফল আসে ৯ মিনিটেই। নিজেদের রক্ষণভাগে বল হারায় দক্ষিণ আফ্রিকা। দ্রুত আক্রমণে যায় মেক্সিকো। সুযোগ পেয়ে নিচু ও জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন কিনিওনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে আসতেকা। এমন একটি গোল নিয়ে শুধু মেক্সিকো এগিয়ে যায়নি, কিনিওনেসের নামও লেখা হয়ে যায় ২০২৬ বিশ্বকাপের ইতিহাসে। প্রতিটি বিশ্বকাপেই প্রথম গোলদাতার নাম আলাদা করে মনে রাখা হয়। যুগযুগ ধরে তার নাম মানুষ মনে রাখবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় মেক্সিকোর হাতে। ৪৯তম মিনিটে মেক্সিকোর গুতিয়ারেজকে গোলমুখে আটকে দেয়ায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে। ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকাকে আরও চেপে ধরে মেক্সিকো। ৬৭তম মিনিটে রবার্তো আলভারাডোর দুর্দান্ত ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমিনেজ। মেক্সিকোর জার্সিতে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা হিমিনেজের বিশ্বমঞ্চে প্রথম গোল এটি।
ম্যাচের শেষ ভাগে দেখা যায় নানা ঘটনা। ৮৪তম মিনিটে মেক্সিকোর আলভারাডোকে আঘাত করে বসেন থেম্বা জোয়ান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেকের পর দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। ৯ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তখন শেষের পথে। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস অপ্রয়োজনীয় এক ফাউল করে বসেন। রেফারি তাকেও সরাসরি লাল কার্ড দেখালে ম্যাচ শেষ হয় ৩টি লাল কার্ডের নাটকীয়তা দিয়ে। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা মুখোমুখি বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ দিয়েই কানাডায় পর্দা উঠবে বিশ্বকাপের। শনিবার অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে আসরের আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বৃস্পতিবার নিউইয়র্ক-নিউজার্সি অঞ্চলের ফিফা বিশ্বকাপ ফুটবল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল, সিনেটের সদস্যবৃন্দ, মেয়র অফিসের প্রতিনিধি এবং বরো প্রেসিডেন্ট ফিতা কেটে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বিশ্বকাপ ফুটবলের চেতনা, বৈশ্বিক সম্প্রীতি এবং ক্রীড়ার শক্তিকে তুলে ধরেন। বিশ্বকাপের জয়গানে মুখর পরিবেশের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও। 
এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে লস অ্যাঞ্জেলসে। লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেই সঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর