রেলের খালাসি পদে নিয়োগে ৬৫ লাখ টাকা ঘুষ লেনদেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়োগের নামে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে ৮ প্রার্থীর কাছ থেকে ওই টাকা গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে ওই অভিযোগ অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রধান কার্যালয়ে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হক, তার স্ত্রী ও অন্যান্য কর্মচারীসহ পাঁচ জন পরস্পর যোগসাজশে খালাসি পদে নিয়োগ দেওয়ার কথা বলে ৮ জন প্রার্থীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। ঘুষ লেনদেনের ক্ষেত্রে তারা এস এ পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বলে দুদক প্রাথমিক প্রমাণ পেয়েছে।
২০২১ সালে রেলওয়ে ১০৮৬ খালাসি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ২৭ জানুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর থেকে নানা অনিয়ম ও বির্তক দেখা দেয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কারণ হিসাবে বলা হয়, ২০২১ সালের ৮ ডিসেম্বর খালাসি গ্রেড-২০ পদে অনলাইন আবেদন শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা হয় ২৫ নভেম্বর ২০২২ সালে। এরপর ২০২২ সালের ৮ ডিসেম্বর খালাসি পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৫৯৯ জনের তালিকা প্রকাশ করা হয়। আর ২০২৩ সালের ২৬ জানুয়ারি খালাসি পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১৭৭২ জনের তালিকা দিয়ে।
প্রশ্ন হলো- বিজ্ঞপ্তি প্রকাশ করল ১০৮৬ জনের কিন্তু চুড়ান্তভাবে ফলাফল প্রকাশ করল ১৭৭২ জনের। তবে কি বাকী ৬৮৬ জনের তালিকা সম্পূর্ণ অবৈধ ও বড়রকমের দুর্নীতি বা অনিয়ম নয় কি?
এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে যোগ্য প্রার্থীকে ফেল ও অযোগ্য প্রার্থীকে পাশ দেখিয়ে ১৮৫ জন সিপাহীকে নিয়োগ দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই চিফ কমান্ড্যান্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
ওই মামলার আসামিরা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট/পূর্ব মো. জহিরুল ইসলাম, চিফ কমান্ড্যান্ট/পশ্চিম মোহা. আশাবুল ইসলাম, সাবেক চিফ কমান্ড্যান্ট/পূর্ব মো. ইকবাল হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও রেলওয়ের সাবেক কমান্ড্যান্ট ফুয়াদ হাসান পরাগ, রেলওয়ের সাবেক এসপিও/পূর্ব মো. সিরাজ উল্যাহ এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ। আসামিরা সবাই নিয়োগ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
