রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩
শনিবার (৮ এপ্রিল) ইকোনোমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন (ইডিআরও) কর্তৃক আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বিশেষজ্ঞরা।
কোভিড পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত (সাপ্লাই চেইন ডিসরাপশন) হওয়ায় বিশ্ববাজারে পণ্য মূল্যবৃদ্ধি পেয়েছে। এতে দেশে রিজার্ভ সংকটসহ দেখা দিয়েছে সকল ধরনের পণ্যে ব্যাপক মূল্যস্ফীতি। বৈশ্বিক দায় ছাড়াও সরকারের বেশকিছু নীতিগত দুর্বলতা দেশের এই রিজার্ভ সংকট ও খাদ্য পণ্যের মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
দেশের রিজার্ভ সংকটের অন্যতম কারণ হলো, দীর্ঘদিন ডলার রেটকে আটকে রাখা এবং হঠাৎ করেই ২৫ শতাংশ বেড়ে যাওয়া। একইসঙ্গে, আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, বিভিন্ন উপায়ে দেশের টাকা বিদেশে পাচার এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স না এনে হুন্ডির ব্যবহার বেড়ে যাওয়াও দেশে রিজার্ভ সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
শনিবার (৮ এপ্রিল) ইকোনোমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন (ইডিআরও) কর্তৃক আয়োজিত 'রিজার্ভ ক্রাইসিস অ্যান্ড ফুড প্রাইস হাইক: আ ওয়ে ফরওয়ার্ড, বাংলাদেশ পার্সপেক্টভ' শীর্ষক সেমিনারে বক্তরা এসব কথা বলেন।
সেমিনারে প্যানেলিস্ট হিসবে যুক্ত হয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, "আমাদের দেশের বৈদেশিক বিনিময় হারকে গত ১২ বছর ধরে আটকে রাখতে দেখেছি। যার কারণে আমরা আর্টিফিশিয়ালি পার ক্যাপিটা ইনকামকে (মাথাপিছু আয়) বাড়িয়ে দেখাতে পেরেছি, যদিও এটি সাসটেইনেবল ছিল না।"
"হঠাৎ করে কয়েকমাসের বৈশ্বিক চাপে ডলার রেট ২৫ শতাংশ বাড়ানো হলো, যার কারণে সরকারি ও বেসরকারিভাবে চাপের মুখে পড়তে হয়েছে। সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে প্রায় পৌনে ২ বিলিয়ন ডলার। এছাড়া, বেসিরকারি কোম্পানিগুলোর বিদেশি ঋণের পরিমাণ রয়েছে প্রায় ২৭ বিলিয়ন ডলার। ডলার রেট বাড়ার কারণে এখন তাদের অতিরিক্ত ৭৫ হাজার কোটি টাকা বেশি পরিশোধ করতে হবে," যোগ করেন তিনি।
আরও উল্লেখ করেন, "আমাদের রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে, এটি উদ্বেগের বিষয়; তবে আমরা এখনও ক্রাইসিস পয়েন্টে আসিনি।"
বাংলাদেশের খাদ্য আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ রয়েছে উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, "বর্তমানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ ৩১ বিলিয়ন ডলার। সামনে আকু পেমেন্ট হলে আরও দেড় বিলিয়ন ডলার কমবে।" আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-এসিইউ) হলো আঞ্চলিক আমদানিতে সদস্য দেশগুলোর মধ্যে ব্যবহৃত পেমেন্ট গেটওয়ে, এর মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন হয়। প্রতি দুই মাস অন্তর এর বিল পরিশোধ করা হয়।
তিনি বলেন, আইএমএফ পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পরামর্শ হলো জুন পর্যন্ত যেন রিজার্ভের পরিমাণ না কমে। এরই লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী জুনের মধ্যে বাজেট সাপোর্ট হিসেবে দেড় বিলিয়ন ডলার বিদেশি সহায়তা আসবে, যা কিছুটা হলেও দেশের রিজার্ভকে স্বাভাবিক রাখবে।
"তবে আমাদের যেকোনো উপায়ে রিজার্ভ বাড়াতে হবে," যোগ করেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সুরেশ বাবু। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট সাপ্লাই চেইন ব্যাঘাত এবং এরপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের উৎসে প্রভাব ফেলেছে। এর ফলে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছে। এছাড়া, যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়েছে এবং শ্রমের মজুরি বৃদ্ধিও পণ্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এর পাশপাশি কিছু অঞ্চলে খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে পণ্যের।
এদিকে, রাশিয়া এবং ইউক্রেন থেকেই বাংলাদেশ বেশিরভাগ খাদ্যশস্য, জ্বালানি এবং সার আমদানি করে থাকে। ফলে ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরো বলেন, বাংলাদেশকে বেশি দামে এসব পণ্য কিনতে হচ্ছে, ফলে রিজার্ভের ওপর চাপ পড়ছে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মোখতারুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সমস্যা হলো দেশটির সবচেয়ে বেশি খাদ্যশস্য আমদানি করতে হয়।
ব্যাপক আমদানি এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ায় স্থানীয় মুদ্রার দাম ব্যাপকভাবে কমেছে উল্লেখ করে তিনি বলেন, ডলারের তুলনায় টাকার বেশি অবমূল্যায়ন হলে রিজার্ভ সংকট দেখা দেয়।
দীর্ঘদিন ধরে ডলারের দাম প্রায় অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ এজাজুল ইসলাম বলেন, "কোভিডের আগে আমাদের দেশে ডলারের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে কারণ হচ্ছে ব্যবসায়ীদের তদবির, সরকারের নীতিমালা, কেন্দ্রীয় ব্যাংকের নীতি-এসব কারণেই ডলারের মূল্য কম ছিল।"
তবে কোভিডের সময়ে কেন্দ্রীয় ব্যাংক একটি বড় ভূমিকা পালন করেছে। "সে সময়, কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার কিনেছিল। এটি না করলে, ডলার রেট প্রতি মার্কিন ডলার ৭০ টাকায় নেমে যেত।"
"কিন্তু কোভিড-পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে চাহিদা বাড়ার কারণে আমদানিও বেড়েছে। ফলস্বরূপ, ২০২২ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি হয়েছে সর্বোচ্চ," বলেন তিনি।
সেমিনারে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব অর্থপাচারকে রিজার্ভ সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
বহু বছর ধরে মানি লন্ডারিংয়ের বিষয়টি অস্বীকার করা হলেও গত বছর সরকার স্বীকার করেছে, অর্থ দেশের বাইরে পাচার হচ্ছে এবং কর পরিশোধ করে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার সুযোগও দেওয়া হচ্ছে।
"আমাদের যে কোনো উপায়ে বৈদেশিক বাণিজ্যে ওভার এবং আন্ডার-ইনভয়েসিং বন্ধ করতে হবে। একইসঙ্গে, হুন্ডির ব্যবহার বন্ধ করে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করতে হবে," যোগ করেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
