রমজানে কেউ যেন খাদ্য মজুতদারি করতে না পারে : প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩
রোজার মাসে মানুষের যাতে কোনো কষ্ট না হয়, সে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেউ যাতে খাদ্য পণ্য মজুতদারি বা কালোবাজারি করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা এ দেশের মানুষের জন্য কাজ করি। জাতির পিতা আমাদেও দেশ দিয়ে গেছেন সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। সামনে রমজান মাস, মানুষের যাতে কষ্ট না হয় যা যা প্রয়োজন আমরা কিন্তু তার ব্যবস্থা করেছি। সঙ্গে সঙ্গে এটাও আমাদের সবার নজর রাখতে হবে কেউ যেন ওসব খাবার মজুতদারি করতে না পারে, কালোবাজারি করতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময় পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দুর্নীতিই তাদের নীতি এবং লুটপাট করে নিয়ে যায়। বাংলাদেশকে সম্পূর্ণ একটা ধ্বংস স্তুপে মধ্যে নিয়ে আসে। আবারও ভোট চুরি করে ১ কোটি ২৩ লাখ ভোয়া ভোট করে ক্ষমতায় আসতে চেয়েছিলো কিন্তু বাংলাদেশের মানুষ সেটা মেনে নেয়নি। যার ফলে আন্দোলন এবং এর পরে জরুরি অবস্থা এদের অপকর্মের কারণেই। এর দুই বছর পর নির্বাচনে আমরা ক্ষমতায় আসি।
তিনি বলেন, ২৯ বছর তো ওই শক্তিগুলোই ক্ষমতায় ছিলো কি দিয়েছে তারা। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এদেশের উন্নতি হয়। আজ বিএনপির নেতারা একটানা বক্তৃতা দিয়ে যাচ্ছে দেশটাকে নাকি আমরা ফোকলা বানিয়ে দিয়েছি, দেশটা নাকি শেষ করে দিয়েছি। দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে চোখ থাকতে কেউ অন্ধ হলে তাকে কিছু দেখানো যায় না। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। সমগ্র বাংলাদেশে ওযাইফাই কানেকশন, ইন্টারনেট ব্যবহার করছে। প্রায় ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, ১৩ কোটি মোবইল সিম ব্যবহার করে। এই সুযোগটা তারা ব্যবহার করছে, কিছুই করি নাই। আমাদের দেওয়া বেসরকারি টেলিভিশন সেটাও ব্যবহার করছে। আমাদের দেওয়া ডিজিটাল বাংলাদেশ, সেটাও ব্যবহার করছে। আর তারপরেও বলছে আমরা কিছুই করি নাই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, দক্ষিণের সভাপতি আবু আহদে মন্নাফী প্রমুখ। আলোচনাসভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
