যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়: হাস
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
মার্কিন রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের বৈঠক
আজকাল ডেস্ক
উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তবে দেশটি কোনো দলের পক্ষে নয়। গতকাল বুধবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। অন্যদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে না।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিরা গতকাল পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন সভাপতিম-লীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।
বৈঠক সূত্র জানিয়েছে, মধ্যাহ্নভোজ আলোচনায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রতিনিধি দল জানিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন স্বাধীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন। বাংলাদেশের সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দল জানায়, আওয়ামী লীগ বরাবরই আলোচনার দরজা খোলা রেখেছে। তবে তাদের সঙ্গে অতীতের সংলাপের অভিজ্ঞতা নেতিবাচক। বিএনপির দাবি অনুসারে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার ব্যবস্থায় যাওয়া সম্ভব নয়। এ সময় পিটার হাস বলেন, এটা বাংলাদেশ ও এর জনগণের সিদ্ধান্তের বিষয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কথা বলবে না। মার্কিন দূত এ সময় কিছুটা হাস্যরস করে বলেন, ক্ষমতাসীনরা মনে করেন, তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তখন আওয়ামী লীগ নেতারাও হেসেই জবাব দেন, ষড়যন্ত্র না হলেও যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী দল জামায়াতে ইসলামের পক্ষে কথা বলে। সরকারকে চাপে রাখতে নানা কৌশল করে। তখন পিটার হাস এ বিষয়ে আর কথা না বাড়িয়ে বলেন, তিনি বিষয়গুলো দেখবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিটার হাস আওয়ামী লীগ প্রতিনিধি দলকে ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের কালা ভুনা দিয়ে আপ্যায়ন করেন। এ ছাড়া খাবারের তালিকায় ছিল টমেটো স্যুপ, ফ্রাইড রাইস, চিকেন কারি, কেক ও আইসক্রিম। মধ্যাহ্নভোজ আলোচনায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পিটার হাস ছাড়াও অংশ নেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও রাজনৈতিক কাউন্সিলর স্কট ব্রেন্ডন, রাজনৈতিক শাখাপ্রধান আর্তুরো হাইনস, রাজনৈতিক কর্মকর্তা মেথিউ বেহ এবং ইউএসএআইডির সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক টিম লিডার মেধাউই গিরি।
এদিকে ফেসবুক ও টুইটারে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা ছাড়াও বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
