মেট্রোরেলে প্রথম দিন যেসব সমস্যা ধরা পড়লো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গতকাল ছিল মেট্রোরেলের প্রথম দিন। এদিন মেট্রোরেলে স্টেশনগুলোতে ভিড় করে হাজার হাজার মানুষ। তবে প্রথম দিনেই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সাময়িক সমস্যায় ভুগলেও অনেকে সেটিকে নিয়েছেন স্বাভাবিকভাবে। দিন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের সমস্যাগুলোকে ‘বাঁকা চোখে’ না দেখার পরামর্শ দেন। অন্যদিকে মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। গতকাল সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম মেট্রোরেল। অন্যদিকে যথা সময়ে ছাড়েনি আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশ্যের ট্রেন। কিছুটা বিলম্বে যাত্রা করে এ ট্রেন। এ স্টেশনে মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িকভাবে বিকল হয়ে যায়।
৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয়, টিকিট অফিসে যোগাযোগ করতে। লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি।
মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি। এদিকে শুরুতেই স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট মেশিন অচল হয়ে পড়ায় কাউন্টারে তৈরি হয় প্রচণ্ড ভিড়। স্টেশনের মূল গেটের বাইরেও বহুদূর ছাড়িয়ে যায় অপেক্ষমাণ যাত্রীদের লাইন। শুরুতেই এমন বিভ্রাটে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন তাদের অনেকে। ফটকে দাঁড়ানো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা লোকজনকে বুঝানোর চেষ্টা করেন। এ ছাড়াও প্রথম দিনে জাতীয় পরিচয়পত্র যাচাই করে হাতে হাতে টিকিট কাটতে অনেক সময় লেগেছে। বাইরে দীর্ঘ লাইন থাকলেও ট্রেনের বগিগুলোতে যাত্রী তুলনামূলক কম ছিল। সেগুলো প্রায় ফাঁকা যাওয়া-আসা করেছে।
আগারগাঁও স্টেশনে মেট্রোরেল প্রকল্পের এক কর্মকর্তা বলছেন, বড় নোট দিয়ে মেশিনে টিকিট কাটার সময় বাকি টাকা ফেরত দিতে পারছে না মেশিন, কারণ ভেতরে পর্যাপ্ত টাকা রাখা হয়নি। সমস্যা হচ্ছে সে কারণেই। এদিকে গতকাল সকালে মেট্রোরেলে উঠতে আগ্রহী মানুষের লাইন ছাড়িয়েছে আগারগাঁও পাসপোর্ট অফিসের সীমাও। তরুণদের পাশাপাশি অনেকে নিয়ে এসেছেন শিশুদেরও। এসব লাইনে দেখা যায় বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও। মোহাম্মদপুর বেড়িবাঁধ স্লুইসগেট মাদ্রাসা ও মসজিদের ইমাম আবুল বাশার অপেক্ষা করছেন সকাল সাড়ে ৬টা থেকে। সকাল পৌনে ৯টা বাজে, তখনো তিনি প্রায় আধা কিলোমিটার দূরে। দুপুর সাড়ে ১১টার পর থেকে স্টেশনের লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে আসে। মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি। কাউকে প্রবেশও করতে দেয়া হয়নি।
ধানমণ্ডি থেকে আসা জোবায়ের আহমেদ বলেন, আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। ভিড়ের কারণে আর গেট পর্যন্ত যেতে পারিনি। এদিকে প্রথম দিনের সমস্যাগুলোকে ‘বাঁকা চোখে’ না দেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় গেলে মানুষ অভ্যস্ত হবে, ধীরে ধীর সবই ঠিক হবে। মেট্রোরেলের সার্ভার অতিরিক্ত চাপ নিতে পারছে না, এমন কি সিগন্যাল ঠিক দিচ্ছে না, এটা কি মেশিনের সক্ষমতার সমস্যা? জবাবে ওবায়দুল কাদের বলেন, বাঁকা চোখে দেখছেন কেন? একটা জিনিস বাংলাদেশে হয়েছে নতুন, প্রথম অভিজ্ঞতা, মেশিনটা তো চালাতেও এদিক সেদিক হতে পারে। মানুষকে অভ্যস্ত করতে হবে। মানুষ টিকিট তো কিনতে দেরি করছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অন্যদিকে মেট্রোরেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টায় বন্ধ হয় যাত্রী চলাচল। তবে যতক্ষণ মেট্রোরেলে চড়েছেন ততক্ষণ নানা ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। প্রথম দিনে ১০টি ট্রেনে ৩ হাজার ৮৫৭ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করতে পেরেছেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
