মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে মুদ্রানীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি বিদ্যমান দেশীয় ও বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় চলতি অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক (বিবি)। আগামী জানুয়ারির শেষ দিকে চলতি অর্থবছরের জন্য দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সংশোধন আনা হবে। এ লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এর মধ্যে কিছু খাতে ঋণের সুদের হার আরও বাড়ানো হবে। নীতি সহায়তায়ও পরিবর্তন আনা হবে।
বিদ্যমান সংকট মোকাবিলার কৌশল নিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দেশের অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে মুদ্রানীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বলেছেন। একই সঙ্গে ব্যাংকিং খাতে তারল্য বাড়ানোরও পদক্ষেপ নিতে বলেছেন। দুটি পরস্পরবিরোধী হলেও ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের আস্থা ধরে রাখতে তারল্য বাড়াতে হবে। এছাড়া মুদ্রানীতি ও এর উপকরণগুলোর ব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আরও সুস্পষ্ট নীতি গ্রহণ করার কথা বলেছেন অর্থনীতিবিদরা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, মুদ্রানীতিতে বড় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, ব্যাংক খাতে তারল্য স্বাভাবিক রাখা ও ডলার বাজার স্থিতিশীল রাখাই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো একটির সঙ্গে অপরটি সম্পর্কিত ও পরস্পর বিরোধী। তারল্য বাড়ালে মূল্যস্ফীতির হার বাড়বে। আবার তারল্য না বাড়ালে ব্যাংক খাতে স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এসব বিষয়ে বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে মুদ্রানীতির কাজ করতে হচ্ছে। এ খাতে সমন্বয় আনাই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
এ প্রসঙ্গে পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বিদ্যমান পরিস্থিতিতে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতেই কেন্দ্রীয় ব্যাংককে প্রাধান্য দিতে হবে। তার মধ্যে আবার ব্যাংকে তারল্য প্রবাহও বাড়াতে হবে। এ দুটি কাজই বড় চ্যালেঞ্জিং। একটি করলে আরেকটি বাড়বে।
তিনি বলেন, বৈঠকে তারা ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, সংস্কার দ্রুত করা, খেলাপি ঋণ কমানো, মুদ্রানীতির উপকরণগুলো সঠিকভাবে ব্যবহারের সুপারিশ করেছেন।
গভর্নর এগুলোর সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে বলা হয়, দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ঠেকাতে চলতি অর্থবছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করে আসছে। এর মাধ্যমে বাজারে টাকার প্রবাহ কমানোর নীতি গ্রহণ করা হলেও সেগুলো খুব বেশি কাজ করছে না। তবে গত আগস্টের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করতে গিয়ে ব্যাংকে তারল্যে কিছুটা টান পড়েছে। তারল্য বাড়াতে এখন কেন্দ্রীয় ব্যাংক টাকার জোগান বাড়াচ্ছে। তারল্য কমার কারণ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রেমিট্যান্স কমা, আমানত প্রবাহের গতি হ্রাস ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কেনার কারণে ব্যাংকে তারল্য কমেছে। এখন তারল্য বাড়াতে হলে কেন্দ্রীয় ব্যাংকে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ বা বিভিন্ন বন্ডে বিনিয়োগ করা অর্থ ছাড়তে হচ্ছে। এতে মূল্যস্ফীতিতে চাপ বাড়বে। আবার তারল্য সরবরাহ কমে গেলে ব্যাংকগুলো স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবে না। ফলে এখানে পরস্পরবিরোধী অবস্থানে থেকে কেন্দ্রীয় ব্যাংককে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
এদিকে ডলারের বাজারে সংকট এখনো বিদ্যমান রয়েছে। তবে জানুয়ারি থেকে এ সংকট কমতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। কারণ দেশে কৃষির ফলন ভালো হয়েছে। আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম কমতে শুরু করেছে। এর সুফল জানুয়ারি থেকে পাওয়া যেতে পারে।
অর্থনীতিবিদরা আর বলেছেন, মুদ্রানীতির উপকরণগুলোকে আরও সতর্কভাবে প্রয়োগ করতে হবে। বিদ্যমান প্রেক্ষাপটে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের খুব বেশি কিছু করণীয় না থাকলেও মানুষের প্রত্যাশা রয়েছে তারা এ হার নিয়ন্ত্রণ করে ভোক্তাদের স্বস্তি দেবে।
বিনিময় হারের ক্ষেত্রে তারা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নিতে বলেছেন। এ জন্য হুন্ডি কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার সরকারের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) মুদ্রানীতিতে সংস্কার আনার প্রস্তাব দিয়েছে। তারা আগের মতো বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব করেছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের আরও একটি শর্তের বাস্তবায়ন করতে যাচ্ছে।
তবে গত জুনে মুদ্রানীতি ঘোষণার সময়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল ছয় মাস পর বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করে মুদ্রানীতিতে পরিবর্তন আনা হবে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
